ঢাকা ০৬:৫৮ পূর্বাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬, ৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ছোট এআই মডেলেই বড় চ্যালেঞ্জ: ক্লাউড সিস্টেমকে টক্কর দিচ্ছে নতুন প্রযুক্তি রিজার্ভের আড়ালে বাড়ছে ঝুঁকি কৃষক বাঁচলেই দেশ বাঁচবে: ত্রাণমন্ত্রী বিচারকদের সততার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান প্রধান বিচারপতির বগুড়ার আলোচিত তিন ইউনিয়নের নাম পরিবর্তনে ডিসিকে প্রধানমন্ত্রীর চিঠি তাপমাত্রা ও বৃষ্টি নিয়ে নতুন বার্তা দিল আবহাওয়া অফিস নানা সংকটে চ্যালেঞ্জে পুলিশ মালয়েশিয়ায় প্রধানমন্ত্রীর দুই দিনের সরকারি সফর শুরু কাল, দ্বিপক্ষীয় বৈঠক ও সমঝোতা স্মারক সইয়ের সম্ভাবনা কার হাতে উঠবে বিশ্বকাপ, জানাল অক্টোপাস পলের উত্তরসূরিরা শুধু বেতন নয়, আরও যেসব সুবিধা পাচ্ছেন সরকারি চাকরিজীবীরা

কোহলিদের বাংলাদেশ সফরে অনিশ্চয়তা নেই: বিসিবি

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:২৩:৩২ পূর্বাহ্ন, শনিবার, ৩ মে ২০২৫
  • ১২৬ বার

ভারত জাতীয় ক্রিকেট দলের আগামী আগস্টে তিনটি করে টি-টোয়েন্টি ও ওয়ানডে সিরিজ খেলতে বাংলাদেশে আসার কথা। তবে সেই সফর স্থগিত হওয়ার জোর সম্ভাবনা আছে বলে ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআইয়ের সূত্রের বরাত দিয়ে জানিয়েছে ভারতীয় গণমাধ্যম টাইমস অব ইন্ডিয়া।

কিন্তু ভারতীয় দলের বাংলাদেশ সফর নিয়ে অনিশ্চয়তার খবর সংবাদমাধ্যমে প্রকাশিত হলেও দুর্ভাবনার কিছু দেখছে না বিসিবি। বিসিবির আশা, সিরিজটি নির্ধারিত সূচিতেই নির্বিঘ্নে হবে।

বিসিবি পরিচালক ও বোর্ডের ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান নাজমুল আবেদিন দেশের একটি নিউজ পোর্টালকে বলেন, সফর নিয়ে শঙ্কার কোনো কিছুই তাদের জানা নেই।

ফাহিম বলেন, ‘ভারতীয় দল সফরে নাও আসতে পারে, এই ধরনের কোনো আভাস বা ইঙ্গিত আমরা পাইনি। দুই দেশের বোর্ডের সম্পর্ক চমৎকার ও অত্যন্ত বন্ধুত্বপূর্ণ। আমাদের বিশ্বাস, সফরটি ভালোভাবেই সম্পন্ন হবে।’

এদিকে কোনো সিরিজের সূচি চূড়ান্ত করা হয় দুই দেশের বোর্ডের মধ্যে আলোচনার মাধ্যমেই। সব প্রক্রিয়া ঠিকভাবেই চলছে বলে জানালেন ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান। তিনি বলেন, ‘সূচি ঘোষণা করা হয়েছে বেশ কিছু দিন আগেই এবং যতটুকু যোগাযোগ রাখা দরকার, সবকিছুই হচ্ছে।’

এর আগে ভারতের কাশ্মীরের পেহেলগামে গত মাসে সন্ত্রাসী হামলায় অন্তত ২৬ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় পাকিস্তানকে দায়ী করে আসছে ভারত। দুই দেশের মধ্যে এখন যুদ্ধের উত্তেজনা তুঙ্গে। তাছাড়া বাংলাদেশের সঙ্গেও ভারতের সম্পর্কের অবনতি হয়েছে। সবমিলিয়ে এখন নাকি বাংলাদেশের রোহিতদের না পাঠানোর সম্ভাবনাই বেশি।

শুক্রবার বিসিসিআইয়ের সূত্র টাইমস অব ইন্ডিয়াকে জানিয়েছে, এ সফর পূর্বনির্ধারিত। কিন্তু এখনো কোনো কিছু চূড়ান্ত হয়নি। বর্তমান পরিস্থিতিতে বাংলাদেশে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ খেলতে ভারতের না যাওয়ার সম্ভাবনা-ই বেশি।

সূত্রের বরাত দিয়ে টাইমস অব ইন্ডিয়া এই দাবি করলেও এখনো আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি। প্রতিবেদনে আরও বলা হয়েছে, শঙ্কা আছে এশিয়া কাপ নিয়েও। ভারত-বাংলাদেশ সিরিজের পরপরই মাঠে গড়ানোর কথা ছিল এশিয়া কাপ। পেহেলগাম হত্যাকাণ্ডের পর ক্রিকেটপাড়ায়ও যে বড়সড় প্রভাব আসতে যাচ্ছে সেটি বলাই যায়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

ছোট এআই মডেলেই বড় চ্যালেঞ্জ: ক্লাউড সিস্টেমকে টক্কর দিচ্ছে নতুন প্রযুক্তি

কোহলিদের বাংলাদেশ সফরে অনিশ্চয়তা নেই: বিসিবি

আপডেট টাইম : ১০:২৩:৩২ পূর্বাহ্ন, শনিবার, ৩ মে ২০২৫