ঢাকা ০৪:১০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

সিলেট টেস্ট বৃষ্টির কারণে তৃতীয় দিনের খেলা শুরুতে বিলম্ব

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:২০:১৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫
  • ১৪০ বার

সিলেটে চলছে বাংলাদেশ ও জিম্বাবুয়ের মধ্যকার সিরিজের প্রথম টেস্ট। আজ মঙ্গলবার সকাল ১০টায় তৃতীয় দিনের খেলা শুরু হওয়ার কথা ছিল। তবে বৃষ্টির কারণে খেলা শুরু হতে দেরি হচ্ছে।

জিম্বাবুয়ের ৮২ রানের লিডের বিপরীতে ব্যাট করতে নেমে ২৫ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় দিনের খেলা শেষ করেছিল বাংলাদেশ।

আজ মঙ্গলবার নির্ধারিত সময় সকাল ১০টায় মাঠে নামার কথা ছিল দুই দলের। তবে মাঠে বৃষ্টি হানা দিলে নির্ধারিত সময়ে খেলা শুরু করতে পারেনি টাইগাররা।

সিলেট টেস্টের প্রথম দিনে একক আধিপত্য ছিল জিম্বাবুয়ের। বাংলাদেশকে মাত্র ১৯১ রানে গুটিয়ে দিয়ে ব্যাট হাতেও ভালো খেলেছে তারা। তবে দ্বিতীয় দিনে ঘুরে দাঁড়ায় টাইগাররা। মেহেদী মিরাজ ও নাহিদ রানার বোলিং তোপে বড় লিড নিতে পারেনি সফরকারীরা। ২৭৩ রানে শেষ হয় জিম্বাবুয়ের প্রথম ইনিংস। তাতে ৮২ রানের লিড পায় জিম্বাবুয়ে।

দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নেমে শুরুতেই সাদমানের উইকেট হারালেও দ্বিতীয় দিনে আর বিপদে পড়েনি বাংলাদেশ। দিন শেষে এক উইকেটে বাংলাদেশের সংগ্রহ দাঁড়ায় ৫৭। ২৫ রানে পিছিয়ে আছে তারা।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

সিলেট টেস্ট বৃষ্টির কারণে তৃতীয় দিনের খেলা শুরুতে বিলম্ব

আপডেট টাইম : ১১:২০:১৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫