ঢাকা ০৭:১৮ পূর্বাহ্ন, শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
সমুদ্রের বেলাভূমিতে সাদিয়া আয়মানের ‌‘একটুখানি জাদু’ বোল্টের চেয়েও দ্রুত দৌড়ানো সেই চীনা রোবটের নতুন চমক মহানবী মুহাম্মদ (সা.) : সব সৃষ্টির শ্রেষ্ঠ যিনি প্রধানমন্ত্রী ইসলামের আদর্শ বাংলাদেশে প্রতিষ্ঠা করছেন: মঈন খান চুলে রং করার পর যত্ন নেবেন যেভাবে নেপালে বন্যা: প্রাণহানির ঘটনায় প্রধানমন্ত্রীর শোক, সহযোগিতার বার্তা নবীজি (সা.)-এর আদর্শ অনুসরণ ছাড়া বিশ্ব পরিস্থিতির পরিবর্তন সম্ভব নয় : ডিএসসিসি প্রশাসক চারণভূমি সুরক্ষা ও টেকসই ব্যবস্থাপনায় স্থানীয় জনগোষ্ঠীকে সম্পৃক্ত করার আহ্বান পরিবেশমন্ত্রীর ফ্যাসিবাদ ঠেকাতে সুস্পষ্ট রোডম্যাপ করতে হবে: আইনমন্ত্রী মক্কা প্রতিরক্ষা চুক্তিতে যোগদানের বিষয়টি বিবেচনা করছে বাংলাদেশ: শামা ওবায়েদ

আজ তিনদিনের সরকারি সফরে নিজ এলাকায় কিশোরগঞ্জে যাচ্ছেন রাষ্ট্রপতি

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:২৬:৫০ পূর্বাহ্ন, সোমবার, ৮ অক্টোবর ২০১৮
  • ৪২৩ বার

হাওর বার্তা ডেস্কঃ রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ আজ আবার তিন দিনের সরকারি সফরে নিজ জেলা কিশোরগঞ্জে যাচ্ছেন। সফরে নাগরিক সংবর্ধনা ও তার দীর্ঘদিনের আইন ব্যবসার কর্মস্থল কিশোরগঞ্জ জেলা বারের আইনজীবীদের দেয়া সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেবেন।

এছাড়া বাড়িতে গিয়ে দীর্ঘ রাজনৈতিক জীবনের বন্ধুদের সঙ্গে কুশলবিনিময় করবেন। এর আগে তিনি পাঁচ দিনের সরকারি সফরে নিজ নির্বাচনী এলাকার তিন হাওর উপজেলার উন্নয়ন কর্মকাণ্ড উদ্বোধন করেন এবং নিজ পৈতৃক ভিটায় সময় কাটান।

সফর কর্মসূচি ও স্থানীয় প্রশাসনের সূত্রমতে, রাষ্ট্রপতি আবদুল হামিদ আজ সফরের প্রথম দিন তার শিক্ষা ও রাজনৈতিক জীবনের স্মৃতিবিজড়িত কিশোরগঞ্জ সরকারি গুরুদয়াল কলেজ মাঠে আয়োজিত নাগরিক সংবর্ধনায় যোগ দেবেন। জেলা পরিষদের চেয়ারম্যান এ্যাডভোকেট মো. জিল্লুর রহমান এ অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন।

একই দিন সন্ধ্যায় রাষ্ট্রপতি সার্কিট হাউসে জেলা আইনজীবী সমিতি, জেলা মুক্তিযোদ্ধা সংসদ, রাজনৈতিক নেতা, সরকারি কর্মকর্তাসহ বিভিন্ন সংগঠনের নেতাদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন।

সফরের দ্বিতীয় দিন আগামীকাল বেলা ১১টায় জজকোর্ট প্রাঙ্গণে আয়োজিত কিশোরগঞ্জ জেলা আইনজীবী সমিতির সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেবেন রাষ্ট্রপতি।

একই দিন বিকালে তিনি তার রাজনৈতিক জীবনের সাথী কিশোরগঞ্জের প্রয়াত ১৬ ব্যক্তির বাড়িতে যাবেন এবং পরিবার পরিজনের সঙ্গে কুশলবিনিময় করবেন। শহরের খরমপট্টির নিজ বাসায় তার রাত যাপনের কথা রয়েছে। ১০ অক্টোবর বিকালে রাষ্ট্রপতি আবদুল হামিদ বঙ্গভবনের উদ্দেশে কিশোরগঞ্জ ত্যাগ করবেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

সমুদ্রের বেলাভূমিতে সাদিয়া আয়মানের ‌‘একটুখানি জাদু’

আজ তিনদিনের সরকারি সফরে নিজ এলাকায় কিশোরগঞ্জে যাচ্ছেন রাষ্ট্রপতি

আপডেট টাইম : ১০:২৬:৫০ পূর্বাহ্ন, সোমবার, ৮ অক্টোবর ২০১৮