ঢাকা ১২:০৩ পূর্বাহ্ন, বুধবার, ২৫ মার্চ ২০২৬, ১০ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
‘পূর্ণাঙ্গ বিজয় না আসা পর্যন্ত’ লড়াইয়ের ঘোষণা ইরানের সশস্ত্র বাহিনীর জিয়াউর রহমানের স্বাধীনতার ঘোষণা জাতিকে সশস্ত্র যুদ্ধে ঝাঁপিয়ে পড়তে উজ্জীবিত করে: রাষ্ট্রপতি ২৩ দিনে রেমিট্যান্স এলো ৩৪৫০২ কোটি টাকা স্বাধীনতার গৌরবময় ইতিহাস সংরক্ষণ করা জরুরি : সংস্কৃতি মন্ত্রী ঢাকার ট্রাফিক ব্যবস্থাপনা ঢেলে সাজানোর উদ্যোগ সরকারের সৎ মায়ের নির্যাতন, মা’র কবরের পাশে শিশুর কান্না ভাইরাল নতুন সিদ্ধান্ত, ১০ শনিবার খোলা থাকবে প্রাথমিক বিদ্যালয় সাবেক সেনা কর্মকর্তা মাসুদ উদ্দিন ৫ দিনের রিমান্ডে ঈদের পর প্রথম কর্মদিবসে প্রায় ১১ ঘণ্টা অফিস করলেন প্রধানমন্ত্রী ৭ দিনের অভিযান আসাদগেট-শ্যামলীতে সব ক্লিনিক পরিদর্শন, অনিয়মে ছাড় নয় : স্বাস্থ্যমন্ত্রী

ভালোবাসা করো তবে সাবধানে : রাষ্ট্রপতি

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:৫৫:১৭ পূর্বাহ্ন, বুধবার, ১৪ ফেব্রুয়ারী ২০১৮
  • ৭০৩ বার

হাওর বার্তা ডেস্কঃ মুক্তিযুদ্ধের চেতনায় স্বনির্ভর দেশ গড়তে তরুণদেরকে সন্ত্রাস ও জঙ্গিবাদ রুখে দেওয়ার আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মোঃ আব্দুল হামিদ। গতকাল মঙ্গলবার বিকেলে রাজধানীতে বাংলাদেশ ইউনিভার্সিটি অব বিজনেস এন্ড টেকনোলজির সমাবর্তন অনুষ্ঠানে একথা বলেন তিনি। রেওয়াজ অনুযায়ী বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগে স্নাতক শেষ করা গ্রাজুয়েটদেরকে সনদ দেন রাষ্ট্রপতি। পরে, নতুন গ্রাজুয়েটদের উদ্দেশ্যে বক্তব্য দেন তিনি। এসময় বিশ্ব ভালোবাসা দিবস এবং বসন্ত নিয়ে রসিকতা করেন।

রাষ্ট্রপতি বলেন, ‘আগামীকাল ভালোবাসা দিবস। আমি শুনেছি যে, দুই তিনদিন যাবত ফুলের দাম বেড়ে গেছে। আগামীকাল তো আরও দাম বেড়ে যাবে। তবে এতে আমাদের তেমন ক্ষতি হবে না, ক্ষতি তোমাদের হবে। কারণ, আমাদের ভালোবাসার দিন ফুরিয়ে গেছে। তোমরা ভালোবাসা করো, আপত্তি নাই। তবে হুশবিশ করে করো। সাবধানে করতে হবে। আমরা তো শুনতাম, ‘সখি ভালোবাসা কারে কয়’, এরপরে আছে, ‘ভালোবাসা মোরে ভিখারি করেছে’, আবার ‘আশা ছিলো ভালোবাসা ছিলো’ ভালোবাসা দিবসে এসব গান অনেকেই মনে মনে আওড়ান।’

তিনি আরও বলেন, ‘ভালোবাসার সুবিধাজনক স্থান হলো বিশ্ববিদ্যালয়। আমি বিশ্ববিদ্যালয়ে চান্স পাইনি, পড়ার সুযোগও পাইনি। সুতরাং ভালোবাসাবাসিও করতে পারিনি। কলেজে লেখাপড়া করেছি, ওখানে সুযোগ সুবিধা অনেক কম ছিলো। সুতরাং ভালোবাসার উপর কিছু থিসিস লিখলে ছেলে-মেয়েদের উপকার হবে।’

‘ভালোবাসা ভালো কিন্তু ভালোবাসার নামে অভিনয় করা ভালো না, প্রতারণা করাও ভালো না। এ ব্যাপারে সাবধান থাকা উচিৎ।’

এসময় রাষ্ট্রপতি বলেন,  প্রযুক্তিতে দক্ষ হওয়া অপরিহার্য, কিন্তু প্রযুক্তি ব্যবহার করে যাতে কেউ বিভ্রান্তি ছড়াতে না পারে সেদিকে লক্ষ রাখতে হবে। বেসরকারি বিশ্ববিদ্যালয়ে শিক্ষার মান নিশ্চিতের ওপরও জোর দেন রাষ্ট্রপতি মোঃ আব্দুল হামিদ।

সূত্রঃ সময় টিভি

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

‘পূর্ণাঙ্গ বিজয় না আসা পর্যন্ত’ লড়াইয়ের ঘোষণা ইরানের সশস্ত্র বাহিনীর

ভালোবাসা করো তবে সাবধানে : রাষ্ট্রপতি

আপডেট টাইম : ১০:৫৫:১৭ পূর্বাহ্ন, বুধবার, ১৪ ফেব্রুয়ারী ২০১৮