ঢাকা ০৫:২২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম

শুধুই ভালবাসা

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:১২:০৬ অপরাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০১৫
  • ১৪০৭ বার

জীবনে অনেক মানুষের পেয়েছি ভালবাসা
ভালবাসা ছাড়া, নাই কিছু পাওয়ার আশা।
আমি নই অতি সুন্দরী, বা অতি মহান
যা কিছু পেয়েছি, সবই সৃষ্টিকর্তার দান।

অফুরন্ত ভালবাসা পেয়ে, আমি আসলেই ধন্য
আমি নই খুব বড় , সত্যি আমি অতি নগন্য।
জীবনে অনেক মানুষের অনেক ভালবাসাই পেলাম
হবো স্বার্থক , যদি হতে পারি খোদার খাঁটি গোলাম।

জীবনে এত ভালবাসা পেয়ে আমি আসলেই পরিপূর্ণ,
মানুষে-মানুষে নেই ভেদাভেদ, মানুষতো মানুষেরই জন্য।
জীবনে বার-বার ফিরে-ফিরে আসে নতুন-নতুন ভালবাসা
তাই এখনও বেঁচে আছি, আর দেখি নতুন করে বাঁচার আশা।

আমিও জীবনে সবাইকে প্রাণ খুলে ভালবাসতে চাই
ভালবাসা ছাড়া আর কিছু চাওয়া বা পাওয়ার নাই।
সব মানুষের মধ্যেই থাকে সুন্দর একটা মন
মানুষে-মানুষে ভালবাসা হতে পারে যখন তখন।

যে কোন সময় যে কাউকে ভালবাসতে পারে
ভালবাসার জন্য কত মানুষ অকাতরে মরে।
ভাল মানুষকে জীবনে অনেকেই ভালবাসতে চায়
নিন্দুকেরা যে যাই বলুক, তাতে কিবা আসে যায়।

আমরা সবাই সবাইকে অনেক ভালবাসবো
তবেই তো আমরা ভালো মানুষ হতে পারবো।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

মিঠামইনে বিএনপি সভাপতি হত্যা: যুবদল আহ্বায়ক নৌশাদ গ্রেপ্তার

শুধুই ভালবাসা

আপডেট টাইম : ১০:১২:০৬ অপরাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০১৫