ঢাকা ১০:০৫ অপরাহ্ন, রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ১৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ঢাকার যানজট নিরসনে ৭ নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী ফ্যামিলি কার্ডের আশ্বাস দিয়ে ৬০ বছরের বৃদ্ধাকে ধর্ষণ জ্বালানি সংকট ১৭ বছরের উত্তরাধিকার সূত্রে পাওয়া: তিতুমীর মন্ত্রিসভায় সোমবার ফাইল উঠলে বৃহস্পতিবারই গেজেট ছয় মাসে দেশে কোনো গুম, বিচারবহির্ভূত হত্যার ঘটনা ঘটেনি : স্বরাষ্ট্রমন্ত্রী হাসনাত আব্দুল্লাহর দুঃখ প্রকাশের পর কওমি ছাত্রদের কর্মসূচি প্রত্যাহার বিশ্বের নিকৃষ্টতম অপরাধগুলোর মধ্যে গুম সবচেয়ে ভয়ংকর: প্রধানমন্ত্রী জনগণকে নিয়ে অপরাধ দমনের জন্য পুলিশ কর্মকর্তাদেরকে নির্দেশ আইজিপির জলের বুকে লাল শাপলার নকশিকাঁথা শাড়িকাণ্ডের আরেক মামলায় তিশার বিরুদ্ধে অভিযোগের সত্যতা পায়নি পুলিশ, নারাজি দেবেন বাদী

হাওরের বাঁধ রক্ষার দায়িত্ব স্থানীয়দের দেওয়ার সুপারিশ সংসদীয় কমিটির

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৮:২৮:০৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ জুলাই ২০১৭
  • ৪৫৬ বার

হাওর বার্তা ডেস্কঃ  হাওরের বাঁধ রক্ষণাবেক্ষণের দায়িত্ব স্থানীয় জনগণের সমন্বয়ে কমিটি করে তাদের হাতে ছেড়ে দেওয়ার সুপারিশ করেছে সংসদীয় কমিটি। মঙ্গলবার (২৫ জুলাই) জাতীয় সংসদ ভবনে পানিসম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির বৈঠকে এ সুপারিশ করা হয়।

বৈঠকে জাতীয় পানি নীতি অনুসরণ করে স্থানীয় জনগণের সমন্বয়ে উপজেলা পর্যায়ে ফেডারেশন গঠন করে তাদের কাছে হাওরের বাঁধ রক্ষণাবেক্ষণের দায়িত্ব দেওয়ার সুপারিশ করা হয়। পাশাপাশি বাঁধ রক্ষা ও তদারকির জন্য গ্রাম পর্যায়ে সমিতি ও ইউনিয়ন পর্যায়ে অ্যাসোসিয়েশন গঠনের কথাও বলা হয়।

কমিটির সভাপতি রমেশ চন্দ্র সেনের সভাপতিত্বে বৈঠকে পানিসম্পদ প্রতিমন্ত্রী মোহাম্মদ নজরুল ইসলাম, মো. ফরিদুল হক খান, মোস্তাফিজুর রহমান চৌধুরী, অনুপম শাহজাহান জয় ও মোছা. সেলিনা জাহান লিটা উপস্থিত ছিলেন। তারা সারাদেশে চলমান বন্যা পরিস্থিতি সন্তোষজনকভাবে মোকাবিলা করায় সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানান। একইসঙ্গে বন্যা পরিস্থিতি মোকাবিলায় সক্ষমতা আরও  বৃদ্ধিরও সুপারিশ করেন।

এছাড়া, ড্রেজার পরিদফতরের চলমান ড্রেজিং কার্যক্রম তদারকি, জলাবদ্ধতা দূরীকরণের লক্ষ্যে বর্ষা আসার আগে খাল পুনঃখনন ও সীমান্ত নদী সংরক্ষণ কার্যক্রম অব্যাহত রাখা এবং ওয়ারপো’র (ওয়াটার রিসোর্সেস প্ল্যানিং অর্গানাইজেশন) জনবল সমস্যা সমাধানে প্রত্যেক উপজেলায় জনবল নিয়োগে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ারও সুপারিশ করা হয়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

ঢাকার যানজট নিরসনে ৭ নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী

হাওরের বাঁধ রক্ষার দায়িত্ব স্থানীয়দের দেওয়ার সুপারিশ সংসদীয় কমিটির

আপডেট টাইম : ০৮:২৮:০৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ জুলাই ২০১৭