ঢাকা ০৩:২৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ইটনায় বন্যায় ক্ষতিগ্রস্ত ব্র্যাক সদস্যদের মাঝে হাঁসের বাচ্চা ও সবজি বীজ বিতরণ তালবাহানায় আটকে গভর্নিং বডি নির্বাচন, প্রশ্নের মুখে আইডিয়াল কর্তৃপক্ষ অবহেলায় অনেক স্কুলের অবকাঠামোর বেহাল দশা: জুবাইদা রহমান গ্লোবাল পিস ইনডেক্স ২০২৬ দক্ষিণ এশিয়ায় চতুর্থ শান্তিপূর্ণ দেশ বাংলাদেশ ক্রমান্বয়ে স্বতন্ত্র এবতেদায়ী মাদ্রাসা এমপিওভুক্ত করা হবে পুরস্কারের গাড়ি মাকে উপহার দেবেন তাওহীদ হৃদয় ইসলামী ব্যাংকে নতুন প্রশাসক নিয়োগ জিয়াউর রহমানের জীবন ও দর্শন নিয়ে গবেষণার আহ্বান ফখরুলের পাখির চোখে সীমান্ত পাহারার ছক, কঠোর নজরদারি বাড়াচ্ছে সরকার বেনজীরের গ্রেপ্তারের খবরে আনন্দিত পরীমণি

২৩ সেপ্টেম্বর সৌদিতে ঈদ

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৯:৫৩:৫২ অপরাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০১৫
  • ৩৬১ বার

আগামী ২৩ সেপ্টেম্বর সৌদি আরবসহ অধিকাংশ মুসলিম দেশে পবিত্র ঈদুল আযহা উদযাপিত হতে পারে বলে পূর্বাভাস দিয়েছেন জোতির্বিজ্ঞানীরা।

তারা জানিয়েছেন, জিলকদ মাস শেষ হতে পারে ২৯ দিনে। এ হিসাবে আগামীকাল সোমবার জিলহজ মাসের প্রথমদিন। ২২ সেপ্টেম্বর মঙ্গলবার হবে আরাফাতের দিন।

এ হিসাবে আগামী ২৩ সেপ্টেম্বর বুধবার সংযুক্ত আরব আমিরাত, সৌদি আরবসহ অধিকাংশ মুসলিম দেশে পবিত্র ঈদুল আজহা উদযাপিত হবে।

১৪৩৬ হিজরি বছরের জিলহজ মাসের চাঁদ দেখতে আজ রোববার সন্ধ্যায় বসছে সংযুক্ত আরব আমিরাত ও সৌদির চাঁদ দেখা কমিটি। মাগরিবের নামাজের আগ মুহূর্ত থেকে চাঁদ দেখার জন্য আহ্বান জানিয়েছে তারা। রাত ৮টার দিকে এ বিষয়ে ঘোষণা আসতে পারে।

emirates247.com নামের একটি অনলাইনে এমন তথ্য জানানো হয়েছে।

প্রসঙ্গত, সৌদি আরবের সঙ্গে মিল রেখে বাংলাদেশের প্রায় শতাধিক গ্রামে ঈদ উদযাপিত হয়। তবে বাংলাদেশে মূলত ঈদ উদযাপন করা হয় শাওয়ালের চাঁদ দেখা সাপেক্ষে।

এদিকে পবিত্র ঈদুল আজহার তারিখ নির্ধারণ ও জিলহজ মাসের চাঁদ দেখা-সংক্রান্ত বৈঠক আগামীকাল সোমবার বসতে যাচ্ছে। জাতীয় চাঁদ দেখা কমিটির বৈঠক সন্ধ্যা ৭টায় ইসলামিক ফাউন্ডেশনের বায়তুল মোকাররম সভাকক্ষে অনুষ্ঠিত হবে।

বৈঠকে সভাপতিত্বে করবেন ধর্মমন্ত্রী ও চাঁদ দেখা কমিটির সভাপতি অধ্যক্ষ মতিউর রহমান এমপি।

বাংলাদেশের আকাশে কোথাও পবিত্র জিলহজ মাসের চাঁদ দেখা গেলে তা ইসলামিক ফাউন্ডেশনকে জানাতে অনুরোধ করা হয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

ইটনায় বন্যায় ক্ষতিগ্রস্ত ব্র্যাক সদস্যদের মাঝে হাঁসের বাচ্চা ও সবজি বীজ বিতরণ

২৩ সেপ্টেম্বর সৌদিতে ঈদ

আপডেট টাইম : ০৯:৫৩:৫২ অপরাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০১৫