ঢাকা ১২:৪৯ পূর্বাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
৮১তম জাতিসংঘ সাধারণ পরিষদ: বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ সুযোগ পেনশনের টাকা আত্মসাতের অভিযোগ, অডিট কর্মকর্তা ইশরাত বরখাস্ত দুই মুসলিম নারী সাংবাদিককে থানায় নিয়ে পেটাল দিল্লি পুলিশ ‘সনাতন ধর্মাবলম্বীরা ‘ভোট ব্যাংক’, এ কৃত্রিম মিথ ভেঙে চুরমার হয়েছে’ : স্বরাষ্ট্রমন্ত্রী রাজনীতিতে ক্ষমতার দাপট দেখানো মানুষের অভাব নেই: মান্না ২ মন্ত্রী আসার খবরে বদলে গেল হাসপাতালের পরিবেশ, অবাক রোগীরা বিশ্ববাজারে খাদ্যপণ্যের দাম ২০২২ সালের পর সর্বোচ্চ : জাতিসংঘ সমুদ্রপাড়ে নতুন লুকে দীঘি, ভক্তদের কৌতূহল তুঙ্গে আবারো মেসিকে ফেরাতে চায় আর্জেন্টিনা ‘ভালো হয়ে যাও মাসুদ’, আলোচিত বিআরটিএ কর্মকর্তা এবার ঢাকায় বদলি

খালেদা জিয়া সাধারণ বন্দি হিসেবে কারাগারে আছেন : আইজি প্রিজন্স

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৩:০৩:২২ অপরাহ্ন, রবিবার, ১১ ফেব্রুয়ারী ২০১৮
  • ২৬০ বার

হাওর বার্তা ডেস্কঃ খালেদা জিয়া এখনও সাধারণ বন্দি হিসেবে কারাগারে আছেন বলে জানিয়েছেন আইজি প্রিজন্স ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ ইফতেখার উদ্দিন। আজ রোববার দুপুরে, কারা সদর দফতরে ব্রিফিংয়ে সাংবাদিকদেরকে তিনি একথা জানান।

সৈয়দ ইফতেখার আরও বলেন, সার্বিক দিক বিবেচনা করে নিরাপত্তার জন্য বিএনপি নেত্রীকে কেন্দ্রীয় কারাগারে রাখা হয়েছে। তাকে গত রাতেই মহিলা কারাগারের দ্বিতীয় তলায় সরিয়ে নেয়া হয়েছে বলেও জানান আইজি প্রিজন্স।

ডিভিশনের ব্যাপারে জেলকোড অনুযায়ী যে নির্দেশ আসবে সেভাবেই ব্যবস্থা নেয়া হবে জানিয়ে সৈয়দ ইফতেখার বলেন, জেলকোডে সাবেক প্রেসিডেন্টের ডিভিশন পাওয়ার কথা উল্লেখ আছে। কিন্তু সাবেক প্রধানমন্ত্রীর কথা নেই। সাবেক প্রধানমন্ত্রী ডিভিশন পাবেন এটি জেল কোডের কোথাও নেই। রায়ের কপি এখনো হাতে আসেনি। তাই খালেদা জিয়াকে সাধারণ বন্দির মতো রাখা হয়েছে।

বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার খাবার-দাবার প্রসঙ্গে আইজি বলেন, কারাগার থেকেই খালেদা জিয়াকে খাবার সরবরাহ করা হচ্ছে। বাইরের শুষ্ক খাবার নেয়া হবে। এছাড়া বাইরের অন্য কোনো খাবার তাকে দেওয়া যাবে না। ব্যক্তিগত কোনো সেবিকা রাখা হয়নি। তার চিকিৎসার জন্য একজন নার্স রাখা হয়েছে।

এর আগে বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়াকে কারাগারে জেলকোড অনুযায়ী ডিভিশন দেয়ার নির্দেশ দিয়েছেন আদালত। আজ রোববার বেলা সোয়া ১১টার দিকে পুরান ঢাকার বকশীবাজারে স্থাপিত বিশেষ আদালতের বিচারক ড. আখতারুজ্জামান জিয়া এ আদেশ দেন। এর আগে সকাল ১০ টায় কারাগারে ডিভিশন চেয়ে আদালতে আবেদন করেন বেগম খালেদা জিয়ার আইনজীবীরা।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

৮১তম জাতিসংঘ সাধারণ পরিষদ: বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ সুযোগ

খালেদা জিয়া সাধারণ বন্দি হিসেবে কারাগারে আছেন : আইজি প্রিজন্স

আপডেট টাইম : ০৩:০৩:২২ অপরাহ্ন, রবিবার, ১১ ফেব্রুয়ারী ২০১৮