ঢাকা ০৫:০৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ড্যাপ ও গৃহায়ণ বিধিমালা সংশোধিত হলে সস্তায় ফ্ল্যাট কিনতে পারবে মানুষ : শেখ মজিবুর রহমান ইকবাল বিশ্বমঞ্চে প্রধানমন্ত্রী তারেক রহমান জিয়া পরিবারের তিন প্রজন্মের উত্তরাধিকারের নতুন অধ্যায় স্বেচ্ছাসেবক দল নেতার দাবি তারেক রহমানের জাতিসংঘে ভাষণ গিনেস বুকে উঠবে যুক্তরাষ্ট্র-ইসরাইলকে মধ্যপ্রাচ্য ছাড়ার সতর্কবার্তা দিল ইরান ট্রাম্পের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক হবে ‘সুবিধাজনক সময়ে’: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সেনাবাহিনী প্রধানের সাথে মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ বাসভাড়া কত বাড়ানোর প্রস্তাব করল বিআরটিএ বিশ্বমঞ্চে প্রথম ভাষণ দিতে নিউইয়র্কে প্রধানমন্ত্রী, শুরু ঐতিহাসিক সফর জাতিসংঘে বাংলাদেশের অবস্থান তুলে ধরবেন প্রধানমন্ত্রী: মাহদী আমিন পাসপোর্ট অধিদফতরের নতুন ডিজি মেজর জেনারেল আলীমুল আমীন

বিজ্ঞাপনচিত্রে রোমাঞ্চিত মডেল মুস্তাফিজ

  • Reporter Name
  • আপডেট টাইম : ১২:০৮:২৫ পূর্বাহ্ন, শনিবার, ৮ অগাস্ট ২০১৫
  • ৪৮৩ বার

বল হাতে কাঁপিয়ে বেড়ানো মুস্তাফিজ এবার দাঁড়িয়েছেন ক্যামেরার সামনে। তবে সাক্ষাৎকার দিতে নয়, মডেল হিসেবে। শুরুতে একটু ভয় ভয় লাগলেও সময় গড়াতেই কেটে গিয়েছে সেই অজানা ভয়। এবং শেষমেষ উপভোগ করেছেন নতুন এই অভিজ্ঞতা। দিনশেষে একরাশ রোমাঞ্চ নিয়ে ঘরে ফিরেছেন কোক স্টুডিও থেকে।

নতুন অভিজ্ঞতা সম্পর্কে মুস্তাফিজ বলেছেন, ‘শুরু থেকেই আমি খুব রোমাঞ্চিত ছিলাম। কিছুটা ভয় কাজ করছিল। তবে ধীরে ধীরে ভয় কেটে গেছে। সবাই মিলে দারুণ সময় উপভোগ করেছি।’

মডেলিংকে স্রেফ মডেলিংই ভাবেন মুস্তাফিজ। এই বেশি ভানায় সময় নেই। তার সব ভাবনাজুড়েই ক্রিকেট। বিজ্ঞাপন নির্মাণ প্রতিষ্ঠানের আগ্রহে শখের বসেই মডেল হওয়া। তবে ক্রিকেটের মতো মডেলিংয়ে অধিনায়ক মাশরাফিতেই অনুপ্রেরণা খুঁজে নিয়েছে অফকাটার মুস্তাফিজ। তাদের সঙ্গী হয়েছেন সতীর্থ সৌম্য সরকার। একই প্রতিষ্ঠানের বিজ্ঞাপনে তারা তিনজনই মডেল। এবং সবটাই ক্রিকেটকেন্দ্রিক।

শুক্রবার ৩ দিনের শুটিং মুস্তাফিজকে দিয়ে শুরু হয়েছে রাজধানীর তেজগাঁওয়ের কোক স্টুডিওতে। এই তিনজনকে নিয়ে মেজবাহ-উর-রহমান সুমন এই বিজ্ঞাপন চিত্রটি পরিচালনা করছেন। এর আগে এই নির্মাতা ক্রিকেটারদের নিয়ে ‘আমরা টাইগার্স, আমরাই বাংলাদেশ’ শিরোনামে একটি বিজ্ঞাপন নির্মাণ করেছিলেন।

শুক্রবার সারাদিন টেলিফোন কোম্পানি রবির এই বিজ্ঞাপণচিত্রে কাজ করেছেন মুস্তাফিজুর রহমান। সন্ধ্যায় মুঠোফোনে বলেছেন, ‘মাঠে অনুশীলন যেভাবে বোলিং করি আমাকে সেভাবেই বোলিং করতে বলা হয়েছে। আমি করেছি তাই। সে দৃশ্যই ক্যামেরায় ধারণ করা হয়েছে। সেখানে আমার বয়সী অনেকে ছিল। সারাদিন অনেক আনন্দ করেছি। ক্রিকেটের বাইরে আজকে (শুক্রবার) খুব ভাল সময় কাটিয়েছি।’

রবির এই বিজ্ঞাপণচিত্র সম্পর্কে মুস্তাফিজ বলেছেন, ‘আমার কোনো ডায়ালগ ছিল না। আমার কাজই ছিল শুধু বোলিং। ক্যামেরায় তা বার বার ধারণ করেছে। তারা বলেছে খেলায় যেমন করি, সেভাবেই করতে। আমি করেছি।’

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

ড্যাপ ও গৃহায়ণ বিধিমালা সংশোধিত হলে সস্তায় ফ্ল্যাট কিনতে পারবে মানুষ : শেখ মজিবুর রহমান ইকবাল

বিজ্ঞাপনচিত্রে রোমাঞ্চিত মডেল মুস্তাফিজ

আপডেট টাইম : ১২:০৮:২৫ পূর্বাহ্ন, শনিবার, ৮ অগাস্ট ২০১৫