ঢাকা ০৩:৩৯ পূর্বাহ্ন, শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
সমুদ্রের বেলাভূমিতে সাদিয়া আয়মানের ‌‘একটুখানি জাদু’ বোল্টের চেয়েও দ্রুত দৌড়ানো সেই চীনা রোবটের নতুন চমক মহানবী মুহাম্মদ (সা.) : সব সৃষ্টির শ্রেষ্ঠ যিনি প্রধানমন্ত্রী ইসলামের আদর্শ বাংলাদেশে প্রতিষ্ঠা করছেন: মঈন খান চুলে রং করার পর যত্ন নেবেন যেভাবে নেপালে বন্যা: প্রাণহানির ঘটনায় প্রধানমন্ত্রীর শোক, সহযোগিতার বার্তা নবীজি (সা.)-এর আদর্শ অনুসরণ ছাড়া বিশ্ব পরিস্থিতির পরিবর্তন সম্ভব নয় : ডিএসসিসি প্রশাসক চারণভূমি সুরক্ষা ও টেকসই ব্যবস্থাপনায় স্থানীয় জনগোষ্ঠীকে সম্পৃক্ত করার আহ্বান পরিবেশমন্ত্রীর ফ্যাসিবাদ ঠেকাতে সুস্পষ্ট রোডম্যাপ করতে হবে: আইনমন্ত্রী মক্কা প্রতিরক্ষা চুক্তিতে যোগদানের বিষয়টি বিবেচনা করছে বাংলাদেশ: শামা ওবায়েদ

আগামীকাল সিলেট যাচ্ছেন : রাষ্ট্রপতি

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৪:১৬:৫৬ অপরাহ্ন, বুধবার, ১৪ ফেব্রুয়ারী ২০১৮
  • ৪৭৯ বার

হাওর বার্তা ডেস্কঃ সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠানে যোগ দিতে আগামীকাল সিলেট যাচ্ছেন রাষ্ট্রপতি আবদুল হামিদ। রাষ্ট্রপতির প্রটকল অফিসার নাসির উদ্দিন সরোয়ার স্বাক্ষরিত এক পত্রে এ তথ্য জানানো হয়েছে।

আগামীকাল দুপুর ২টায় বিমানযোগে সিলেটে পৌঁছার কথা রয়েছে রাষ্ট্রপতির। পরে তিনি হজরত শাহজালাল ও শাহপরাণের রহ. মাজার জিয়ারত করবেন। বেলা সাড়ে ৩টায় সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রথম সমাবর্তনে যোগ দেবেন। বিকাল ৫টায় বিমানযোগে সিলেট ত্যাগ করবেন আবদুল হামিদ।

রাষ্ট্রপতির এই সফরকে ঘিরে নিশ্ছিদ্র নিরাপত্তার ব্যবস্থা করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। পরিকল্পনা অনুযায়ী এদিন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সবগুলো ইউনিট নিরাপত্তায় নিয়োজিত থাকবে।

সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. গোলাম শাহি আলম জানান, প্রতিষ্ঠার ১২ বছর পর এই প্রথম সমাবর্তন হচ্ছে। এটি বিশ্ববিদ্যালয়ের জন্য একটি ঐতিহাসিক ঘটনা। সমাবর্তন অনুষ্ঠানে ৩১ ডিসেম্বর ২০১৭ পর্যন্ত প্রকাশিত ফলাফলে স্নাতক/মাস্টার্স/পিএইচডি সম্পন্নকারী এক হাজার ৩৬৫ জন গ্র্যাজুয়েট অংশগ্রহণ করবেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

সমুদ্রের বেলাভূমিতে সাদিয়া আয়মানের ‌‘একটুখানি জাদু’

আগামীকাল সিলেট যাচ্ছেন : রাষ্ট্রপতি

আপডেট টাইম : ০৪:১৬:৫৬ অপরাহ্ন, বুধবার, ১৪ ফেব্রুয়ারী ২০১৮