ঢাকা ০১:৪৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
সমুদ্রের বেলাভূমিতে সাদিয়া আয়মানের ‌‘একটুখানি জাদু’ বোল্টের চেয়েও দ্রুত দৌড়ানো সেই চীনা রোবটের নতুন চমক মহানবী মুহাম্মদ (সা.) : সব সৃষ্টির শ্রেষ্ঠ যিনি প্রধানমন্ত্রী ইসলামের আদর্শ বাংলাদেশে প্রতিষ্ঠা করছেন: মঈন খান চুলে রং করার পর যত্ন নেবেন যেভাবে নেপালে বন্যা: প্রাণহানির ঘটনায় প্রধানমন্ত্রীর শোক, সহযোগিতার বার্তা নবীজি (সা.)-এর আদর্শ অনুসরণ ছাড়া বিশ্ব পরিস্থিতির পরিবর্তন সম্ভব নয় : ডিএসসিসি প্রশাসক চারণভূমি সুরক্ষা ও টেকসই ব্যবস্থাপনায় স্থানীয় জনগোষ্ঠীকে সম্পৃক্ত করার আহ্বান পরিবেশমন্ত্রীর ফ্যাসিবাদ ঠেকাতে সুস্পষ্ট রোডম্যাপ করতে হবে: আইনমন্ত্রী মক্কা প্রতিরক্ষা চুক্তিতে যোগদানের বিষয়টি বিবেচনা করছে বাংলাদেশ: শামা ওবায়েদ

মুক্তিযুদ্ধের মাধ্যমে স্বাধীন বাংলাদেশের অভ্যুদয় ছিল নজির সৃষ্টিকারী ঘটনা

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:৪৩:২৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ অগাস্ট ২০১৫
  • ৩৭৯ বার

সংবিধান প্রণেতা ড. কামাল হোসেন বলেছেন, স্নায়ু যুদ্ধকালীন বিশ্ব-রাজনৈতিক পরিমণ্ডলে মুক্তিযুদ্ধের মাধ্যমে স্বাধীন বাংলাদেশের অভ্যুদয় ছিল নজির সৃষ্টিকারী ঘটনা। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সংসদীয় গণতন্ত্র, সাংবিধানিক শাসনে আজীবন বিশ্বাসী ছিলেন বলে স্বাধীনতার দশ মাসের মধ্যে ’৭২ এর সংবিধান, সংসদীয় গণতন্ত্র ও পনের মাসের মধ্যে নির্বাচন অনুষ্ঠান সম্ভব হয়েছিল।
বৃহস্পতিবার দুপুরে জাতীয় বিশ্ববিদ্যালয়ে স্বাধীন বাংলাদেশের অভ্যুদয় শীর্ষক কোর্সের ওপর কলেজ শিক্ষকদের প্রশিক্ষণ কর্মশালার ১০ম দিনে বক্তব্য রাখতে গিয়ে এসব কথা বলেন তিনি।
ড. কামাল হোসেন বলেন, যুদ্ধ বিধ্বস্ত দেশকে দ্রুত পুনর্গঠিত করে বঙ্গবন্ধু যখন দেশের সার্বিক উন্নয়নে এগিয়ে যাচ্ছিলেন, ঠিক সে সময়ে মুক্তিযুদ্ধের পরাজিত দেশি-বিদেশি চক্র ষড়যন্ত্রের আশ্রয় নিয়ে ১৯৭৫ এর ১৫ই আগস্ট জাতির জনককে সপরিবারে হত্যা করে।
তিনি বলেন, বঙ্গবন্ধুকে হত্যার মাধ্যমে তারা কার্যত মুক্তিযুদ্ধের চেতনা তথা বঙ্গবন্ধুর আদর্শকে হত্যা করতে চেয়েছিল। ১৫ই আগস্টের হত্যাকাণ্ড সংঘটিত না হলে বঙ্গবন্ধুর নেতৃত্বে বহু পূর্বেই আমরা উন্নত দেশে পরিণত হতে সক্ষম হতাম। বঙ্গবন্ধুকে হত্যা করা হলেও ঘাতক-খুনি চক্র তাঁর আদর্শকে যে হত্যা করতে পারেনি, তা আজ প্রমাণিত।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

সমুদ্রের বেলাভূমিতে সাদিয়া আয়মানের ‌‘একটুখানি জাদু’

মুক্তিযুদ্ধের মাধ্যমে স্বাধীন বাংলাদেশের অভ্যুদয় ছিল নজির সৃষ্টিকারী ঘটনা

আপডেট টাইম : ১১:৪৩:২৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ অগাস্ট ২০১৫