ঢাকা ১২:০৮ পূর্বাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
৮১তম জাতিসংঘ সাধারণ পরিষদ: বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ সুযোগ পেনশনের টাকা আত্মসাতের অভিযোগ, অডিট কর্মকর্তা ইশরাত বরখাস্ত দুই মুসলিম নারী সাংবাদিককে থানায় নিয়ে পেটাল দিল্লি পুলিশ ‘সনাতন ধর্মাবলম্বীরা ‘ভোট ব্যাংক’, এ কৃত্রিম মিথ ভেঙে চুরমার হয়েছে’ : স্বরাষ্ট্রমন্ত্রী রাজনীতিতে ক্ষমতার দাপট দেখানো মানুষের অভাব নেই: মান্না ২ মন্ত্রী আসার খবরে বদলে গেল হাসপাতালের পরিবেশ, অবাক রোগীরা বিশ্ববাজারে খাদ্যপণ্যের দাম ২০২২ সালের পর সর্বোচ্চ : জাতিসংঘ সমুদ্রপাড়ে নতুন লুকে দীঘি, ভক্তদের কৌতূহল তুঙ্গে আবারো মেসিকে ফেরাতে চায় আর্জেন্টিনা ‘ভালো হয়ে যাও মাসুদ’, আলোচিত বিআরটিএ কর্মকর্তা এবার ঢাকায় বদলি

আজ দুপুরে ঢাকায় আসছেন সুইস প্রেসিডেন্ট

  • Reporter Name
  • আপডেট টাইম : ১২:০৭:৪৭ অপরাহ্ন, রবিবার, ৪ ফেব্রুয়ারী ২০১৮
  • ২৮৭ বার

হাওর বার্তা ডেস্কঃ সুইজারল্যান্ডের প্রেসিডেন্ট অ্যালেই বারসেট তিন দিনের রাষ্ট্রীয় সফরে আজ ঢাকায় আসছেন। এটি হবে সুইজারল্যান্ডের কোনো প্রেসিডেন্টের প্রথম বাংলাদেশ সফর। আজ রোববার দুপুর দেড়টায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তিনি অবতরণ করবেন। রাষ্ট্রপতি আবদুল হামিদ বিমানবন্দরে তাকে স্বাগত জানাবেন।

ঢাকাস্থ সুইস দূতাবাসের এক সংবাদ বিবৃতিতে বলা হয়, প্রতিবেশী মিয়ানমার থেকে পালিয়ে আসা রোহিঙ্গা সংকটে মারাত্মক ক্ষতিগ্রস্ত বাংলাদেশের প্রতি সংহতি প্রকাশ এবং নিবিড় দ্বিপক্ষীয় সম্পর্ক প্রতিষ্ঠার লক্ষ্যে তিনি এই সফরে আসছেন।

সফরকালে প্রেসিডেন্ট অ্যালেই বারসেট বাংলাদেশের রাষ্ট্রপতি আবদুল হামিদ এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে অনুষ্ঠানিক সাক্ষাৎ করবেন। পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী সুইস প্রেসিডেন্টর সঙ্গে সাক্ষাৎ করবেন বলে আশা করা হচ্ছে। আনুষ্ঠানিক সাক্ষাৎকালে উভয় পক্ষ বিদ্যমান দিপক্ষীয় সর্ম্পকে গুরুত্ব দেয়ার পাশাপাশি অর্থনৈতিক ও সাংস্কৃতিক সম্পর্ক আরও জোরদারের উপায় নিয়ে আলোচনা করবে।

বিবৃতিতে বলা হয়, রোহিঙ্গা সংকটে বাংলাদেশের সঙ্গে সংহতি এবং বহুপক্ষীয় ফোরামে সহযোগিতা হবে এ সফরের মুখ্য বিষয়। বার্সেট মঙ্গলবার কক্সবাজারে কুতুপালং রোহিঙ্গা শিবির পরিদর্শন ও সেখানে স্থানীয় একটি হাসপাতালের কার্যক্রম প্রত্যক্ষ করবেন।

বাংলাদেশে অবস্থানকালে সুইস প্রেসিডেন্ট সুশীল সমাজের সদস্য, বাংলাদেশে কর্মরত সুইস ব্যবসায়ীদের সঙ্গেও সাক্ষাৎ করবেন এবং সুইস আর্ট কাউন্সিল প্রো হেলভেশিয়ার সহযোগিতায় হওয়া ঢাকা আর্ট সামিট পরিদর্শন করবেন। সুইজারল্যান্ডের রীতি অনুসারে গত ১ জানুয়ারি এক বছরের মেয়াদে প্রেসিডেন্টের দায়িত্ব গ্রহণ করেন অ্যালেই বারসেট।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

৮১তম জাতিসংঘ সাধারণ পরিষদ: বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ সুযোগ

আজ দুপুরে ঢাকায় আসছেন সুইস প্রেসিডেন্ট

আপডেট টাইম : ১২:০৭:৪৭ অপরাহ্ন, রবিবার, ৪ ফেব্রুয়ারী ২০১৮