ঢাকা ০৪:১০ পূর্বাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
সড়ক দুর্ঘটনায় আহত জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী স্কয়ার হাসপাতালে ৮১তম জাতিসংঘ সাধারণ পরিষদ: বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ সুযোগ পেনশনের টাকা আত্মসাতের অভিযোগ, অডিট কর্মকর্তা ইশরাত বরখাস্ত দুই মুসলিম নারী সাংবাদিককে থানায় নিয়ে পেটাল দিল্লি পুলিশ ‘সনাতন ধর্মাবলম্বীরা ‘ভোট ব্যাংক’, এ কৃত্রিম মিথ ভেঙে চুরমার হয়েছে’ : স্বরাষ্ট্রমন্ত্রী রাজনীতিতে ক্ষমতার দাপট দেখানো মানুষের অভাব নেই: মান্না ২ মন্ত্রী আসার খবরে বদলে গেল হাসপাতালের পরিবেশ, অবাক রোগীরা বিশ্ববাজারে খাদ্যপণ্যের দাম ২০২২ সালের পর সর্বোচ্চ : জাতিসংঘ সমুদ্রপাড়ে নতুন লুকে দীঘি, ভক্তদের কৌতূহল তুঙ্গে আবারো মেসিকে ফেরাতে চায় আর্জেন্টিনা

আপিল বিভাগ খালেদা জিয়াকে জামিন দিলেও মুক্তি পাবেন না

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৬:০৩:১০ অপরাহ্ন, শনিবার, ১৭ মার্চ ২০১৮
  • ৪১৭ বার

হাওর বার্তা ডেস্কঃ খালেদা জিয়াকে আপিল বিভাগ জামিন দিলেও আইনি প্রক্রিয়ায় তিনি মুক্তি পাবেন না বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক। তিনি বলেন, ‘জামিনে মুক্তি পেতে হলে কুমিল্লার মামলাতেও খালেদা জিয়াকে জামিন পেতে হবে।’

আজ শনিবার রাজধানীর সেন্ট জোসেফ উচ্চ মাধ্যমিক স্কুলে ৬২তম বার্ষিক সিনটিলা সাইন্ন ফেস্টিভাল ২০১৮ এর উদ্বোধন শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন। প্রসঙ্গত, খালেদা জিয়ার মামলার আপিল (দুদক ও রাষ্ট্রপক্ষের লিভ টু আপিল) শুনানি আগামীকাল রোববার।

আপিলে খালেদা জিয়ার জামিন হলেও অন্য মামলায় হাজিরা ওয়ারেন্ট থাকায় তিনি মুক্ত হতে পারবেন কিনা জানতে চাইলে আইনমন্ত্রী আনিসুল হক বলেন, ‘মামলাটি বিচারাধীন। তবুও আপনাদের প্রশ্নের প্রেক্ষিতে বলতে চাই, উনার (খালেদা জিয়া) একটি মামলা আগামীকাল রোববার জামিনের (দুদক ও রাষ্ট্রপক্ষের লিভ টু আপিল) বিষয়ে শুনানির জন্য আছে। তবে আমি জানি, কুমিল্লার আরেক মামলায় তাকে উপস্থিত হয়ে জামিন নিতে হবে। তবে আগামীকাল সর্ব্বোচ্চ আদালত (আপিল বিভাগ) যদি তাকে জামিন দেন তারপরও আইনি প্রক্রিয়ায় তিনি মুক্তি পাবেন না। কারণ, ওই মামলায় (কুমিল্লায় নাশকতার মামলা) তাকে জামিন নিতে হবে। এটাই আইনের নিয়ম।

আপিল বিভাগ খালেদা জিয়ার জামিন আদেশ স্থগিত করার পর তার আইনজীবীরা বলেন এটা সরকারের ইচ্ছার প্রতিফলন। এসব বক্তব্যের যৌক্তিকতার বিষয়ে জানতে চাইলে আইনমন্ত্রী বলেন, ‘আমি বলবো, উনারা এদেশে বিশ্বাসী নয়। সেজন্যই উনারা বিচার বিভাগের মতো একটি স্তম্ভকে উনাদের পক্ষে রায় না দিলে এভাবে বিচার বিভাগের ওপর অনাস্থা দেখান এবং খারাপ ভাষায় কথা বলেন। এটা অত্যন্ত দুঃখজনক। আমি বলবো উনাদেরকে এসব পরিহার করতে হবে।’

আইনমন্ত্রী আরও বলেন, ‘উনারা দেখেছেন, সারা দেশের জনগণ দেখেছেন, আমরাও দেখেছি যে, হাইকোর্টের একটি ডিভিশন বেঞ্চ খালেদা জিয়াকে জামিন দিয়েছেন। সরকার যদি সত্যি সত্যি হস্তক্ষেপ করতো তাহলে এই জামিন কি হতো? আমরা বিচার বিভাগের কাজে কখনো হস্তক্ষেপ করিনি, কখনো হস্তক্ষেপ করবো না।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

সড়ক দুর্ঘটনায় আহত জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী স্কয়ার হাসপাতালে

আপিল বিভাগ খালেদা জিয়াকে জামিন দিলেও মুক্তি পাবেন না

আপডেট টাইম : ০৬:০৩:১০ অপরাহ্ন, শনিবার, ১৭ মার্চ ২০১৮