ঢাকা ০৫:৩৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
সমুদ্রের বেলাভূমিতে সাদিয়া আয়মানের ‌‘একটুখানি জাদু’ বোল্টের চেয়েও দ্রুত দৌড়ানো সেই চীনা রোবটের নতুন চমক মহানবী মুহাম্মদ (সা.) : সব সৃষ্টির শ্রেষ্ঠ যিনি প্রধানমন্ত্রী ইসলামের আদর্শ বাংলাদেশে প্রতিষ্ঠা করছেন: মঈন খান চুলে রং করার পর যত্ন নেবেন যেভাবে নেপালে বন্যা: প্রাণহানির ঘটনায় প্রধানমন্ত্রীর শোক, সহযোগিতার বার্তা নবীজি (সা.)-এর আদর্শ অনুসরণ ছাড়া বিশ্ব পরিস্থিতির পরিবর্তন সম্ভব নয় : ডিএসসিসি প্রশাসক চারণভূমি সুরক্ষা ও টেকসই ব্যবস্থাপনায় স্থানীয় জনগোষ্ঠীকে সম্পৃক্ত করার আহ্বান পরিবেশমন্ত্রীর ফ্যাসিবাদ ঠেকাতে সুস্পষ্ট রোডম্যাপ করতে হবে: আইনমন্ত্রী মক্কা প্রতিরক্ষা চুক্তিতে যোগদানের বিষয়টি বিবেচনা করছে বাংলাদেশ: শামা ওবায়েদ

বোরো সংগ্রহের সময় ১ মাস বাড়ল

  • Reporter Name
  • আপডেট টাইম : ১২:০৮:৫৮ পূর্বাহ্ন, বুধবার, ২ সেপ্টেম্বর ২০১৫
  • ৪৫৮ বার

নির্ধারিত সময়ে অভ্যন্তরীণ বাজার থেকে সরকারের বোরো সংগ্রহের লক্ষ্যমাত্রা পূরণ হয়নি। এ জন্য সংগ্রহের সময় আরও এক মাস বাড়ানো হয়েছে।

এ বছর বোরোতে সাত বিভাগ থেকে মোট ৯ লাখ ৩৫ হাজার টন সিদ্ধ চাল, ৫০ হাজার টন আতপ চাল ও ১ লাখ টন ধান সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়। খাদ্য পরিকল্পনা ও পরিধারণ কমিটির সভায় চালের সংগ্রহ মূল্য ৩২ টাকা ও ধানের ২২ টাকা নির্ধারণ করা হয়।

বোরো ধান-চাল সংগ্রহের সময় নির্ধারিত ছিল গত ১ মে থেকে ৩১ আগস্ট। খাদ্য অধিদফতরের সংগ্রহ বিভাগের তথ্য অনুযায়ী, ৩১ আগস্ট পর্যন্ত সিদ্ধ ও আতপ মিলেয়ে ৮ লাখ ৩০ হাজার টন চাল ও ৪৫ হাজার টনের মতো ধান সংগ্রহ করা হয়েছে। ১ লাখ ৫৫ হাজার টন চাল ও ৫৫ হাজার টন ধান সংগ্রহ বাকি থাকতেই সময় শেষ হয়।

খাদ্য মন্ত্রণালয়ের যুগ্ম-সচিব (সংগ্রহ ও সরবরাহ) মো. আতাউর রহমান সংগ্রহের সময় বাড়ানোর বিষয়টি নিশ্চিত করে দ্য রিপোর্টকে বলেন, ‘এবার মিল মালিকদের সঙ্গে চুক্তিতে একটু দেরি হয়েছে। এ ছাড়া বৃষ্টিতেও সমস্যা হয়েছে। এ জন্য নির্ধারিত সময়ে সংগ্রহ লক্ষ্যমাত্রা পূরণ হয়নি। সংগ্রহের সময় আগামী ৩০ সেপ্টেম্বর পর্যন্ত বাড়ানো হয়েছে।’

খাদ্য অধিদফতরের সংগ্রহ শাখার একজন কর্মকর্তা জানান, সিদ্ধ চাল সরবরাহের জন্য খাদ্য অধিদফতরের সঙ্গে ১৮ হাজার ৬২৩ জন ও আতপ চাল সংগ্রহের জন্য ৪৮৮ মিল মালিকের সঙ্গে চুক্তি হয়েছে।

বোরো দেশের সর্ববৃহৎ ফসল। খাদ্যের মজুদ গড়ে তুলতে অভ্যন্তরীণ বাজার থেকে সরকারের সংগ্রহের বড় অংশটিও হয় বোরো থেকে। কৃষি সম্প্রসারণ অধিদফতরের তথ্য অনুযায়ী এ বছর বোরো উৎপাদনের লক্ষ্যমাত্রা ১ কোটি ৯০ লাখ টন। খসড়া হিসাব অনুযায়ী লক্ষ্যমাত্রা পূরণ হয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

সমুদ্রের বেলাভূমিতে সাদিয়া আয়মানের ‌‘একটুখানি জাদু’

বোরো সংগ্রহের সময় ১ মাস বাড়ল

আপডেট টাইম : ১২:০৮:৫৮ পূর্বাহ্ন, বুধবার, ২ সেপ্টেম্বর ২০১৫