হাওর বার্তা ডেস্কঃ মিয়ানমার থেকে পালি বাংলাদেশে আশ্রয় নেয়া রোহিঙ্গাদের জন্য ৯৫ কোটি ডলারের জরুরি অর্থ সহায়তা চেয়েছে জাতিসংঘ। গতকাল (১৬ মার্চ) জেনেভায় একটি যৌথ কর্মপরিকল্পনা প্রকাশ করে জাতিসংঘের শরণার্থী সংস্থা- ইউএনএইচসিআর এবং অভিবাসন সংস্থা আইওএম।
সংস্থা দু’টোর প্রধান ফিলিপ্পো প্র্যান্ডি এবং উইলিয়াম সুইং বলেন, রাখাইনে সেনা নিপীড়নের মুখে বাংলাদেশে পালিয়ে আসা ৯ লাখ রোহিঙ্গা এবং তাদের আশ্রয় দেওয়া সাড়ে তিন লাখ বাংলাদেশিসহ মোট সাড়ে ১২ লাখ মানুষকে দেওয়া হবে এ সহায়তা। মিয়ানমারে রোহিঙ্গাদের প্রত্যাবাসনের আগেই এ অর্থ প্রয়োজন বলেও জানান তারা। এসময় রোহিঙ্গাদের আশ্রয় দেয়ায় বাংলাদেশের প্রশংসা করেন তিনি।
Reporter Name 
























