ঢাকা ০৪:০৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
সমুদ্রের বেলাভূমিতে সাদিয়া আয়মানের ‌‘একটুখানি জাদু’ বোল্টের চেয়েও দ্রুত দৌড়ানো সেই চীনা রোবটের নতুন চমক মহানবী মুহাম্মদ (সা.) : সব সৃষ্টির শ্রেষ্ঠ যিনি প্রধানমন্ত্রী ইসলামের আদর্শ বাংলাদেশে প্রতিষ্ঠা করছেন: মঈন খান চুলে রং করার পর যত্ন নেবেন যেভাবে নেপালে বন্যা: প্রাণহানির ঘটনায় প্রধানমন্ত্রীর শোক, সহযোগিতার বার্তা নবীজি (সা.)-এর আদর্শ অনুসরণ ছাড়া বিশ্ব পরিস্থিতির পরিবর্তন সম্ভব নয় : ডিএসসিসি প্রশাসক চারণভূমি সুরক্ষা ও টেকসই ব্যবস্থাপনায় স্থানীয় জনগোষ্ঠীকে সম্পৃক্ত করার আহ্বান পরিবেশমন্ত্রীর ফ্যাসিবাদ ঠেকাতে সুস্পষ্ট রোডম্যাপ করতে হবে: আইনমন্ত্রী মক্কা প্রতিরক্ষা চুক্তিতে যোগদানের বিষয়টি বিবেচনা করছে বাংলাদেশ: শামা ওবায়েদ

আরও ৫ লাখ শ্রমিক নেয়ার কথা জানালো মালয়েশিয়া

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:৫২:৪৪ পূর্বাহ্ন, বুধবার, ২৪ জুন ২০১৫
  • ৭৬৯ বার
মালয়েশিয়ায় বাংলাদেশের জনশক্তি রপ্তানির সব জটিলতা কেটে গেছে। খুব শিগগিরই বাংলাদেশ থেকে আরো ৫ লাখ শ্রমিক নেয়ার কথা জানিয়েছে মালয়েশিয়া। পর্যায়ক্রমে এ সংখ্যা ১৪ লাখে উন্নীত হবে।
বুধবার মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে সফররত প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেনের সঙ্গে বৈঠক শেষে এ কথা জানান দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী ড.জাহিদ হামিবি।
সূত্র জানায়, প্রথম পর্যায়ে ৫ লাখ শ্রমিক নেবে মালয়েশিয়া।বাকি শ্রমিকদেরও পর্যায়ক্রমে নেয়া হবে। বিষয়টি নিয়ে আলোচনা করতে খুব শীঘ্রই মালয়েশিয়া সরকারের একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল বাংলাদেশ সফরে আসবে বলেও জানায় ওই সূত্র।
মঙ্গলবার গভীর রাতে মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে পৌঁছান প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন। বিমানবন্দরে তাকে স্বাগত জানান, মালয়েশিয়ায় নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার শহীদুল ইসলাম।
মালয়েশিয়া সফরে সাত সদসের একটি প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন প্রবাসী কল্যাণমন্ত্রী। প্রবাসী কল্যাণমন্ত্রীর সফর সঙ্গী হিসেবে রয়েছেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখ্য সচিব আবুল কালাম আজাদ, প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব খন্দকার ইফতেখার হায়দার, আইন মন্ত্রণালয়ের ড্রাফট উইংয়ের সচিব শহিদুল ইসলাম, জনশক্তি, কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর (বিএমইটি) মহাপরিচালক বেগম শামছুন নাহার এবং প্রবাসী কল্যাণমন্ত্রীর একান্ত সচিব মুহাম্মদ ইবরাহিম।
Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

সমুদ্রের বেলাভূমিতে সাদিয়া আয়মানের ‌‘একটুখানি জাদু’

আরও ৫ লাখ শ্রমিক নেয়ার কথা জানালো মালয়েশিয়া

আপডেট টাইম : ১০:৫২:৪৪ পূর্বাহ্ন, বুধবার, ২৪ জুন ২০১৫