ঢাকা ১১:৫৩ পূর্বাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
সাইকেলে চড়তেন, ৫ আগস্টের তিন দিন পর প্রাডো গাড়িতে চড়েছেন আওয়ামী আমলের আমলনামা উন্নয়নের আড়ালে ২৮ হাজার কোটি টাকার দুর্নীতি ২৯ অক্টোবর মধ্য রাত থেকে উঠে যাচ্ছে ইলিশ রক্ষার নিষেধাজ্ঞা স্বাস্থ্যসেবা খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া পিস ফাউন্ডেশনকে জুবাইদা রহমানের আহ্বান কৃষিতেও বাড়ছে খেলাপির চাপ ৩১ অক্টোবর লংমার্চ সফল করতে ১১ দলীয় ঐক্যের আহ্বান প্রধানমন্ত্রী তারেক রহমান ও জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির বৈঠক ফলপ্রসূ হয়েছ: হুমায়ূন কবির আইজিপি সহজ-সরল মানুষ, ক্রসফায়ার নিয়ে বক্তব্য ঠিক হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী আইজিপির বিষয়ে সিদ্ধান্ত নেবেন প্রধানমন্ত্রী: তথ্য উপদেষ্টা চাকরির প্রলোভনে রাশিয়ায় সামরিক চুক্তিতে বাধ্য করার প্রমাণ পেয়েছে জাতিসংঘ

ওসি ঘুষ চাইলে বেঁধে রেখে খবর দিন : আইজিপি

  • Reporter Name
  • আপডেট টাইম : ০২:৫০:১৮ অপরাহ্ন, শনিবার, ১৬ মে ২০১৫
  • ১১৬৫ বার

পুলিশের ঘুষ বাণিজ্যের অভিযোগ প্রসঙ্গে মহাপরিদর্শক (আইজিপি) এ কে এম শহীদুল হক বলেছেন, ‘কোনো ওসি ঘুষ দাবি করলে তাকে বেঁধে রেখে খবর দিন। তার পর ব্যবস্থা যা নেওয়ার নেব।’

কক্সবাজার সাংস্কৃতিক কেন্দ্র মিলনায়তনে শনিবার দুপুরে জেলা পুলিশের উদ্যোগে আয়োজিত মাদক ও মানব পাচারবিরোধী সচেতনতামূলক সভায় আইজিপি এ কথা বলেন। সভায় তিনি প্রধান অতিথি ছিলেন।

মানব পাচার প্রসঙ্গে শহীদুল হক বলেন, ‘মানব পাচারকারীরা যতই শক্তিশালী কিংবা প্রভাবশালী হোক না কেন কাউকে ছাড় দেওয়া হবে না। মানব পাচারের সঙ্গে যদি কোনো পুলিশ সদস্যের জড়িত থাকার প্রমাণ পাওয়া যায় তাকে শুধু চাকুরিচ্যুতই করা হবে না, মামলা করে বিচারের আওতায় আনা হবে।’

কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার তোফায়েল আহমদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় পুলিশের আইজি আরও বলেন, ‘দেশের নাগরিক হিসেবে সকলের সামাজিক দায়িত্ববোধ রয়েছে। সেই দায়বদ্ধতা থেকেই সকলকে ঐক্যবদ্ধভাবে মানব পাচারকারীদের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে।’

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন পুলিশের চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি মোহাম্মদ শফিকুল ইসলাম, হাইওয়ে রেঞ্জের ডিআইজি (চলতি দায়িত্বে) মল্লিক ফখরুল ইসলাম, বাংলাদেশ কোস্টগার্ডের পূর্ব জোনের জোনাল কমান্ডার ক্যাপ্টেন শহীদুল ইসলাম, বিজিবির সেক্টর কমান্ডার কর্নেল মো. খালেকুজ্জামান ও র‌্যাব-৭ এর অধিনায়ক লে. কর্নেল মিফতাহ উদ্দিন আহমদ।

সিনিয়র সহকারী পুলিশ সুপার ছত্রধর ত্রিপুরার সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় আরও বক্তব্য রাখেন- কক্সবাজার সাংবাদিক ইউনিয়নের সভাপতি আবু তাহের চৌধুরী, জেলা কমিউনিটি পুলিশের সভাপতি এ্যাডভোকেট রণজিৎ দাশ, কক্সবাজার সিভিল সোসাইটির সভাপতি আবু মোর্শেদ চৌধুরী প্রমুখ।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

সাইকেলে চড়তেন, ৫ আগস্টের তিন দিন পর প্রাডো গাড়িতে চড়েছেন

ওসি ঘুষ চাইলে বেঁধে রেখে খবর দিন : আইজিপি

আপডেট টাইম : ০২:৫০:১৮ অপরাহ্ন, শনিবার, ১৬ মে ২০১৫