ঢাকা ০৭:১৭ পূর্বাহ্ন, শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
সমুদ্রের বেলাভূমিতে সাদিয়া আয়মানের ‌‘একটুখানি জাদু’ বোল্টের চেয়েও দ্রুত দৌড়ানো সেই চীনা রোবটের নতুন চমক মহানবী মুহাম্মদ (সা.) : সব সৃষ্টির শ্রেষ্ঠ যিনি প্রধানমন্ত্রী ইসলামের আদর্শ বাংলাদেশে প্রতিষ্ঠা করছেন: মঈন খান চুলে রং করার পর যত্ন নেবেন যেভাবে নেপালে বন্যা: প্রাণহানির ঘটনায় প্রধানমন্ত্রীর শোক, সহযোগিতার বার্তা নবীজি (সা.)-এর আদর্শ অনুসরণ ছাড়া বিশ্ব পরিস্থিতির পরিবর্তন সম্ভব নয় : ডিএসসিসি প্রশাসক চারণভূমি সুরক্ষা ও টেকসই ব্যবস্থাপনায় স্থানীয় জনগোষ্ঠীকে সম্পৃক্ত করার আহ্বান পরিবেশমন্ত্রীর ফ্যাসিবাদ ঠেকাতে সুস্পষ্ট রোডম্যাপ করতে হবে: আইনমন্ত্রী মক্কা প্রতিরক্ষা চুক্তিতে যোগদানের বিষয়টি বিবেচনা করছে বাংলাদেশ: শামা ওবায়েদ

নির্মাণাধীন কিশোরগঞ্জ জেলা কারাগার পরিদর্শনে করেছেন: রাষ্ট্রপতি

  • Reporter Name
  • আপডেট টাইম : ১২:৩৭:৪৫ অপরাহ্ন, বুধবার, ১০ অক্টোবর ২০১৮
  • ৪২৫ বার

হাওর বার্তা ডেস্কঃ রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ মঙ্গলবার সন্ধ্যায় বিভিন্ন চলমান উন্নয়ন প্রকল্প বিশেষ করে নির্মাণাধীন কিশোরগঞ্জ জেলা কারাগার পরিদর্শন করেছেন। রাষ্ট্রপতি বর্তমানে ৩ দিনের সফরে তার নিজ শহর কিশোরগঞ্জে রয়েছেন।

রাষ্ট্রপতি কারাগারের সার্বিক নির্মাণ কাজ পরিদর্শন করেন এবং নকশা অনুযায়ী প্রতিটি পর্যায়ে কাজের মান নিশ্চিতকরণে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দেন। সন্ধ্যায় রাষ্ট্রপ্রধান তার ঘনিষ্ঠ কিছু প্রবীণ ব্যক্তিত্বের সঙ্গে বৈঠকে মিলিত হন।

রাষ্ট্রপতি তাদের সঙ্গে আবেগঘন মতবিনিময় এবং স্মৃতি রোমন্থন করেন। পাশাপাশি প্রয়াতদের কথাও স্মরণ করেন। গভীর শ্রদ্ধার সঙ্গে তাদের অবদানের কথা উল্লেখ করে রাষ্ট্রপতি বলেন, ‘স্মৃতি কখনো মরে না। অনেক স্মৃতি এখনো আমাকে আলোড়িত করে।’

তিনি প্রয়াতদের আত্মার শান্তি কামনায় দোয়াও করেন।এর আগে বিকেলে রাষ্ট্রপতি তার সম্মানে কিশোরগঞ্জ জজকোর্ট ল’ইয়ার্স এসোসিয়েশন আয়োজিত এক গণসংবর্ধনায় যোগ দেন। জেলা জজকোর্ট প্রাঙ্গণে এ সংবর্ধনা অনুষ্ঠিত হয়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

সমুদ্রের বেলাভূমিতে সাদিয়া আয়মানের ‌‘একটুখানি জাদু’

নির্মাণাধীন কিশোরগঞ্জ জেলা কারাগার পরিদর্শনে করেছেন: রাষ্ট্রপতি

আপডেট টাইম : ১২:৩৭:৪৫ অপরাহ্ন, বুধবার, ১০ অক্টোবর ২০১৮