ঢাকা ১০:১৪ অপরাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬, ৩১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ডাকাত আতঙ্কে পর্যটকশূন্য কিশোরগঞ্জের হাওর ভেঙে পড়েছে পর্যটন অর্থনীতি, বিপাকে হাজারো মানুষের জীবিকা শিক্ষার্থীদের স্বার্থই সরকারের অগ্রাধিকার: মাহদী আমিন ফের লঘুচাপ সৃষ্টির আভাস, আবহাওয়া নিয়ে নতুন বার্তা অধিদপ্তরের চলতি অর্থবছরেই ৪১ লাখ নতুন ফ্যামিলি কার্ড দেবে সরকার দক্ষ মানবসম্পদ গড়ে তোলা সরকারের প্রধান নীতিগত অগ্রাধিকার : প্রধানমন্ত্রী সংসদে ‘ব্যক্তিগত মন্তব্য’ নিয়ে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী আদমদীঘিতে কাঁচা মরিচের দামে ‘সেঞ্চুরি’, স্বস্তিতে কৃষক ব্রয়লার মুরগি খাওয়া কতটা নিরাপদ ‘ব্রয়লার মুরগি’ মন্তব্য নিয়ে যে ব্যাখ্যা দিলেন ছাত্রদলের নাছির দেশের যেসব অঞ্চলে রাত ১টার মধ্যে ঝড়ের আভাস

বানে ভাসা চরাঞ্চল

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৪:১২:৪০ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ অগাস্ট ২০১৭
  • ৫৩৯ বার

হাওর বার্তা ডেস্কঃ চলতি মৌসুমে অবিরাম বৃষ্টি ও পাহাড়ি ঢলে যমুনা নদীর পানি বেড়ে বন্যাকবলিত সিরাজগঞ্জের ৩৫০টি গ্রাম। যমুনা নদীর পানি অবশ্য কমতে শুরু করেছে। জেলার উমেরপুর, শৈলদানা, কাঁঠালিয়া, মাটিয়া সলঙ্গি, বাউশা ও মিনাদিয়া চরাঞ্চলের বিস্তীর্ণ এলাকা বন্যার পানিতে প্লাবিত হয়েছে। সিরাজগঞ্জের বন্যাদুর্গত চরাঞ্চলের ছবিগুলো গত শুক্রবারের তোলা।
বন্যাকবলিত চরাঞ্চলের বিস্তীর্ণ এলাকায় নৌকা যাতায়াতের একমাত্র মাধ্যম। কিন্তু প্রয়োজনের তুলনায় নৌকার সংখ্যা অপ্রতুল থাকায় কাছাকাছি দূরত্বে যেতে কলাগাছের ভেলা ব্যবহার করতে দেখা যায়। ছবিটি চৌহালী উপজেলার ঘোড়জান চর থেকে তোলা।

বসতবাড়ি এখন পানির নিচে। অনেকে ঘরের মালামাল নিয়ে সপরিবারে পাড়ি জমাচ্ছেন ঢাকায়। ছবিটি চৌহালী উপজেলার চরবাউশা গ্রাম থেকে তোলা।

চারদিকে অথই পানি। বন্যার পানিতে ভিটেমাটি হারিয়ে নতুন আশ্রয়ের দিকে ছুটছেন চরাঞ্চলের বানভাসি মানুষ। চৌহালী উপজেলার চরবাউশা এলাকা থেকে তোলা ছবি।

বন্যায় ডুবে যাওয়া চরাঞ্চলের কয়েকটি বাড়ি। ছবিটি চৌহালী উপজেলার কাটারবাড়ি গ্রাম থেকে তোলা।

বন্যার সঙ্গে চরাঞ্চলে যমুনা নদীর ভাঙন অব্যাহত রয়েছে। নদীর তীরে খেলায় মত্ত পানিবন্দী শিশুরা। চৌহালী উপজেলার উমেরপুর ইউনিয়নের চরবাউশা গ্রাম থেকে তোলা ছবি।

টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলের কারণে যমুনা নদীর পাড়ে ভাঙন শুরু হয়েছে। নদীগর্ভে বিলীন হয়েছে অনেক বসতি। চৌহালী উপজেলার উমেরপুর ইউনিয়নের চরবাউশা গ্রাম থেকে তোলা ছবি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

ডাকাত আতঙ্কে পর্যটকশূন্য কিশোরগঞ্জের হাওর ভেঙে পড়েছে পর্যটন অর্থনীতি, বিপাকে হাজারো মানুষের জীবিকা

বানে ভাসা চরাঞ্চল

আপডেট টাইম : ০৪:১২:৪০ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ অগাস্ট ২০১৭