ঢাকা ০৭:০২ পূর্বাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬, ৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ছোট এআই মডেলেই বড় চ্যালেঞ্জ: ক্লাউড সিস্টেমকে টক্কর দিচ্ছে নতুন প্রযুক্তি রিজার্ভের আড়ালে বাড়ছে ঝুঁকি কৃষক বাঁচলেই দেশ বাঁচবে: ত্রাণমন্ত্রী বিচারকদের সততার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান প্রধান বিচারপতির বগুড়ার আলোচিত তিন ইউনিয়নের নাম পরিবর্তনে ডিসিকে প্রধানমন্ত্রীর চিঠি তাপমাত্রা ও বৃষ্টি নিয়ে নতুন বার্তা দিল আবহাওয়া অফিস নানা সংকটে চ্যালেঞ্জে পুলিশ মালয়েশিয়ায় প্রধানমন্ত্রীর দুই দিনের সরকারি সফর শুরু কাল, দ্বিপক্ষীয় বৈঠক ও সমঝোতা স্মারক সইয়ের সম্ভাবনা কার হাতে উঠবে বিশ্বকাপ, জানাল অক্টোপাস পলের উত্তরসূরিরা শুধু বেতন নয়, আরও যেসব সুবিধা পাচ্ছেন সরকারি চাকরিজীবীরা

চিকিৎসার জন্য ইংল্যান্ড যাচ্ছেন তাসকিন

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৫:৪৬:৪৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫
  • ১৮৫ বার

ঘরের মাঠে জিম্বাবুয়ের বিপক্ষে লড়াই করছে বাংলাদেশ। তবে ইনজুরির কারণে দুই ম্যাচের টেস্ট সিরিজের স্কোয়াডে নেই তাসকিন আহমেদ। নিজেকে মাঠে ফেরার জন্য প্রস্তুত করতে মরিয়া এই পেসার। তাই চিকিৎসার জন্য চলতি মাসেই ইংল্যান্ড যাচ্ছেন তাসকিন।

মঙ্গলবার (২২ এপ্রিল) দেশের বেসরকারি একটি গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন বিসিবির প্রধান চিকিৎসক দেবাশীষ চৌধুরী।

তিনি জানিয়েছেন, ২৯ এপ্রিল তাসকিনের জন্য ইংল্যান্ডের এক চিকিৎসকের সিরিয়াল নেওয়া হয়েছে, এর আগেই সেখানে থাকবেন তিনি। দেবাশীষ নিজেও তাসকিনের সফরসঙ্গী হিসেবে থাকবেন।

টসের সময় বিয়ে নিয়ে প্রশ্ন মরিসনের, জবাবে যা বললেন গিল
ইংল্যান্ডে চিকিৎসককে দেখানোর পর সিদ্ধান্ত নেওয়া হবে পরবর্তী বিষয়ে। তবে বেশ কিছুদিন আগে থেকেই দেশে চোট পুনর্বাসনের প্রক্রিয়া অনুসরণ করে যাচ্ছেন তাসকিন। তাসকিনের এই ইনজুরি থেকে শতভাগ মুক্তি পেতে আরও উন্নত চিকিৎসার লক্ষ্যেই তাকে বাইরে পাঠানো হচ্ছে।

এর আগে, বিসিবির চিকিৎসক দেবাশীষ জানিয়েছিলেন, বাঁ-পায়ের গোড়ালির হাড়ের অস্বাভাবিক এই বৃদ্ধি নিয়েই তাকে চলতে হবে, খেলতে হবে এটাকে ম্যানেজ করে। তাসকিনের ব্যথাটা আসলে যাওয়া-আসার মধ্যে থাকবে, ওকে ম্যানেজ করে খেলতে হবে।

এদিকে, চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে ফেরার পর চলমান ডিপিএলের বেশ কয়েকটি ম্যাচ খেলেছেন বাংলাদেশের এই তারকা পেসার। তবে জাতীয় দলে নিজের সেরাটা দিতে সম্পূর্ণ ফিট হতে চান তিনি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

ছোট এআই মডেলেই বড় চ্যালেঞ্জ: ক্লাউড সিস্টেমকে টক্কর দিচ্ছে নতুন প্রযুক্তি

চিকিৎসার জন্য ইংল্যান্ড যাচ্ছেন তাসকিন

আপডেট টাইম : ০৫:৪৬:৪৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫