ঢাকা ০৫:৩৭ পূর্বাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের ব্যাংকের পরিচালনা পর্ষদে থাকতে পারবেন না মন্ত্রী-এমপিরা সীমান্তের ওপারে আমাদের বন্ধু আছে, কিন্তু কোনো প্রভু নেই: ডেপুটি স্পিকার প্রধানমন্ত্রীকে হঠাৎ জড়িয়ে ধরলো এক কিশোর, নিরাপত্তা নিয়ে প্রশ্ন হাসিনার সমর্থকরা সরকারকে অস্থিতিশীল করতে ‘রাষ্ট্রবিরোধী তৎপরতা’ চালাচ্ছে: নিউইয়র্ক টাইমস ভূমিকম্প সম্পর্কে ১২টি বিস্ময়কর তথ্য ৭ ডিসেম্বর ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী এক কোটি টাকায় ভাড়া করা হয় সন্ত্রাসী বাহিনী, দুই মাসেও অধরা সমন্বয়ক মানুষের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: ডা. জুবাইদা রহমান প্রতিযোগিতা নয়, রাজত্ব করতে এসেছি: মন্দিরা চক্রবর্তী

৩০ হাজার শ্রমিক নেবে ইতালি, কোটা নেই বাংলাদেশের

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:৪১:৫২ পূর্বাহ্ন, শুক্রবার, ১২ এপ্রিল ২০১৯
  • ৩০৫ বার

হাওর বার্তা ডেস্কঃ প্রতি বছর বিভিন্ন ক্যাটাগরিতে সিজনাল ও নন-সিজনাল ভিসায় ইতালিতে এসে কাজের সুযোগ পায় শ্রমিকরা। এ বছরও বিশ্বের বিভিন্ন দেশ থেকে ৩০ হাজার ৮শ ৫০ জন শ্রমিক নেয়ার সিদ্ধান্ত নিয়েছে দেশটির সরকার। তবে বিভিন্ন দেশের শ্রমিকরা ইতালিতে কাজের সুযোগ পেলেও, বাংলাদেশিরা এ সুযোগ পাচ্ছে না। এ নিয়ে প্রায় সাত বছর ধরে সিজনাল ভিসায় ইতালিতে প্রবেশ করতে পারছে না বাংলাদেশি শ্রমিকরা।

মঙ্গলবার (৯ এপ্রিল) দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অফিসিয়াল (মিনিসতেরো দেল ইনতেরনো) ওয়েবসাইটে একটি গেজেট প্রকাশ করে শ্রমিক আনার ব্যাপারে নিশ্চিত করা হয়। মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, কয়েকটি ধাপে এসব শ্রমিকরা ইতালি আসতে পারবে। তাদের কাজের ক্যাটাগরির মধ্যে রয়েছে-কৃষি, স্বনির্ভর, অধস্তন সিজনাল চাকরি এবং পর্যটন হোটেল ইত্যাদি। বৃহস্পতিবার (১১ এপ্রিল) থেকে আবেদনপত্র অনলাইনে পাওয়া যাচ্ছে।

জানা গেছে, বাংলাদেশি শ্রমিকরা ইতালি সরকারের নিয়মনীতি না মানার কারণে তাদেরকে ব্লাকলিস্টে রাখা হয়েছে। ফলে গত সাত বছর ধরে বাংলাদেশ থেকে ইতালিতে সিজনাল ভিসায় আসার সুযোগটা পাচ্ছে না বাংলাদেশিরা।

এদিকে কুটনৈতিকভাবে এর কোন সুরাহ করতে পারেনি ইতালিতে নিয়োজিত রোম বাংলাদেশ দূতাবাস ও মিলান কনসাল জেনারেল অফিস। ফলে প্রতি বছর ৩শ বাংলাদেশি শ্রমিকরা সিজনাল ভিসা থেকে বঞ্চিত হচ্ছে।

প্রবাসী বাংলাদেশিরা মনে করেন, কূটনৈতিক আলোচনা দুর্বল বলেই গত সাত বছর ধরে সিজনাল ভিসায় কোন বাংলাদেশি ইতালিতে আসতে পারছে না। এ কারণে বাংলাদেশ সরকারের রেমিট্যান্স অনেক কমেছে। খুব শীঘ্রই এ সমস্যা সমাধানে সরকার শক্তিশালী ভূমিকা রাখবে বলে প্রবাসী বাংলাদেশিদের আশা।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের

৩০ হাজার শ্রমিক নেবে ইতালি, কোটা নেই বাংলাদেশের

আপডেট টাইম : ১১:৪১:৫২ পূর্বাহ্ন, শুক্রবার, ১২ এপ্রিল ২০১৯