ঢাকা ০৩:৫৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
জিয়া শিশু একাডেমির আয়োজনে ‎‘শাপলাকুঁড়ি’র প্রাথমিক বাছাই শুরু প্রতিটি জেলা ও উপজেলায় প্রতিবন্ধী স্কুল প্রতিষ্ঠার লক্ষ্য সরকারের : সমাজকল্যাণ মন্ত্রী ক্যানসার চিকিৎসায় ৩৬ কোটি অনুদান মেসির চুক্তিতে সেতু বিভাগের সচিব হলেন আবদুর রউফ নিউইয়র্কের পথে ইস্তাম্বুলে যাত্রাবিরতি করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান গাজী নজরুলের এমপি পদ থাকবে কি না, সিদ্ধান্ত স্পিকার ও ইসির : শিশির মনির ট্রাম্পের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের সাক্ষাৎ হতে পারে জাতিসংঘ সম্মেলনের সাইডলাইনে পাকিস্তান-চীনের নতুন সীমান্ত চুক্তিতে ভারত কেন ক্ষুব্ধ প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফর পৃথিবীর ইতিহাসে বিশেষ মুহূর্ত: মাহদী আমিন দুই মাসে এডিপি বাস্তবায়ন ২ শতাংশেরও নিচে

চোখ বেঁধে শিলং নেয়া হয় সালাহ উদ্দিনকে

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৩:৩১:২৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ মে ২০১৫
  • ৫৫৩ বার
বিএনপি নেতা সালাহ উদ্দিন আহমেদ তার সঙ্গে দেখা করতে যাওয়া দুইজন আত্মীয়কে জানিয়েছেন, তাকে চোখ বাঁধা অবস্থায় কয়েকবার গাড়ি বদল করে শিলং নিয়ে যাওয়া হয়েছিল। শিলং এর পলোগ্রাউন্ডে তাকে চোখ বাঁধা অবস্থাতেই গাড়ি থেকে নামিয়ে দেয়া হয়। চোখের বাঁধন খোলার পরও তিনি বুঝতে পারছিলেন না কোথায় আছেন। স্থানীয়দের জিজ্ঞাসা করে জানতে পারেন যে, তিনি শিলংয়ে আছেন।
বৃহস্পতিবার বিকেলে সালাহ উদ্দিন আহমেদের এই দুইজন আত্মীয় প্রথমবারের মতো তার সঙ্গে শিলং এর সিভিল হাসপাতালে দেখা করতে সক্ষম হন। সাক্ষাৎ শেষে বেরিয়ে এসে তারা বিবিসি বাংলাকে এই তথ্য জানান।
এদের একজন আইয়ুব আলী জানান, তিনি কলকাতার বাসিন্দা এবং সালাহ উদ্দিন আহমেদের দূর সম্পর্কের ভাই।
এই দুইজন আরও জানিয়েছেন, সালাহ উদ্দিন আহমেদ নিজেই এরপর শিলং-এর পুলিশের কাছে গিয়ে নিজের পরিচয় দেন। এর আগে গত দুইদিন ধরে শিলং এর পুলিশের তরফ থেকে দাবি করা হচ্ছিল, স্থানীয় লোকজন সালাহ উদ্দিন আহমেদকে উদভ্রান্তের মতো ঘুরতে দেখে থানায় খবর দেয়। এরপর পুলিশ তাকে সেখান থেকে উদ্ধার করে মানসিক হাসপাতালে নিয়ে যায়।
Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

জিয়া শিশু একাডেমির আয়োজনে ‎‘শাপলাকুঁড়ি’র প্রাথমিক বাছাই শুরু

চোখ বেঁধে শিলং নেয়া হয় সালাহ উদ্দিনকে

আপডেট টাইম : ০৩:৩১:২৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ মে ২০১৫