ঢাকা ১০:৫২ পূর্বাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ছাত্রদলের নেতৃত্বে রুয়েলকে দেখতে চান তৃণমূলের নেতাকর্মীরা হঠাৎ যেন বন্যা পরিস্থিতির মুখে পড়তে না হয়, সে বিষয়ে কাজ করছে সরকার: পানিসম্পদ প্রতিমন্ত্রী আওয়ামী লীগের নতুন নাম দিলেন সোহেল তাজ বিনা খরচে ১০ হাজার কর্মী নেবে মালয়েশিয়া সরকার : প্রবাসীকল্যাণমন্ত্রী ফ্যাসিবাদ সমর্থন করা সংবাদমাধ্যমকে বয়কট করতে বললেন তথ্যমন্ত্রী মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ দেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি ও ধর্মীয় সহাবস্থানের এক উজ্জ্বল ঐতিহ্যের দেশ: রাষ্ট্রপতি দুই ডিআইজিসহ পুলিশের ১৭ কর্মকর্তাকে বদলি নভেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের পরিকল্পনা ইসির সাবেক রাষ্ট্রপতি এরশাদের দ্বিতীয় স্ত্রী বিদিশা গ্রেপ্তার

চাঁদ মসজিদে হামজাদের ঈদের নামাজ আদায়

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:০৮:২৫ অপরাহ্ন, শনিবার, ৭ জুন ২০২৫
  • ১০৪ বার
পবিত্র ঈদুল আজহার নামাজ আদায় করেছেন হামজা-ফাহামেদুলসহ জাতীয় ফুটবল দলের সদস্যরা। রাজধানীর শাহবাগের চাঁদ মসজিদে সকাল ৭ টার জামায়াতে অংশ নেন ক্যাম্পে থাকা ফুটবলাররা।
সকালে নামাজে অংশ নেন হামজা, জামাল, ঈসা, ফাহমেদুলরা। এরপর টিম হোটেলে ফিরে যান তারা।
সিঙ্গাপুর ম্যাচ সামনে রেখে ক্যাম্প চলমান থাকায় ছুটি পাননি ফুটবলাররা। ঈদের আনন্দ তাই দলগতভাবে ভাগাভাগি করে নেন তারা।
ঈদের কারণে বেলা ২ টা পর্যন্ত পরিবারের সাথে দেখা করার সুযোগ পাবেন খেলোয়াড়রা। তবে এদিনও অনুশীলন করবে কাবরেরার দল। বিকেলে জাতীয় স্টেডিয়ামে হবে টিম ট্রেনিং। আগামী ১০ জুন সিঙ্গাপুরের বিপক্ষে এশিয়ান কাপ বাছাইপর্বের ম্যাচে মুখোমুখি হবে জামাল ভূইয়ার দল।
এশিয়ান বাছাইয়ের ম্যাচে আগামী ১০ জুন সিঙ্গাপুরের বিপক্ষে খেলবে বাংলাদেশ। তার আগে গত ৪ জুন ভুটানের বিপক্ষে প্রীতি ম্যাচ খেলেছে হাভিয়ের কাবরেরার শিষ্যরা। যদিও সে ম্যাচে ভুটানকে ২-০ গোলে হারিয়ে বেশ ফুরফুরে মেজাজেই আছেন দলের ফুটবলাররা।
সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচ খেলতে আগেভাগেই দেশে আসেন হামজা চৌধুরী, ফাহামেদুল ইসলাম ও সমিত সোম। ভুটান ম্যাচে হামজা ও ফাহামেদুল খেললেও সমিত খেলেননি। কারণ, সমিত ঢাকায় এসে পৌঁছেছিলেন ম্যাচের দিন সকালে।
এরপর সিঙ্গাপুর ম্যাচের জন্য আর ফিরে যাননি হামজা-ফাহামেদুলরা। তারা রয়ে গেছেন দলের সঙ্গেই। আজ ঈদুল আজহা’র নামাজও আদায় করেছেন তারা একসাথেই।
Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

ছাত্রদলের নেতৃত্বে রুয়েলকে দেখতে চান তৃণমূলের নেতাকর্মীরা

চাঁদ মসজিদে হামজাদের ঈদের নামাজ আদায়

আপডেট টাইম : ১১:০৮:২৫ অপরাহ্ন, শনিবার, ৭ জুন ২০২৫