ঢাকা ১১:৫২ পূর্বাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬, ৩১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
শিক্ষার্থীদের স্বার্থই সরকারের অগ্রাধিকার: মাহদী আমিন ফের লঘুচাপ সৃষ্টির আভাস, আবহাওয়া নিয়ে নতুন বার্তা অধিদপ্তরের চলতি অর্থবছরেই ৪১ লাখ নতুন ফ্যামিলি কার্ড দেবে সরকার দক্ষ মানবসম্পদ গড়ে তোলা সরকারের প্রধান নীতিগত অগ্রাধিকার : প্রধানমন্ত্রী সংসদে ‘ব্যক্তিগত মন্তব্য’ নিয়ে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী আদমদীঘিতে কাঁচা মরিচের দামে ‘সেঞ্চুরি’, স্বস্তিতে কৃষক ব্রয়লার মুরগি খাওয়া কতটা নিরাপদ ‘ব্রয়লার মুরগি’ মন্তব্য নিয়ে যে ব্যাখ্যা দিলেন ছাত্রদলের নাছির দেশের যেসব অঞ্চলে রাত ১টার মধ্যে ঝড়ের আভাস দিল্লিতে বসে হুঙ্কার দিয়ে লাভ নেই, সীমানায় ঢুকলেই গ্রেপ্তার: আইনমন্ত্রী

গড় মাথাপিছু আয় ১৩শ ১৪ ডলার: পরিকল্পনামন্ত্রী

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৩:৩৩:৫৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ মে ২০১৫
  • ৮৬৮ বার
দেশে গড় মাথাপিছু আয় বর্তমানে ১৩শ ১৪ মার্কিন ডলার। গত বছর গড় মাথাপিছু আয় ছিল ১১৯০ মার্কিন ডলার। অর্থাৎ এ বছর ১২৪ মার্কিন ডলার মাথাপিছু আয় বৃদ্ধি পেয়েছে! মাথাপিছু আয় বৃদ্ধি এই কথা গণমাধ্যমে জানালেন পরিকল্পনা মন্ত্রী আ হ ম মোস্তফা কামাল। তিনি আরো বলেন, পারচেজিং পাওয়ার প্যারাইটির (পিপিপি) ভিত্তিতে হিসাব করলে এর পরিমাণ দাঁড়ায় ৩ হাজার ১৯০ ডলার।
বৃহস্পতিবার জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভা শেষে এক সংবাদ সম্মেলনে পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল প্রবৃদ্ধির এ তথ্য তুলে ধরেন। সভায় নতুন অর্থবছরে বার্ষিক উন্নয়ন কর্মসূচির (এডিপি) জন্য ৯৭ হাজার কোটি টাকা অনুমোদন করা হয়েছে বলে জানান তিনি।
মন্ত্রী বলেন, এ বছর আমাদের ৭ শতাংশ জিডিপি প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা ছিল। বছরের একটা বড় অংশজুড়ে জ্বালাও-পোড়াও না হলে আমরা লক্ষ্যমাত্রা অর্জন করতে পারতাম। ৬ দশমিক ৫১ শতাংশ প্রবৃদ্ধিও কম নয়।
দেশের প্রবৃদ্ধি অর্জন সম্পর্কে তিনি বলেন, টানা ছয় বছর ৬ এর উপরে জিডিপি প্রবৃদ্ধি পৃথিবীর মাত্র চারটি দেশ করতে পেরেছে। সম্মিলিত প্রয়াসে এ প্রবৃদ্ধি হয়েছে। এদেশের ব্যবসায়ী সমাজ অনেক প্রতিকূলতার মধ্যেও তাদের ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রাখেননি। এ প্রবৃদ্ধি অর্জনে বেশ কিছু সিএনজি ড্রাইভার ও সাধারণ মানুষ আত্মাহুতি দিয়েছেন। তাদের আত্মাহুতির বিনিময়ে এ প্রবৃদ্ধি অর্জিত হয়।
Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

শিক্ষার্থীদের স্বার্থই সরকারের অগ্রাধিকার: মাহদী আমিন

গড় মাথাপিছু আয় ১৩শ ১৪ ডলার: পরিকল্পনামন্ত্রী

আপডেট টাইম : ০৩:৩৩:৫৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ মে ২০১৫