ঢাকা ০৯:৫৬ অপরাহ্ন, রবিবার, ০৫ এপ্রিল ২০২৬, ২২ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
বৃহত্তর ময়মনসিংহ সমিতির সিনিয়র সহ-সভাপতি মাহফিজুর রহমান বাবুল আর নেই গণমাধ্যমকে খবরের ফ্যাক্ট চেকিং নিশ্চিত করতে হবে: তথ্যমন্ত্রী সংসদ সচিবালয় কমিশন গঠন সরকারি ও বেসরকারি অফিসের নতুন সময়সূচি ৯টা-৪টা, সন্ধ্যা ৬টার পর মার্কেট বন্ধ যুক্তরাষ্ট্রের ২ যুদ্ধবিমান ভূপাতিত করল ইরান; পরমুহূর্তেই ইসরায়েলে অপ্রতিরোধ্য ক্লাস্টার বোমা হামলা, চাকুরীচ্যুত হল মার্কিন সেনাপ্রধান ৬ থেকে ৫৯ মাস বয়সী সব শিশুকে হামের টিকা দেওয়া হবে ড. ইউনূসকে রাজপথে বিক্ষোভে নামার আহ্বান জানালেন নাহিদ চীনের সোশ্যাল মিডিয়ায় ইরানকে সাহায্যের ধুম ১৬ লাখ মেট্রিক টন ডিজেল কেনার অনুমোদন সন্ধ্যা ৬টার পর সিনেমার শো বন্ধ

দুই ঘণ্টায় ডিএসইতে লেনদেন ঊর্ধ্বমুখী

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৫:৪৪:৪২ অপরাহ্ন, বুধবার, ২৫ অক্টোবর ২০১৭
  • ৫৮৬ বার

হাওর বার্তা ডেস্কঃ আগের দিন দরপতনের মধ্য দিয়ে লেনদেন শেষ হলেও সপ্তাহের চতুর্থ দিন ঊর্ধ্বমুখী ধারায় রয়েছে পুঁজিবাজার। বুধবার লেনদেন শুরুর পর প্রথম দুই ঘণ্টায় দেশের দুই স্টক এক্সচেঞ্জেই মূল্যসূচক বেড়েছে; দর বেড়েছে বাজারে লেনদেনে থাকা বেশিরভাগ শেয়ার ও মিউচুয়াল ফান্ডের।

দুপুর সাড়ে ১২টা পর্যন্ত ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) হাতবদল হয়েছে ২৫৯ কোটি ৫ লাখ টাকার শেয়ার; চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) হয়েছে ১২ কোটি ৯৩ লাখ টাকা।

বাজার বিশ্লেষণে দেখা যায়, এই সময়ে ডিএসইতে লেনদেনে অংশ নিয়েছে ৩১৩ কোম্পানি ও মিউচুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ১৭৭, কমেছে ৯৩ এবং অপরিবর্তিত রয়েছে ৪৩টির।

ডিএসইর প্রধান সূচক বা ডিএসইএক্স ২৭ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৫ হাজার ৯৮৫ পয়েন্টে। ডিএসইএস বা শরীয়াহ সূচক ২ দশমিক ৮ পয়েন্ট বেড়ে অবস্থান করছে এক হাজার ৩২৪ পয়েন্টে। ডিএস৩০ সূচক দশমিক সাড়ে ৬ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ২ হাজার ১৭৯ দশমিক ৭৮ পয়েন্টে।

বুধবার দুপুর সাড়ে ১২টা পর্যন্ত সিএসইর সার্বিক সূচক (সিএএসপিআই) ৮১ দশমিক ৮৫ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৮ হাজার ৫৮৩ পয়েন্টে। এ সময়ে সিএসইতে লেনদেনে অংশ নেওয়া ১২৫ কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১১১টির, কমেছে ৫০টির এবং অপরিবর্তিত রয়েছে ২০টির।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

বৃহত্তর ময়মনসিংহ সমিতির সিনিয়র সহ-সভাপতি মাহফিজুর রহমান বাবুল আর নেই

দুই ঘণ্টায় ডিএসইতে লেনদেন ঊর্ধ্বমুখী

আপডেট টাইম : ০৫:৪৪:৪২ অপরাহ্ন, বুধবার, ২৫ অক্টোবর ২০১৭