ঢাকা ০৪:৩৭ পূর্বাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
সড়ক দুর্ঘটনায় আহত জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী স্কয়ার হাসপাতালে ৮১তম জাতিসংঘ সাধারণ পরিষদ: বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ সুযোগ পেনশনের টাকা আত্মসাতের অভিযোগ, অডিট কর্মকর্তা ইশরাত বরখাস্ত দুই মুসলিম নারী সাংবাদিককে থানায় নিয়ে পেটাল দিল্লি পুলিশ ‘সনাতন ধর্মাবলম্বীরা ‘ভোট ব্যাংক’, এ কৃত্রিম মিথ ভেঙে চুরমার হয়েছে’ : স্বরাষ্ট্রমন্ত্রী রাজনীতিতে ক্ষমতার দাপট দেখানো মানুষের অভাব নেই: মান্না ২ মন্ত্রী আসার খবরে বদলে গেল হাসপাতালের পরিবেশ, অবাক রোগীরা বিশ্ববাজারে খাদ্যপণ্যের দাম ২০২২ সালের পর সর্বোচ্চ : জাতিসংঘ সমুদ্রপাড়ে নতুন লুকে দীঘি, ভক্তদের কৌতূহল তুঙ্গে আবারো মেসিকে ফেরাতে চায় আর্জেন্টিনা

আগামী ২৫ মার্চ রাতে সারাদেশে ১ মিনিট লাইট বন্ধ রাখার আহ্বান : স্বরাষ্ট্রমন্ত্রী

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৫:৪৪:৫৪ অপরাহ্ন, শুক্রবার, ২৩ মার্চ ২০১৮
  • ৯১৯ বার

হাওর বার্তা ডেস্কঃ আগামী ২৫ মার্চ আন্তর্জাতিক গণহত্যা দিবসের স্বীকৃতি পেতে ওই দিন রাত ৯টা থেকে ৯টা ১ মিনিট পর্যন্ত সারাদেশে একসঙ্গে লাইট বন্ধ করে দাঁড়িয়ে নীরবতা পালনের আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

আজ শুক্রবার দুপুরে রাজধানীর ২৩ বঙ্গবন্ধু এভিনিউতে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ আয়োজিত এক বর্ধিত সভায় তিনি এ দেশবাসীর প্রতি এ আহ্বান জানান।

মন্ত্রী বলেন, রোয়ান্ডা গণহত্যার আন্তর্জাতিক স্বীকৃতি পেলেও ১৯৭১ সালের ২৫ মার্চের গণহত্যা কোনো অংশে কম হয়নি। আমরা যদি এ বিষয়টি সঠিকভাবে উপস্থাপন করতে পারি তাহলে আমরাও গণহত্যার আন্তর্জাতিক স্বীকৃতি পাবো।

অনুষ্ঠানের বিশেষ অতিথির বক্তব্যে খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম বলেন, আমরা সঠিকভাবে উপস্থাপনের কারণেই পহেলা বৈশাখ, বঙ্গবন্ধুর ভাষণ ও ২১ ফেব্রুয়ারি আন্তর্জাতিক স্বীকৃতি পেয়েছে। আমাদের দেশের যে বর্বরতম হত্যা পাক বাহিনী চালিয়েছে তা তুলে ধরতে পারি তাহলে ২৫ মার্চ আন্তর্জাতিক গণহত্যা দিবস হিসেবে স্বীকৃতি পাবো।

ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি আবুল হাসনাতের সভাপতিত্বে স্বাগত বক্তব্য দেন সাধারণ সম্পাদক শাহে আলম মুরাদ।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

সড়ক দুর্ঘটনায় আহত জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী স্কয়ার হাসপাতালে

আগামী ২৫ মার্চ রাতে সারাদেশে ১ মিনিট লাইট বন্ধ রাখার আহ্বান : স্বরাষ্ট্রমন্ত্রী

আপডেট টাইম : ০৫:৪৪:৫৪ অপরাহ্ন, শুক্রবার, ২৩ মার্চ ২০১৮