ঢাকা ১২:৪৮ পূর্বাহ্ন, রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ১২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
কিশোরগঞ্জ সাংবাদিক ফোরাম ঢাকার বৈশাখী আড্ডা ও মধ্যাহ্নভোজ অনুষ্ঠিত প্রাথমিকের সব শিক্ষার্থীকে মিড-ডে মিল পৌঁছানোর পরিকল্পনা রয়েছে সরকারের: মাহদী আমিন কলেজছাত্রের বানানো রেসিং কার চালালেন প্রধানমন্ত্রী ইরানি হাজিদের স্বাগত জানাতে প্রস্তুত সউদী আরব ইনশাআল্লাহ বলায় এবার কোরআন উপহার পেলেন অভিনেত্রী ধেয়ে আসছে সুপার এল নিনো, বিশ্বজুড়ে তীব্র খরা, দাবদাহ ও ঝড়ের পূর্বাভাস ইসলামাবাদে শেহবাজ শরিফের সঙ্গে ইরানি পররাষ্ট্রমন্ত্রীর উচ্চপর্যায়ের বৈঠক শিক্ষাপ্রতিষ্ঠানে কোনো ‘আদুভাই’ ছড়ি ঘোরাক, এটা দেখতে চাই না টাকা ছাপিয়ে ঋণ নয়, প্রাইভেট সেক্টরকে রক্ষা করাই নীতি: অর্থমন্ত্রী লিমন-বৃষ্টির বিয়ের স্বপ্ন কেড়ে নিলো মার্কিন ঘাতক

বঙ্গবন্ধু ফাউন্ডেশন নামে তাঁর একটি ফাউন্ডেশন রযেছে

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৫:৪২:৪৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ অক্টোবর ২০১৮
  • ৩৭৭ বার

হাওর বার্তা ডেস্কঃ জনপ্রশাসন প্রতিমন্ত্রী ইসমাত আরা সাদেক বলেছেন, আজকের যে বাংলাদেশে উন্নয়ন তার রুপকার প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বঙ্গবন্ধু ফাউন্ডেশন নামে তাঁর একটি ফাউন্ডেশন রযেছে। সেখান থেকে তিনি দরিদ্র ও মেধাবী ছাত্রছাত্রী যারা অসুবিধায় পড়ে তাদের লেখাপড়ার জন্য ওই ফাউন্ডেশন থেকে প্রধানমন্ত্রী সহযোগিতা করেন। তিনি এমন একটি মর্যাদায় বাংলাদেশকে নিয়ে গেছেন যে সারা বিশ্বে বাংলাদেশ এখন একটি উন্নয়নের রোল মডেল হিসেবে পরিচিত নাম।

এক সময় বিদেশিরা আমাদের দয়া করতো, করুনা করতো এখন তারা তাদের দৃষ্টিভঙ্গি পাল্টাতে বাধ্য হয়েছে। এখন আমাদের দেশ উন্নয়নশীল ও মধ্যম আয়ের দেশের দিকে এগিয়ে যাচ্ছে। আর এজন্য আমাদের এখন শিক্ষিত জনগোষ্ঠির প্রয়োজন। উপস্থিত ছাত্রছাত্রিদের প্রতিমন্ত্রী বলেন, তোমরা বিশেষ করে মেয়েরা লেখাপড়া শিখে নিজেরা উপযুক্ত হবে। তোমরা যদি নিজেদের উপযুক্ত করে গড়তে পারো তাহলে কেউ তোমাদের ওপর অত্যাচার করতে পারবে না। তোমরা নিজেরা শিক্ষিত হয়ে আত্নসম্মান ও অধিকার নিয়ে বেঁচে থাকবে।

যশোরের কেশবপুরে মঙ্গলবার সকালে শহরের আবু শারাফ সাদেক অডিটোরিয়ামে উপজেলা পরিষদের আয়োজনে উপজেলা পরিষদের অর্থ হতে প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ের দরিদ্র ও মেধাবী ছাত্র-ছাত্রীদের মাঝে শিক্ষাবৃত্তি প্রদান অনুষ্ঠানে প্রতিমন্ত্রী প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

অনুষ্টানে উপজেলা নির্বাহী অফিসার মো.মিজানূর রহমানের সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা ভাইস চেয়ারম্যান নাছিমা সাদেক, উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুল লতিফ রানা, সুফলাকাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুস সামাদ, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার রবিউল ইসলাম, প্রাথমিক শিক্ষা অফিসার আকবর হোসেন, বড়েঙ্গা সম্মিলনী বিদ্যাপিঠের দশম শ্রেণীর ছাত্রী শারমিন আক্তার পপি, এস এস জি তেঘরী দাখিল মাদ্রাসার নবম শ্রেনীর ছাত্রী রহিমা খাতুন।

সংশ্লিষ্ট দফতর জানায়, কেশবপুর উপজেলার প্রাথমিক বিদ্যালয়ের ১শ’৫৮ জন, মাধ্যমিক ও মাদ্রাসার ২শ’৪৮ জন দরিদ্র এবং মেধাবী ছাত্র-ছাত্রী প্রত্যেককে এক হাজার টাকা করে শিক্ষাবৃত্তি প্রদান করা হয়েছে। বিকালে প্রতিমন্ত্রী উপজেলার হিন্দুসম্প্রদায়ের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব শারদীয় দূর্গা পূজায় দলীয় নেতা কর্মীদের নিয়ে পূজা মন্ডপ পরিদর্শন করবেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

কিশোরগঞ্জ সাংবাদিক ফোরাম ঢাকার বৈশাখী আড্ডা ও মধ্যাহ্নভোজ অনুষ্ঠিত

বঙ্গবন্ধু ফাউন্ডেশন নামে তাঁর একটি ফাউন্ডেশন রযেছে

আপডেট টাইম : ০৫:৪২:৪৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ অক্টোবর ২০১৮