ঢাকা ০১:০৩ পূর্বাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
৮১তম জাতিসংঘ সাধারণ পরিষদ: বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ সুযোগ পেনশনের টাকা আত্মসাতের অভিযোগ, অডিট কর্মকর্তা ইশরাত বরখাস্ত দুই মুসলিম নারী সাংবাদিককে থানায় নিয়ে পেটাল দিল্লি পুলিশ ‘সনাতন ধর্মাবলম্বীরা ‘ভোট ব্যাংক’, এ কৃত্রিম মিথ ভেঙে চুরমার হয়েছে’ : স্বরাষ্ট্রমন্ত্রী রাজনীতিতে ক্ষমতার দাপট দেখানো মানুষের অভাব নেই: মান্না ২ মন্ত্রী আসার খবরে বদলে গেল হাসপাতালের পরিবেশ, অবাক রোগীরা বিশ্ববাজারে খাদ্যপণ্যের দাম ২০২২ সালের পর সর্বোচ্চ : জাতিসংঘ সমুদ্রপাড়ে নতুন লুকে দীঘি, ভক্তদের কৌতূহল তুঙ্গে আবারো মেসিকে ফেরাতে চায় আর্জেন্টিনা ‘ভালো হয়ে যাও মাসুদ’, আলোচিত বিআরটিএ কর্মকর্তা এবার ঢাকায় বদলি

রোহিঙ্গা প্রত্যাবাসন দুই দিনের বৈঠক শুরু আগামীকাল

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৪:৫৪:০৩ অপরাহ্ন, বুধবার, ১৪ ফেব্রুয়ারী ২০১৮
  • ৩৯৩ বার

হাওর বার্তা ডেস্কঃ গণহত্যা ও নির্যাতনের মুখে বাংলাদেশে এসে আশ্রয় রোহিঙ্গাদের প্রত্যাবাসন ইস্যুতে দুই দেশের স্বরাষ্ট্রমন্ত্রী পর্যায়ে আগামীকাল ঢাকায় শুরু হচ্ছে দুই দিনের বৈঠক। স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল বাংলাদেশের পক্ষে এবং মিয়ানমারের স্বরাষ্ট্রমন্ত্রী খ শোয়ে দেশটির পক্ষে নেতৃত্ব দেবেন।

এই বৈঠকে বাংলাদেশের পক্ষ থেকে রোহিঙ্গা প্রত্যাবাসন, ইয়াবার চোরাচালান বন্ধ ও সীমান্তে দুই দেশের নিরাপত্তা বাহিনীর মধ্যে সহযোগিতার বিষয়টি প্রাধান্য পাবে।

৪ ফেব্রুয়ারি মিয়ানমারের স্বরাষ্ট্রমন্ত্রী খ শোয়ের ঢাকা সফরের কথা থাকলেও তা পিছিয়ে যাওয়ায় নতুন করে বৈঠকের এ সময়সূচি নির্ধারণ করা হয়।

গত ২৫ আগস্ট মিয়ানমারের রাখাইন রাজ্যে নিরাপত্তা বাহিনীর ওপর সশস্ত্র গোষ্ঠীর হামলার পর সেনা অভিযানের মুখে বাংলাদেশে আশ্রয় নিয়েছে ছয় লাখেরও বেশি রোহিঙ্গা। আগে থেকে আছে আরও প্রায় পাঁচ লাখ। এদেরকে ফিরিয়ে নেয়ার বিষয়ে মিয়ানমারের সঙ্গে ফিজিক্যাল অ্যারাঞ্জমেন্ট চু্ক্তি হয়েছে জানুয়ারিতে।

মিয়ানমার কর্তৃপক্ষ ২৩ জানুয়ারি থেকে রোহিঙ্গা প্রত্যাবাসনের কথা গণমাধ্যমকে জানিয়েছিল। কিন্তু সে প্রত্যাবাসন এখনো শুরু হয়নি। এই চু্ক্তির পর রোহিঙ্গারা মিয়ানমারে তাদের নিরাপত্তা নিশ্চিত করার দাবিতে বিক্ষোভ করেছে। আর পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী জানিয়েছেন, মিয়ানমারে রোহিঙ্গাদের নিরাপত্তা নিশ্চিত করেই তারা প্রত্যাবাসন শুরু করবেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

৮১তম জাতিসংঘ সাধারণ পরিষদ: বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ সুযোগ

রোহিঙ্গা প্রত্যাবাসন দুই দিনের বৈঠক শুরু আগামীকাল

আপডেট টাইম : ০৪:৫৪:০৩ অপরাহ্ন, বুধবার, ১৪ ফেব্রুয়ারী ২০১৮