ঢাকা ০৩:১২ পূর্বাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
জলবায়ু পরিবর্তন মোকাবিলায় পর্যাপ্ত অর্থায়নের আহ্বান খলিলুর রহমানের টিআরপির জন্য যারা কাজ করেছেন, তাদের হেদায়েত কামনা করি : অনন্ত জলিল প্রত্যাবর্তন নয়, শেখ হাসিনাকে প্রত্যর্পণ চুক্তির আওতায় ফিরিয়ে আনা হবে : রিজভী পোশাক শ্রমিকদের জন্য ওএমএস কর্মসূচি শুরু : ৩০ টাকা কেজিতে মিলছে চাল বিএ পর্যন্ত নারী শিক্ষাকে অবৈতনিক করতে সরকারকে অনুরোধ করব : স্পিকার প্রতিটি মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করা বর্তমান সরকারের অন্যতম অগ্রাধিকার: প্রধানমন্ত্রী বিদ্যালয়ের ছোট্ট ‘পিনু’ আজ প্রধানমন্ত্রী, আরেক ছাত্র চিফ হুইপ মনি: গর্বিত প্রবীণ শিক্ষাবিদ এমপি নুসরাতের বাড়িতে আগুন: তদন্তে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ৪ সদস্যের কমিটি আসুন সবাই মিলে সুস্থ ও সুন্দর দেশ গড়ে তুলি: রাষ্ট্রপতি নেত্রকোনায় কার্যক্রম নিষিদ্ধ আ.লীগ ও সহযোগী সংগঠনের ১৫ নেতা-কর্মী গ্রেপ্তার

আইন-শৃঙ্খলা রক্ষায় সরকারের ব্যর্থতা রয়েছে: সুরঞ্জিত

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৯:৪৬:০৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০১৫
  • ৭২৪ বার

আইন-শৃঙ্খলা রক্ষায় সরকারের ব্যর্থতা রয়েছে বলে মন্তব্য করেছেন ক্ষমতাসীন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য সুরঞ্জিত সেনগুপ্ত।

ব্লগার হত্যাকাণ্ডের প্রসঙ্গ টেনে সুরঞ্জিত বলেন, ‘এটাও ঠিক, আমরা আইন-শৃঙ্খলা পরিস্থিতি মোকাবেলায় ব্যর্থ হয়েছি।’

সাবেক এই মন্ত্রী বলেন, ‘পুলিশ বাহিনী চাইলে আসামি ধরতে পারে না, এমন না। আমাদেরও ব্যর্থতা রয়েছে, সেটা ভাবতে হবে।’
?

মঙ্গলবার রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে এক আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

আইজিপির সমালোচনা করে তিনি বলেন, ‘একের পর এক ব্লগার হত্যা হচ্ছে। আর পুলিশের আইজিপি সাহেব বললেন, ব্লগারদেরও উচিত ধর্মীয় অনুভূতিতে আঘাত হানে এমন কিছু লেখা ঠিক নয়। আনসারুল্লাহ বাংলা টিম হত্যার দায় স্বীকার করেছে, তাদের গ্রেপ্তার করেন।’

জনকণ্ঠের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ প্রসঙ্গে সুরঞ্জিত বলেন, ‘গতকাল কোর্টপাড়া ছিল গরম। সাংবাদিক আর সুপ্রিম কোর্ট কনটেম্পট কেইসে এই প্রথম কনটেস্ট হচ্ছে। এর আগে কোর্টে কনটেম্পট কেইস হলে অভিযুক্তরা বলতেন, ‘হুজুর ভুল হয়ে গেছে মাফ করে দেন’। সুপ্রিম কোর্টের ইতিহাসে অতীতে এমন কনটেস্ট কেইস হয়নি। এটি একটি ব্যতিক্রমধর্মী ঘটনা।’

একই সঙ্গে তিনি বলেন, ‘কেউ জবাবদিহির ঊর্ধ্বে নয়। বিচার বিভাগ, শাসন বিভাগ, নির্বাহী বিভাগ সকলেরই কাজটি স্বচ্ছতার সঙ্গে করতে হবে। সাংবাদিকদেরও কোড অফ কনডাক্ট রয়েছে। তাদের সেগুলো বিবেচনা করেই কাজ করতে হয়।’

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

জলবায়ু পরিবর্তন মোকাবিলায় পর্যাপ্ত অর্থায়নের আহ্বান খলিলুর রহমানের

আইন-শৃঙ্খলা রক্ষায় সরকারের ব্যর্থতা রয়েছে: সুরঞ্জিত

আপডেট টাইম : ০৯:৪৬:০৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০১৫