ঢাকা ০১:০৩ পূর্বাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
৮১তম জাতিসংঘ সাধারণ পরিষদ: বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ সুযোগ পেনশনের টাকা আত্মসাতের অভিযোগ, অডিট কর্মকর্তা ইশরাত বরখাস্ত দুই মুসলিম নারী সাংবাদিককে থানায় নিয়ে পেটাল দিল্লি পুলিশ ‘সনাতন ধর্মাবলম্বীরা ‘ভোট ব্যাংক’, এ কৃত্রিম মিথ ভেঙে চুরমার হয়েছে’ : স্বরাষ্ট্রমন্ত্রী রাজনীতিতে ক্ষমতার দাপট দেখানো মানুষের অভাব নেই: মান্না ২ মন্ত্রী আসার খবরে বদলে গেল হাসপাতালের পরিবেশ, অবাক রোগীরা বিশ্ববাজারে খাদ্যপণ্যের দাম ২০২২ সালের পর সর্বোচ্চ : জাতিসংঘ সমুদ্রপাড়ে নতুন লুকে দীঘি, ভক্তদের কৌতূহল তুঙ্গে আবারো মেসিকে ফেরাতে চায় আর্জেন্টিনা ‘ভালো হয়ে যাও মাসুদ’, আলোচিত বিআরটিএ কর্মকর্তা এবার ঢাকায় বদলি

অপরাধ করলে ছাড় দেয়া হবে না ওবায়দুল কাদের

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৪:৫৭:৫৩ অপরাহ্ন, বুধবার, ১৪ ফেব্রুয়ারী ২০১৮
  • ৪৩১ বার

হাওর বার্তা ডেস্কঃ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বর্তমান সরকারের আমলে অপরাধ করলে ছাড় দেওয়া হবে না।

আজ বুধবার ধামরাইয়ের বালি এলাকায় বংশী নদীর ওপর একটি সেতু উদ্বোধনের পর এক জনসমাবেশে এসব কথা বলেন ওবায়দুল কাদের।

তিনি বলেন, আওয়ামী লীগের শত শত নেতাকর্মী জেলে। দুজন মন্ত্রী দুদকের মামলায় নিয়মিত আদালতে হাজিরা দিচ্ছেন। সিরাজগঞ্জের মেয়র ও টাঙ্গাইলের এমপি কারাগারে। এ থেকেই প্রমাণ হয়, শেখ হাসিনার হাত থেকে পার পাওয়ার উপায় নেই কারো।

জনসমাবেশ উপলক্ষে রাস্তায় তোরণ, বিলবোর্ড বসানো প্রসঙ্গে মন্ত্রী বলেন, এগুলো কিছুই থাকবে না। হৃদয়ে নাম লিখতে হবে। দলের নেতাকর্মীদের উদ্দেশ্যে ওবায়দুল কাদের বলেন, জনগণের সঙ্গে আচরণ ভালো করবেন। যতই উন্নয়ন করুন না কেন, আচরণ ভালো না করলে উন্নয়ন ম্লান হয়ে যাবে। জণগণকে খুশি রাখতে হবে। ক্ষমতার দাপট দেখাবেন না। ক্ষমতা চিরদিন থাকবে না। জনগণ আপনাদের ভোট দিয়ে নির্বাচিত করেছেন। আপনারা জনগণের পাশে থাকবেন, তাদের জন্য কাজ করবেন। সেতুর উদ্বোধন উপলক্ষে জনসমাবেশের আয়োজন করে ধামরাই উপজেলা আওয়ামী লীগ।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

৮১তম জাতিসংঘ সাধারণ পরিষদ: বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ সুযোগ

অপরাধ করলে ছাড় দেয়া হবে না ওবায়দুল কাদের

আপডেট টাইম : ০৪:৫৭:৫৩ অপরাহ্ন, বুধবার, ১৪ ফেব্রুয়ারী ২০১৮