ঢাকা ০৫:০৮ পূর্বাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬, ৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ছোট এআই মডেলেই বড় চ্যালেঞ্জ: ক্লাউড সিস্টেমকে টক্কর দিচ্ছে নতুন প্রযুক্তি রিজার্ভের আড়ালে বাড়ছে ঝুঁকি কৃষক বাঁচলেই দেশ বাঁচবে: ত্রাণমন্ত্রী বিচারকদের সততার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান প্রধান বিচারপতির বগুড়ার আলোচিত তিন ইউনিয়নের নাম পরিবর্তনে ডিসিকে প্রধানমন্ত্রীর চিঠি তাপমাত্রা ও বৃষ্টি নিয়ে নতুন বার্তা দিল আবহাওয়া অফিস নানা সংকটে চ্যালেঞ্জে পুলিশ মালয়েশিয়ায় প্রধানমন্ত্রীর দুই দিনের সরকারি সফর শুরু কাল, দ্বিপক্ষীয় বৈঠক ও সমঝোতা স্মারক সইয়ের সম্ভাবনা কার হাতে উঠবে বিশ্বকাপ, জানাল অক্টোপাস পলের উত্তরসূরিরা শুধু বেতন নয়, আরও যেসব সুবিধা পাচ্ছেন সরকারি চাকরিজীবীরা

ভারতে চোট পেয়ে পাকিস্তানে যাওয়া হচ্ছে না মোস্তাফিজের

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:২১:০৯ পূর্বাহ্ন, সোমবার, ২৬ মে ২০২৫
  • ১০৯ বার

পাকিস্তানের বিপক্ষে ৩ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে এই মুহূর্তে সেদেশে অবস্থান করছে বাংলাদেশ দল। আগামী ২৮ মে লাহোরে শুরু হচ্ছে সিরিজটি। তবে, শেষ মুহূর্তে দল থেকে ছিটকে গেছেন বাঁহাতি পেসার মোস্তাফিজুর রহমান।

দিল্লি ক্যাপিটালসের হয়ে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) খেলতে গিয়ে চোটে পড়েছেন মোস্তাফিজ। তার পরিবর্তে টাইগার স্কোয়াডে ডাকা হয়েছে আরেক পেসার খালেদ আহমেদকে। লাল-সবুজ জার্সিতে ১৬টি টেস্ট আর ২টি ওয়ানডে খেললেও এখনো টি-টোয়েন্টি খেলা হয়নি খালেদের।

মোস্তাফিজের চোট নিয়ে গতকাল রবিবার দেওয়া এক বিবৃতিতে বিসিবি জানিয়েছে, গত রাতে (শনিবার) আইপিএলে দিল্লি ক্যাপিটালসের হয়ে খেলার সময় বাঁ হাতের বুড়ো আঙুলে চোট পান মোস্তাফিজ। তার আঙুলে চিড় ধরেছে। ফলে তাকে কমপক্ষে দুই সপ্তাহ বিশ্রামে থাকতে হবে।

মোস্তাফিজের আগে পাকিস্তান সফর থেকে চোটের কারণেই ছিটকে যান সাতক্ষীরার আরেক সন্তান সৌম্য সরকার। তার জায়গায় দলে জায়গা দেওয়া হয়েছে মেহেদী হাসান মিরাজকে। অবশ্য, পিএসএল খেলার জন্য আগে থেকেই পাকিস্তানে অবস্থান করছিলেন তিনি। আর পাকিস্তানে যাননি সংঘাতের কারণে পিএসএল থেকে ফিরে আসা নাহিদ রানা। এখনো ট্রমা কাটিয়ে উঠতে পারেননি তিনি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

ছোট এআই মডেলেই বড় চ্যালেঞ্জ: ক্লাউড সিস্টেমকে টক্কর দিচ্ছে নতুন প্রযুক্তি

ভারতে চোট পেয়ে পাকিস্তানে যাওয়া হচ্ছে না মোস্তাফিজের

আপডেট টাইম : ১০:২১:০৯ পূর্বাহ্ন, সোমবার, ২৬ মে ২০২৫