ঢাকা ০৫:০৫ পূর্বাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬, ৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ছোট এআই মডেলেই বড় চ্যালেঞ্জ: ক্লাউড সিস্টেমকে টক্কর দিচ্ছে নতুন প্রযুক্তি রিজার্ভের আড়ালে বাড়ছে ঝুঁকি কৃষক বাঁচলেই দেশ বাঁচবে: ত্রাণমন্ত্রী বিচারকদের সততার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান প্রধান বিচারপতির বগুড়ার আলোচিত তিন ইউনিয়নের নাম পরিবর্তনে ডিসিকে প্রধানমন্ত্রীর চিঠি তাপমাত্রা ও বৃষ্টি নিয়ে নতুন বার্তা দিল আবহাওয়া অফিস নানা সংকটে চ্যালেঞ্জে পুলিশ মালয়েশিয়ায় প্রধানমন্ত্রীর দুই দিনের সরকারি সফর শুরু কাল, দ্বিপক্ষীয় বৈঠক ও সমঝোতা স্মারক সইয়ের সম্ভাবনা কার হাতে উঠবে বিশ্বকাপ, জানাল অক্টোপাস পলের উত্তরসূরিরা শুধু বেতন নয়, আরও যেসব সুবিধা পাচ্ছেন সরকারি চাকরিজীবীরা

হামজা-শমিতের অভিষেক ম্যাচ দেখা যাবে ৪০০ টাকায়

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:০০:৫৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২২ মে ২০২৫
  • ১১১ বার

এএফসি এশিয়ান কাপ বাছাইয়ে বাংলাদেশের হয়ে গত ২৫ মার্চ অভিষেক হয়ে গেছে ইংলিশ প্রিমিয়ার লিগে খেলা হামজা চৌধুরীর। তবে এখন তিনি অপেক্ষায় ঘরের মাঠে অভিষেকের জন্য। সে অপেক্ষা শেষ হবে আগামী ১০ জুন।

ম্যাচটা আরও এক কারণে বিশেষ। বাংলাদেশ দলের হয়ে প্রথম বারের মতো এদিন মাঠে নামবেন আরেক প্রবাসী ফুটবলার শমিত সোম। সেই ম্যাচের টিকিট নিয়ে জল্পনা কল্পনার শেষ নেই। এবার বাফুফে জানাল সে ম্যাচের টিকিট নিয়ে বিস্তারিত তথ্য।

সে ম্যাচ দিয়ে বাংলাদেশ ফুটবলও নতুন এক যুগে ঢুকে যাচ্ছে। বাংলাদেশ ক্রিকেট দলের ম্যাচের টিকিট অনলাইনে বিক্রি হয়েছে আরও আগে থেকে। তবে ফুটবল দলের ম্যাচের টিকিট মিলত মাঠেই।

তবে জনগণের আগ্রহ দেখে ঢাকা জাতীয় স্টেডিয়ামে সিঙ্গাপুরের বিপক্ষে ওই ম্যাচের জন্য প্রথমবারের মতো অনলাইনে টিকিট ছাড়ছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। শনিবার অনলাইন প্লাটফর্ম tickify.live এ পাওয়া যাবে ম্যাচের টিকিট।

বুধবার বাফুফের নির্বাহী কমিটির সদস্য ও কম্পিটিশন কমিটির চেয়ারম্যান গোলাম গাউস এসব তথ্য জানান। একজন ফুটবলপ্রেমী মোবাইল ও ই-মেইল ব্যবহার করে সর্বোচ্চ পাঁচটি টিকিট কিনতে পারবেন।

বাংলাদেশ-সিঙ্গাপুর ম্যাচে ১০ ক্যাটাগরির টিকিট ছাড়বে বাফুফে। প্রেসিডেন্ট বক্সে শুধু নিমন্ত্রিত অতিথিরা খেলা দেখার সুযোগ পাবেন। হসপিটালিটি বক্সের টিকিটের মূল্য ধরা হয়েছে পাঁচ হাজার টাকা। করপোরেট বক্স পাঁচ হাজার, ভিআইপি-রেড বক্স চার হাজার, ভিআইপি-২ ও ভিআইপি-৩ দুই হাজার ৫০০, স্কাই ভিউ তিন হাজার, ক্লাব হাউজ-১ দুই হাজার ৫০০, ক্লাব হাউজ-২ দুই হাজার ও সাধারণ গ্যালারির টিকিটের মূল্য ধরা হয়েছে ৪০০ টাকা। সাধারণ গ্যালারির জন্য ১৮ হাজার ৩০০ টিকিট অনলাইনে ও তিনটি বুথে ছাড়া হবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

ছোট এআই মডেলেই বড় চ্যালেঞ্জ: ক্লাউড সিস্টেমকে টক্কর দিচ্ছে নতুন প্রযুক্তি

হামজা-শমিতের অভিষেক ম্যাচ দেখা যাবে ৪০০ টাকায়

আপডেট টাইম : ১১:০০:৫৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২২ মে ২০২৫