ঢাকা ০৩:২৮ পূর্বাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬, ৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ছোট এআই মডেলেই বড় চ্যালেঞ্জ: ক্লাউড সিস্টেমকে টক্কর দিচ্ছে নতুন প্রযুক্তি রিজার্ভের আড়ালে বাড়ছে ঝুঁকি কৃষক বাঁচলেই দেশ বাঁচবে: ত্রাণমন্ত্রী বিচারকদের সততার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান প্রধান বিচারপতির বগুড়ার আলোচিত তিন ইউনিয়নের নাম পরিবর্তনে ডিসিকে প্রধানমন্ত্রীর চিঠি তাপমাত্রা ও বৃষ্টি নিয়ে নতুন বার্তা দিল আবহাওয়া অফিস নানা সংকটে চ্যালেঞ্জে পুলিশ মালয়েশিয়ায় প্রধানমন্ত্রীর দুই দিনের সরকারি সফর শুরু কাল, দ্বিপক্ষীয় বৈঠক ও সমঝোতা স্মারক সইয়ের সম্ভাবনা কার হাতে উঠবে বিশ্বকাপ, জানাল অক্টোপাস পলের উত্তরসূরিরা শুধু বেতন নয়, আরও যেসব সুবিধা পাচ্ছেন সরকারি চাকরিজীবীরা

হামজাদের নিয়ে গর্ব করা উচিৎ: কাবরেরা

  • Reporter Name
  • আপডেট টাইম : ১২:০৭:১৯ অপরাহ্ন, বুধবার, ১১ জুন ২০২৫
  • ১৩১ বার
এএফসি এশিয়ান কাপ বাছাইপর্বের গুরুত্বপূর্ণ ম্যাচে সিঙ্গাপুরের বিপক্ষে ২-১ গোলের পরাজয়ে হতাশ বাংলাদেশ জাতীয় ফুটবল দলের স্প্যানিশ কোচ হাভিয়ের কাবরেরা। তবে ম্যাচে শিষ্যদের লড়াকু মানসিকতার প্রশংসা করতে কার্পণ্য করেননি তিনি।

মঙ্গলবার অনুষ্ঠিত এই ম্যাচে বাংলাদেশ ভালো শুরুর আশায় মাঠে নামলেও কাঙ্ক্ষিত ফল আনতে পারেনি। ম্যাচ শেষে কাবরেরা বলেন, ‘এমন ফলাফলের প্রত্যাশা করিনি।

শুরুতে কিছু ভুল হয়েছে, যার খেসারত দিতে হয়েছে। ছেলেরা চাপে ছিল এবং কিছুটা ক্লান্তও ছিল, যা খেলার মানে প্রভাব ফেলেছে।’তবে হতাশার মাঝেও দ্বিতীয়ার্ধে দলের পারফরম্যান্স প্রশংসার দাবিদার বলে মনে করেন কোচ কাবরেরা।

তিনি বলেন, ‘বিরতির আগে ছেলেরা যেভাবে চেষ্টা করেছে এবং দ্বিতীয়ার্ধে সাহস নিয়ে খেলেছে, সেটা প্রশংসনীয়।

হামজাদের নিয়ে গর্ব করা উচিৎ। আমরা বেশ কয়েকটি সুযোগ তৈরি করেছি, কিন্তু তা কাজে লাগাতে পারিনি। তা সত্ত্বেও বলব, এই দলটি ভালো। ছেলেরা ম্যাচের ছন্দ ধরেছিল, যদিও শেষ পর্যন্ত জয় ধরা দেয়নি।
দলের একমাত্র গোলদাতা রাকিবকে নিয়ে কাবরেরার বক্তব্য, ‘রাকিবের মতো গতিসম্পন্ন স্ট্রাইকার আমাদের দলে আর নেই। সে সবসময় চ্যালেঞ্জ নেয়। আজ সে বেশি জায়গা পায়নি, কিন্তু নিজের সর্বোচ্চটা দেওয়ার চেষ্টা করেছে। ২-২ ফল হতে পারত, কিন্তু দুর্ভাগ্যবশত তা হয়নি।’

হামজার পারফরম্যান্স নিয়েও কথা বলেন তিনি।

‘ভারতের বিপক্ষে ম্যাচের তুলনায় সিঙ্গাপুরের বিপক্ষে খেলা হামজার জন্য বেশি কঠিন ছিল। সিঙ্গাপুর কম জায়গা দিয়েছে আক্রমণের জন্য। তবে হামজা সর্বোচ্চ চেষ্টা করেছে, সে এনার্জি দিয়ে খেলে। তার প্রতি আমার আস্থা আছে।’অন্যদিকে, জয় পাওয়া সিঙ্গাপুরের কোচ সুতোমু ওগুরা বলেন, ‘বাংলাদেশের বিপক্ষে খেলাটা কঠিন ছিল। মাঠে প্রচুর সমর্থক ছিল, যা আমাদের জন্য চ্যালেঞ্জের। তবুও আমার ছেলেরা পুরো সময় ধরে ভালোভাবে খেলেছে। ম্যাচের আগে আমি তাদের বলেছিলাম, আমরা জিততে পারি—তারা তা করে দেখিয়েছে।’

তিনি আরও বলেন, ‘আমাদের মিডফিল্ড ও রক্ষণভাগ ভালো খেলেছে। গোলকিপারও সহায়তা পেয়েছে সতীর্থদের কাছ থেকে। বাংলাদেশ শক্তিশালী দল, তাদের আমি সম্মান করি।’

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

ছোট এআই মডেলেই বড় চ্যালেঞ্জ: ক্লাউড সিস্টেমকে টক্কর দিচ্ছে নতুন প্রযুক্তি

হামজাদের নিয়ে গর্ব করা উচিৎ: কাবরেরা

আপডেট টাইম : ১২:০৭:১৯ অপরাহ্ন, বুধবার, ১১ জুন ২০২৫