ঢাকা ০৫:০৩ পূর্বাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
সড়ক দুর্ঘটনায় আহত জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী স্কয়ার হাসপাতালে ৮১তম জাতিসংঘ সাধারণ পরিষদ: বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ সুযোগ পেনশনের টাকা আত্মসাতের অভিযোগ, অডিট কর্মকর্তা ইশরাত বরখাস্ত দুই মুসলিম নারী সাংবাদিককে থানায় নিয়ে পেটাল দিল্লি পুলিশ ‘সনাতন ধর্মাবলম্বীরা ‘ভোট ব্যাংক’, এ কৃত্রিম মিথ ভেঙে চুরমার হয়েছে’ : স্বরাষ্ট্রমন্ত্রী রাজনীতিতে ক্ষমতার দাপট দেখানো মানুষের অভাব নেই: মান্না ২ মন্ত্রী আসার খবরে বদলে গেল হাসপাতালের পরিবেশ, অবাক রোগীরা বিশ্ববাজারে খাদ্যপণ্যের দাম ২০২২ সালের পর সর্বোচ্চ : জাতিসংঘ সমুদ্রপাড়ে নতুন লুকে দীঘি, ভক্তদের কৌতূহল তুঙ্গে আবারো মেসিকে ফেরাতে চায় আর্জেন্টিনা

দেশের ৫টি জেলার ইংরেজি নামের বানান বদলে যাচ্ছে

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:৫৮:১৫ পূর্বাহ্ন, শুক্রবার, ৩০ মার্চ ২০১৮
  • ৯৩৬ বার

হাওর বার্তা ডেস্কঃ বদলে যাচ্ছে দেশের ৫টি গুরুত্বপূর্ণ জেলার ইংরেজি নামের বানান। জেলাগুলো হলো চট্টগ্রাম, কুমিল্লা, যশোর, বরিশাল ও বগুড়া। প্রশাসনিক পুনর্বিন্যাস সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটির (নিকার) সভায় ২ এপ্রিল এটি প্রস্তাব আকারে উত্থাপন করা হবে। অনুমোদন সাপেক্ষে গেজেট পাশ করে তা বাস্তবায়ন করা হবে।

এতদিন, চট্টগ্রাম জেলা ও বিভাগের ইংরেজি বানান ছিল Chittagong, এখন বাংলা নামের সাথে মিলিয়ে তা Chattagram রাখার প্রস্তাব করা হয়েছে। এছাড়া, বরিশালের ইংরেজি বানান Barisal-এর স্থলে Barishal, বগুড়ার বানান Bogra-এর স্থলে Bagura, যশোরের বানান Jessore-এর বদলে Jashore এবং কুমিল্লার বানান Comilla-এর স্থলে Kumilla করার প্রস্তাব আসছে।

নিকার সভার জন্য মন্ত্রীপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম স্বাক্ষরিত এক সারসংক্ষেপে বলা হয় প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে বাংলা নামের সাথে সামঞ্জস্য রেখে নাম পরিবর্তনের প্রস্তাব পাঠানো হয়। সারসংক্ষেপে, নিকার সভার অনুমোদক্রমে ২০০০ সালে ‘নবাবগঞ্জ’ জেলার নাম পরিবর্তন করে ‘চাঁপাইনবাবগঞ্জ’ করার উদাহরণ তুলে ধরা হয়েছে।

উল্লেখ্য, এর আগে ১৯৮২ সালে রাজধানী ঢাকার নামের ইংরেজি বানান Dacca-এর থেকে পরিবর্তন করে Dhaka করা হয়।

যমুনা অনলাইন: টিএফ

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

সড়ক দুর্ঘটনায় আহত জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী স্কয়ার হাসপাতালে

দেশের ৫টি জেলার ইংরেজি নামের বানান বদলে যাচ্ছে

আপডেট টাইম : ১১:৫৮:১৫ পূর্বাহ্ন, শুক্রবার, ৩০ মার্চ ২০১৮