ঢাকা ০৩:২৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
সমুদ্রের বেলাভূমিতে সাদিয়া আয়মানের ‌‘একটুখানি জাদু’ বোল্টের চেয়েও দ্রুত দৌড়ানো সেই চীনা রোবটের নতুন চমক মহানবী মুহাম্মদ (সা.) : সব সৃষ্টির শ্রেষ্ঠ যিনি প্রধানমন্ত্রী ইসলামের আদর্শ বাংলাদেশে প্রতিষ্ঠা করছেন: মঈন খান চুলে রং করার পর যত্ন নেবেন যেভাবে নেপালে বন্যা: প্রাণহানির ঘটনায় প্রধানমন্ত্রীর শোক, সহযোগিতার বার্তা নবীজি (সা.)-এর আদর্শ অনুসরণ ছাড়া বিশ্ব পরিস্থিতির পরিবর্তন সম্ভব নয় : ডিএসসিসি প্রশাসক চারণভূমি সুরক্ষা ও টেকসই ব্যবস্থাপনায় স্থানীয় জনগোষ্ঠীকে সম্পৃক্ত করার আহ্বান পরিবেশমন্ত্রীর ফ্যাসিবাদ ঠেকাতে সুস্পষ্ট রোডম্যাপ করতে হবে: আইনমন্ত্রী মক্কা প্রতিরক্ষা চুক্তিতে যোগদানের বিষয়টি বিবেচনা করছে বাংলাদেশ: শামা ওবায়েদ

পেশাদার মনোভাব নিয়ে চিকিৎসা সেবা নিশ্চিত করার আহ্বান : রাষ্ট্রপতি

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:০৯:৫৩ অপরাহ্ন, বুধবার, ১০ অক্টোবর ২০১৮
  • ৪৭৭ বার

হাওর বার্তা ডেস্কঃ চিকিৎসকদের সর্বোচ্চ পেশাদারি মনোভাব নিয়ে রোগীদের জন্য সর্বোত্তম চিকিৎসা সেবা নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। বুধবার কিশোরগঞ্জে প্রেসিডেন্ট আবদুল হামিদ মেডিকেল কলেজ ও হাসপাতাল (পিএএইচএমসিএইচ) ক্যাম্পাসে আবদুল কাদির মোল্লা আবাসিক হলে ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে চিকিৎসকদের উদ্দেশে বক্তৃতাকালে তিনি এই আহ্বান জানান।

রাষ্ট্রপতি শিক্ষক ও সংশ্লিষ্ট অন্যান্যদের প্রতি মানসম্মত চিকিৎসা সেবা প্রদানের লক্ষ্যে দক্ষ চিকিৎসক তৈরির ওপর আরও মনোযোগ দেয়ার আহ্বান জানান।

02

আবদুল হামিদ বলেন, ‘আমি সকল শিক্ষার্থীদের প্রতি সঠিকভাবে অধ্যায়নের অনুরোধ জানাচ্ছি, যাতে আপনারা দক্ষতার সাথে মানুষের সেবা করতে পারেন। আর শিক্ষকদেরকে এ ক্ষেত্রে মুখ্য ভূমিকা পালন করতে হবে।’

রাষ্ট্রপতি পিএএইচএমসিএইচ-এর চিকিৎসা সুবিধার উল্লেখ করে বলেন, ‘এটি আনন্দের বিষয় যে, আমার নামে একটি হাসপাতাল প্রতিষ্ঠিত হয়েছে। কিন্তু চিকিৎসকদের অবহেলার কারণে এখানে যদি কোন রোগীর মৃত্যু হয়, তাহলে তা আমাকে আহত করবে। আমি এ ধরনের ঘটনা কিছুতেই সহ্য করবো না।’

রাষ্ট্রপতি হামিদ বলেন, এই হাসপাতাল কেবল কিশোরগঞ্জের মানুষকে সেবা দেবে না, আশেপাশের এলাকা যেমন- সুনামগঞ্জ, নেত্রকোনা ও ময়মনসিংহের মানুষের জন্যই এটি সহায়ক হবে।

03

মেডিকেল কলেজ ক্যাম্পাসে শিক্ষার অনুকূল পরিবেশের ওপর গুরুত্ব দিয়ে রাষ্ট্রপতি বলেন, ‘আপনাদের সংশ্লিষ্ট সকলকে এখানে একটি অনুকূল পরিবেশ বজায় রাখতে হবে। কেননা, আগামী বছর থেকে ভারত, ভুটান ও নেপালের কিছু বিদেশী ছাত্র এই মেডিকেলে ভর্তি হতে যাচ্ছে।’

পিএএইচএমসিএইচ’র চেয়ারম্যান রাশিমা খানমের সভাপতিত্বে কলেজের শিক্ষক রাসেল আহমেদ তুহিনও অনুষ্ঠানে বক্তৃতা করেন। এর আগে নিজ শহর কিশোরগঞ্জে তিন দিনব্যাপী সফরের শেষ দিন সকালে রাষ্ট্রপতি করিমগঞ্জ উপজেলার জৈকা ইউনিয়নে কিশোরগঞ্জ বিশ্ববিদ্যালয়ের সম্ভাব্য স্থান পরিদর্শন করেন।

তিন দিনের সফর শেষে সন্ধ্যায় রাষ্ট্রপতি বঙ্গভবন পৌঁছেছেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

সমুদ্রের বেলাভূমিতে সাদিয়া আয়মানের ‌‘একটুখানি জাদু’

পেশাদার মনোভাব নিয়ে চিকিৎসা সেবা নিশ্চিত করার আহ্বান : রাষ্ট্রপতি

আপডেট টাইম : ১০:০৯:৫৩ অপরাহ্ন, বুধবার, ১০ অক্টোবর ২০১৮