ঢাকা ১২:২১ পূর্বাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
৮১তম জাতিসংঘ সাধারণ পরিষদ: বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ সুযোগ পেনশনের টাকা আত্মসাতের অভিযোগ, অডিট কর্মকর্তা ইশরাত বরখাস্ত দুই মুসলিম নারী সাংবাদিককে থানায় নিয়ে পেটাল দিল্লি পুলিশ ‘সনাতন ধর্মাবলম্বীরা ‘ভোট ব্যাংক’, এ কৃত্রিম মিথ ভেঙে চুরমার হয়েছে’ : স্বরাষ্ট্রমন্ত্রী রাজনীতিতে ক্ষমতার দাপট দেখানো মানুষের অভাব নেই: মান্না ২ মন্ত্রী আসার খবরে বদলে গেল হাসপাতালের পরিবেশ, অবাক রোগীরা বিশ্ববাজারে খাদ্যপণ্যের দাম ২০২২ সালের পর সর্বোচ্চ : জাতিসংঘ সমুদ্রপাড়ে নতুন লুকে দীঘি, ভক্তদের কৌতূহল তুঙ্গে আবারো মেসিকে ফেরাতে চায় আর্জেন্টিনা ‘ভালো হয়ে যাও মাসুদ’, আলোচিত বিআরটিএ কর্মকর্তা এবার ঢাকায় বদলি

রোহিঙ্গা ইস্যু ও অবকাঠামো উন্নয়নে সহযোগিতার আহ্বান

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৪:৪২:৫১ অপরাহ্ন, বুধবার, ৭ ফেব্রুয়ারী ২০১৮
  • ২৮৪ বার

হাওর বার্তা ডেস্কঃ বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী এমপি আজ বুধবার প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে বাংলাদেশে সফররত সুইজারল্যান্ডের মহামান্য প্রেসিডেন্ট মি. অ্যালেন বেরসে’র সাথে সৌজন্য সাক্ষাৎ করেন।

সাক্ষাৎকালে তাঁরা রোহিঙ্গা ইস্যু, বাংলাদেশের অর্থনৈতিক ও অবকাঠামোগত উন্নয়ন, নারী ক্ষমতায়ন, দারিদ্র বিমোচন এবং সামাজিক নিরাপত্তা বেষ্টনীসহ দ্বিপাক্ষিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন।

ড.শিরীন শারমিন চৌধুরী বলেন, রোহিঙ্গাদের আশ্রয়ে সীমান্ত খুলে দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা মানবতার নবদিগন্তের সূচনা করেছেন। জাতিসংঘে তাঁর প্রস্তাবিত পাঁচ দফার আলোকেই রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধানের প্রক্রিয়া চলমান। তিনি বলেন, রোহিঙ্গাদের শান্তিপূর্ণ প্রত্যাবর্তন ও পুনর্বাসনে মিয়ানমারকে এগিয়ে আসতে হবে। এ সময় তিনি রোহিঙ্গা সমস্যার স্থায়ী সমাধানের জন্য আর্ন্তজাতিক জনমত তৈরী ও মানবতা লংঘনের বিরুদ্ধে সোচ্চার হতে সুইজারল্যান্ড সরকারের সহযোগিতা কামনা করেন। কক্সবাজারের কুতুপালং এ রোহিঙ্গাদের মানবেতর জীবন-যাপন সরেজমিনে পরিদর্শন করায় তিনি সুইজারল্যান্ডের প্রেসিডেন্টকে আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করেন।

স্পিকার বলেন, নারীর অর্থনৈতিক ক্ষমতায়ন, কর্মসংস্থান সৃষ্টি ও তথ্য প্রযুক্তির উন্নয়নে বর্তমান সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে। এ সময়ে তিনি নারীর প্রশিক্ষণ ,দক্ষতাবৃদ্ধি ও তরুণ প্রজন্মকে মানব সম্পদে পরিণত করতে সুইজারল্যান্ডকে পাশে থাকার অনুরোধ জানান।

মি. অ্যালেন বেরসে বাংলাদেশ ও বাংলাদেশের জনগণকে অতিথিপরায়ন ও আন্তরিক উল্লেখ করে বলেন, নারীর ক্ষমতায়নে বাংলাদেশ অনুকরণীয় এবং অর্থনৈতিক বিভিন্ন সূচকে ও দারিদ্র বিমোচনে এদেশের অগ্রগতি লক্ষ্যনীয়। এছাড়া ১৩৬ তম আইপিইউ এবং ৬৩ তম সিপিসি সম্মেলন সফলভাবে আয়োজন করে বাংলাদেশ তার সক্ষমতা প্রমাণ করেছে। উভয় সম্মেলন কৃতিত্বের সাথে নেতৃত্ব দেওয়ায় তিনি স্পীকারের ভূয়সী প্রশংসা করেন। এসময়ে তিনি দুই দেশের সংসদ সদস্যদের সফর বিনিময়ের মাধ্যমে বিদ্যমান সম্পর্ক আরো জোরদার করার উপর গুরুত্বারোপ করেন।
রোহিঙ্গা সমস্যা সমাধানে সহযোগিতার আশ্বাস দিয়ে তিনি বলেন, রোহিঙ্গাদের আশ্রয় দিয়ে বাংলাদেশ বিশ্ববাসীর নজর কেড়েছে- যা প্রশংসনীয়। রোহিঙ্গাদের স্থায়ী প্রত্যাবর্তনে সুইজারল্যান্ড বাংলাদেশের পাশে থাকবে মর্মে তিনি আশ্বস্ত করেন।

সাক্ষতকালে বাংলাদেশ জাতীয় সংসদের চীফ হুইপ আ, স, ম ফিরোজ এমপি, সিনিয়র সচিব ড. আব্দুর রব হাওলাদার, সুইজারল্যান্ডের মান্যবর রাষ্ট্রদূত রেনে হোলেষ্টাইন (Rene Holestine) ও সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

৮১তম জাতিসংঘ সাধারণ পরিষদ: বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ সুযোগ

রোহিঙ্গা ইস্যু ও অবকাঠামো উন্নয়নে সহযোগিতার আহ্বান

আপডেট টাইম : ০৪:৪২:৫১ অপরাহ্ন, বুধবার, ৭ ফেব্রুয়ারী ২০১৮