হাওর বার্তা ডেস্কঃ কিশোরগঞ্জের গার্ডেনিয়া কিন্ডারগার্টেনের বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতা ও পুরস্কার বিতরণী সম্পন্ন হয়েছে। গতকাল শনিবার সকালে কিশোরগঞ্জ পুরাতন স্টেডিয়ামে ক্রীড়া প্রতিযোগীতা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
গার্ডেনিয়া কিন্ডারগার্টেনের সভাপতি ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এম এ আফজলের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন কিশোরগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আবদুল্লাহ আল মাসউদ। বিশেষ অতিথি ছিলেন কিশোরগঞ্জ পৌরসভার মেয়র মাহমুদ পারভেজ প্রমুখ।
অনুষ্ঠান পরিচালনা করেন গার্ডেনিয়া কিন্ডার গার্ডেনের প্রিন্সিপাল কোহিনূর বেগম। এ সময় গার্ডেনিয়া কিন্ডারগার্ডেনের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক ও রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
Reporter Name 
























