হাওর বার্তা ডেস্কঃ আজ ১৭ মার্চ। জাতির জনক শেখ মুজিবুর রহমানের শুভ জন্মদিন। কিশোরগঞ্জের ভৈরবে পুষ্পার্ঘ্য অর্পণ, শোভাযাত্রা, কেক কাটা, আলোচনা সভা, চিত্রাংকন প্রতিযোগিতা ইত্যাদি কর্মসূচির মাধ্যমে জাতির জনকের ৯৮তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদযাপিত হয়েছে। উপজেলা প্রশাসন, উপজেলা পরিষদ, মুক্তিযোদ্ধা সংসদ, আওয়ামী লীগ ও অঙ্গ-সহযোগী সংগঠন এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের অংশ গ্রহণ ও আয়োজনে দিবসটি উদযাপিত হয়।

দিবসটি উপলক্ষে সকাল ৯টায় স্থানীয় বঙ্গবন্ধু সরণীতে জাতির জনকের ম্যুরালে পুষ্পার্ঘ্য অপর্ণ করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ কাজী ফয়সালের নেতৃত্বে উপজেলা প্রশাসন ও উপজেলা পরিষদ, মুক্তিযোদ্ধা সংসদ ভৈরব উপজেলা শাখার সাবেক ডেপুটি কমান্ডার ফরহাদ আহমেদের নেতৃত্বে মুক্তিযোদ্ধা সংসদ, উপজেলা আওয়ামী লীগের সভাপতি, বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব মোঃ সায়দুল্লাহ মিয়া ও সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম সেন্টুর নেতৃত্বে উপজেলা আওয়ামী লীগ, শহর আওয়ামী লীগের সভাপতি এস. এম বাকী বিল্লাহ ও সাধারণ সম্পাদক আতিক আহমেদ সৌরভের নেতৃত্বে শহর আওয়ামী লীগ, উপজেলা ছাত্র লীগের সভাপতি খলিলুর রহমান লিমনের নেতৃত্বে উপজেলা ছাত্রলীগ, সদস্য সচিব আব্দুল হেকিম রায়হানের নেতৃত্বে উপজেলা স্বেচ্ছা সেবক লীগ, সভাপতি জাকির হোসেন কাজলের নেতৃত্বে ভৈরব প্রেসক্লাব এবং স্ব স্ব প্রতিষ্ঠান প্রধানগণের নেতৃত্বে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারী ও শিক্ষার্থীরা পুষ্পার্ঘ্য অর্পণ করেন।
আজ সকাল ১০টার দিকে সেখান থেকে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ কাজী ফয়সালের নেতৃত্বে একটিশোভাযাত্রা বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ চত্তরে গিয়ে শেষ হয়। পরে উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয় আলোচনা সভা এবং শিশু-কিশোরদের চিত্রাংন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ।

এদিকে সকাল সাড়ে ৯টার দিকে দলীয় কার্যালয় চত্তরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে উপজেলা, শহর আওয়ামী লীগ, ছাত্রলীগসহ অঙ্গ-সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা। পরে বঙ্গবন্ধুর জন্মদিনের কেক কাটেন উপজেলা জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব মোঃ সায়দুল্লাহ মিয়া ও সাধারণ সম্পাদক মোঃ জাহাঙ্গীর আলম সেন্টু। এ সময় আওয়ামী লীগ ও অঙ্গ-সহযোগী সংগঠনের সিনিয়র নেতৃবৃন্দসহ বিপুল সংখ্যক নেতা-কর্মী উপস্থিত ছিলেন।
Reporter Name 
























