ঢাকা ০৬:৪৫ পূর্বাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ওসমান ফারুকের বিকল্প হিসেবে ইশতিয়াক আজিজ উলফাতকে চান করিমগঞ্জ-তাড়াইলের মুক্তিযোদ্ধা ও নেতাকর্মীরা আমন ধান নিয়ে বিপাকে কৃষক সোনালি আমনে হাসি, উৎপাদন খরচে দীর্ঘশ্বাস মালয়েশিয়ায় সাঁড়াশি অভিযান, ১৫২ বাংলাদেশিসহ আটক ৪৮৯ সৌরবিদ্যুৎ স্থাপনে ২১ হাজার গ্রাহককে সুখবর দিল পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন শিখা অনির্বাণে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা চলবে ড্রোন নজরদারি ঢাকাসহ আট জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন দেশে তরুণরা কাজের সুযোগ পাচ্ছে কম সশস্ত্র বাহিনী দিবসে রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনী প্রধানের সৌজন্য সাক্ষাৎ জুলাই গণঅভ্যুত্থানে সশস্ত্র বাহিনীর ভূমিকা যুগান্তকারী: প্রধানমন্ত্রী

হাওর ও চর উন্নয়ন ইনস্টিটিউট উদ্বোধন করবেন রাষ্ট্রপতি

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৫:২১:০১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ জুলাই ২০১৮
  • ৩০০৩ বার

হাওর বার্তা ডেস্কঃ হাওর ও চরাঞ্চলে সরকারের উন্নয়ন পরিকল্পনা, ভাবনাসমূহ টেকসইভাবে বাস্তবায়নের লক্ষ্যে রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদের অভিপ্রায়ে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) প্রতিষ্ঠিত হচ্ছে হাওর ও চর উন্নয়ন ইনস্টিটিউট। আগামী ২২ জুলাই বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন মাঠে প্রতিষ্ঠানটির উদ্বোধন করবেন রাষ্ট্রপতি।

ইনস্টিটিউটের সহকারি পরিচালক অধ্যাপক ড. মো. জাকির হোসেন জানান, প্রতিষ্ঠানটি হাওরের কৃষি, মৎস্য, পশুসম্পদ, পোস্ট হার্ভেস্ট টেকনোলজি, বন, পরিবেশ, মার্কেটিং, গ্রাম্য আর্থসামাজিক ব্যবস্থার উন্নয়নে কাজ করবে। ফলে কৃষি গবেষণা, সম্প্রসারণ, খাদ্যে স্বয়ংসম্পূর্ণতায় বাংলাদেশ আরো এগিয়ে যাবে।

তিনি আরো জানান, প্রতিষ্ঠানটির ভৌত কোনো অবকাঠামো শুরু না হলেও আসছে বাজেটেই এ ইনস্টিটিউটের সব রূপরেখা চূড়ান্ত হবে। এছাড়াও মাঠপর্যায়ের কাজ পরিচালনা করতে কিশোরগঞ্জের হাওর এলাকাতেও একটি বহিরাঙ্গন কেন্দ্র নির্মাণ করা হবে।

জানা যায়, কৃষি প্রকৌশলী এবং হাওর ভূমিপুত্র হিসাবে খ্যাত ড. নিয়াজ পাশা ২০১৩ সালে বাকৃবিতে ‘হাওর কৃষি বিভাগ’ প্রতিষ্ঠার জন্য রাষ্ট্রপতির কাছে আবেদন করেন । মূলত তার প্রস্তাব থেকেই দেশে প্রথমবারের মতো হাওরাঞ্চল উন্নয়নের জন্য ইনস্টিটিউট হতে যাচ্ছে।

এছাড়াও প্রতিষ্ঠানটিতে শিক্ষার্থীদের অনার্স, মাস্টার্স, পিএইচডি ডিগ্রিসহ উচ্চশিক্ষার সুযোগ রয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

ওসমান ফারুকের বিকল্প হিসেবে ইশতিয়াক আজিজ উলফাতকে চান করিমগঞ্জ-তাড়াইলের মুক্তিযোদ্ধা ও নেতাকর্মীরা

হাওর ও চর উন্নয়ন ইনস্টিটিউট উদ্বোধন করবেন রাষ্ট্রপতি

আপডেট টাইম : ০৫:২১:০১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ জুলাই ২০১৮