ঢাকা ১২:৩৫ পূর্বাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
৮১তম জাতিসংঘ সাধারণ পরিষদ: বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ সুযোগ পেনশনের টাকা আত্মসাতের অভিযোগ, অডিট কর্মকর্তা ইশরাত বরখাস্ত দুই মুসলিম নারী সাংবাদিককে থানায় নিয়ে পেটাল দিল্লি পুলিশ ‘সনাতন ধর্মাবলম্বীরা ‘ভোট ব্যাংক’, এ কৃত্রিম মিথ ভেঙে চুরমার হয়েছে’ : স্বরাষ্ট্রমন্ত্রী রাজনীতিতে ক্ষমতার দাপট দেখানো মানুষের অভাব নেই: মান্না ২ মন্ত্রী আসার খবরে বদলে গেল হাসপাতালের পরিবেশ, অবাক রোগীরা বিশ্ববাজারে খাদ্যপণ্যের দাম ২০২২ সালের পর সর্বোচ্চ : জাতিসংঘ সমুদ্রপাড়ে নতুন লুকে দীঘি, ভক্তদের কৌতূহল তুঙ্গে আবারো মেসিকে ফেরাতে চায় আর্জেন্টিনা ‘ভালো হয়ে যাও মাসুদ’, আলোচিত বিআরটিএ কর্মকর্তা এবার ঢাকায় বদলি

আজ বাংলাদেশে আসছেন ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৪:৪৯:৪৪ অপরাহ্ন, শুক্রবার, ৯ ফেব্রুয়ারী ২০১৮
  • ৩৭৬ বার

হাওর বার্তা ডেস্কঃ দুদিনের সফরে আজ শুক্রবার বাংলাদেশে আসছেন ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী বরিস জনসন। দ্বি-পক্ষীয় সম্পর্ককে কৌশলগত অংশীদারে উন্নীত করার লক্ষ্যে তার এই সফর। প্রায় ১০ বছর পর যুক্তরাজ্যের কোনো পররাষ্ট্রমন্ত্রী ঢাকায় আসছেন। এরআগে ২০০৮ সালে যুক্তরাজ্যের তৎকালীন পররাষ্ট্রমন্ত্রী ডেভিড মিলিব্যান্ড বাংলাদেশ সফর করেছিলেন।

তার এই সফর বিষয়ে পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলী গতকাল সাংবাদিকদের বলেন, দ্বি-পক্ষীয় সফরে ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশে আসছেন। বাংলাদেশ এবং যুক্তরাজ্যের মধ্যে চমৎকার কূটনৈতিক সম্পর্ক বিদ্যমান রয়েছে।

জানা যায়, ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রীর সফরে রোহিঙ্গা ইস্যুতে আলোচনা হবে। বাংলাদেশ সফরকালে কক্সবাজারে রোহিঙ্গা শিবিরে যাবেন ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী। রোহিঙ্গাদের দুর্দশা স্বচক্ষে দেখবেন তিনি। একইসঙ্গে তার সফরে বাংলাদেশের ওপর যুক্তরাজ্যের কার্গো অবরোধ তুলে নেয়ার ব্যাপারে আনুষ্ঠানিক চূড়ান্ত ঘোষণা আসতে পারে। এছাড়া ব্রেক্সিট পরবর্তী ঢাকা-লন্ডন সম্পর্ক ও ভিসা ইস্যুতে তার সফরে আলোচনা হবে। সফরকালে বরিস জনসন পররাষ্ট্রমন্ত্রী এএইচ মাহমুদ আলীর সঙ্গে দ্বি-পক্ষীয় বৈঠক করবেন। এছাড়াও তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন।

রোহিঙ্গা সংকট নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে সরব রয়েছে যুক্তরাজ্য। তারা শুধু জাতিসংঘ নিরাপত্তা পরিষদেই নয়, অন্যান্য আন্তর্জাতিক সংস্থায়ও সহায়তা করেছে। রোহিঙ্গাদের জন্য অর্থ সহায়তাও দিয়ে আসছে। গত সেপ্টেম্বরে জাতিসংঘ সাধারণ পরিষদ বৈঠকের সময়ে বরিস জনসন জাতিসংঘ সদর দফতরে পৃথকভাবে রোহিঙ্গা নিয়ে একটি সেমিনারের আয়োজন করেছিলেন। বাংলাদেশের তৃতীয় বৃহত্তম রফতানি বাজার যুক্তরাজ্য। সেখানে বাংলাদেশি পণ্য শুল্কমুক্ত সুবিধা পেয়ে থাকে। দেশটি বাংলাদেশে সবচেয়ে বেশি উন্নয়ন সহায়তাও দিয়ে থাকে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

৮১তম জাতিসংঘ সাধারণ পরিষদ: বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ সুযোগ

আজ বাংলাদেশে আসছেন ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী

আপডেট টাইম : ০৪:৪৯:৪৪ অপরাহ্ন, শুক্রবার, ৯ ফেব্রুয়ারী ২০১৮