ঢাকা ০৩:১০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
জনগণের দোরগোড়ায় দ্রুত সেবা পৌঁছে দিতে হবে : ডিএসসিসি প্রশাসক বগুড়াকে আধুনিক শিক্ষা নগরী হিসেবে গড়ে তুলতে চান প্রধানমন্ত্রী: শিক্ষামন্ত্রী আগামী বৈশাখ থেকে প্রতি জেলায় হবে গ্রামীণ খেলাধুলা : ক্রীড়া প্রতিমন্ত্রী জুন মাসের মধ্যে হেলথ কার্ড দেওয়া হবে: স্বাস্থ্যমন্ত্রী বিরোধী দলের ওপর স্বৈরাচারের ভূত আছর করেছে : প্রধানমন্ত্রী মাদক নির্মূলে শিগগিরই শুরু হবে বিশেষ অভিযান : স্বরাষ্ট্রমন্ত্রী বৈশাখী সাজে শোবিজ তারকারা জুলাই সনদের প্রত্যেকটি অক্ষর বিএনপি বাস্তবায়ন করবে: প্রধানমন্ত্রী হারিয়ে যাচ্ছে বাঙালির ঐতিহ্যবাহী ‘লাল কাপড়ের মোড়ানো খাতা’ কৃষি ও কৃষকই অর্থনীতির মূল চালিকাশক্তি: তথ্যমন্ত্রী

বিশ্বকাপ ৬৪ দলের হলে আয়োজনে সমস্যা দেখছে না সৌদি আরব

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৭:২৯:৫৬ অপরাহ্ন, রবিবার, ২০ এপ্রিল ২০২৫
  • ৯৬ বার

বিশ্বকাপে দল সংখ্যা বাড়ানো আলোচনা উঠেছে আবারও। ২০২৬ বিশ্বকাপে প্রথমবারের মতো অংশ নেবে ৪৮ দল। তবে ২০৩০ বিশ্বকাপে দল সংখ্যা বাড়িয়ে ৬৪ করার প্রস্তাব দিয়েছে লাতিন আমেরিকা ফুটবল কনফেডারেশন। প্রস্তাবটি বিশ্লেষণের পর্যায়ে রেখেছে ফুটবলের সর্বোচ্চ সংস্থা ফিফা। তবে বিশ্বকাপ ৬৪ দলের হলে আয়োজনে কোনো সমস্যা দেখছে না সৌদি আরব।

বিতর্কিত প্রস্তাবটি নিয়ে ইতোমধ্যেই বিপক্ষ অবস্থান নিয়েছে ইউরোপিয়ান ফুটবল সংস্থা (উয়েফা)। সবকিছু অবশ্য নির্ভর করছে ফিফার ওপর। ২০৩০ বিশ্বকাপের আয়োজক স্পেন, পর্তুগাল ও মরক্কো। তবে বিশ্বকাপের শতবর্ষপূর্তি উপলক্ষে প্রথম তিনটি ম্যাচ হবে উরুগুয়ে, আর্জেন্টিনা ও প্যারাগুয়েতে। চার বছর পর পরের আসরটি এককভাবে আয়োজন করবে সৌদি আরব।

জেদ্দায় ফর্মুলা ওয়ান দেখতে গিয়ে সাংবাদিকদের ২০৩৪ বিশ্বকাপ নিয়ে সৌদি আরবের ক্রীড়া মন্ত্রী আব্দুলআজিজ বিন তুর্কি আল-ফয়সাল বলেন, ‘আমরা প্রস্তুত অথবা আমরা প্রস্তুত থাকব ইনশাল্লাহ। যদি ফিফা এই সিদ্ধান্ত নেয় এবং মনে করে সবার জন্য তা ভালো হবে। তাহলে আমরা খুশি মনে তা বাস্তবায়ন করব।’

গত বছরের ডিসেম্বরে ফিফা কংগ্রেসে বিনা প্রতিদ্বন্দ্বিতায় ২০৩৪ বিশ্বকাপের আয়োজক স্বত্ব পায় সৌদি আরব। তবে এনিয়ে মানবাধিকার সংস্থাগুলোর তোপের মুখেও পড়তে হয় তাদের। গত কয়েক বছরে খেলাধুলায় প্রচুর বিনিয়োগ করেছে তারা। তবে ‘স্পোর্টসওয়াশিং’-এর মাধ্যমে মানবাধিকার লঙ্ঘনের বিষয়গুলোকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করা হচ্ছে বলে, অভিযোগ করেছেন অনেকেই। সৌদি আরব অবশ্য সেই অভিযোগ বরাবরই অস্বীকার করে আসছে। জাতীয় নিরাপত্তা রক্ষায় নিজস্ব আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হয় বলে দাবি তাদের।

বিশ্বকাপের জন্য ২০৩২ সালের মধ্যে ১৫টি স্টেডিয়াম নতুন করে নির্মাণ বা সংস্কার করবে সৌদি আরব। এতে কাজ করবেন প্রচুর অভিবাসী শ্রমিক। গত মাসে আল-খোবারে আরামকো স্টেডিয়ামের নির্মাণস্থলে এক শ্রমিকের মৃত্যুর ঘটনা ঘটে। তাই শ্রমিকদের নিরাপত্তার বিষয়টি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দেখছে তারা। এক্ষেত্রে পরামর্শ নিচ্ছে ২০২২ বিশ্বকাপ আয়োজন করা কাতারেরও।

ক্রীড়া মন্ত্রী বলেন, ‘প্রত্যেকটি ঘটনাকেই আমরা গুরুত্বের সঙ্গে নিয়ে থাকি। কী ভুল হয়েছে তা তদন্তে খতিয়ে দেখি। দুর্ভাগ্যবশত নির্মাণকাজে এমন দুর্ঘটনা ঘটে থাকে।’

২০২২ কাতার বিশ্বকাপে নিষিদ্ধ ছিল অ্যালকোহল। এনিয়ে প্রশংসার পাশাপাশি সমালোচনার মুখেও পড়েছিল কাতার ও ফিফা। কাতারের মতো সৌদি আরবও মুসলিম প্রধান দেশ। তবে ২০৩৪ বিশ্বকাপে অ্যালকোহল উন্মুক্ত থাকবে কি না তা এখনো নিশ্চিত নয়।

ক্রীড়ামন্ত্রী বলেন, ‘বর্তমান আইন অনুযায়ী, সৌদি আরবে অ্যালকোহল নিষিদ্ধ। ভবিষ্যতে এটি বদলাবে কি না আমরা জানি না। তবে আমাদের ক্রীড়া ইভেন্টগুলো আয়োজনে সেটা কোনো প্রভাব ফেলবে বলে আমি একেবারেই মনে করি না। এখন পর্যন্ত আমরা ১০০ টিরও বেশি আন্তজার্তিক ইভেন্ট আয়োজন করেছি এবং আমাদের আতিথেয়তা-আয়োজন নিয়ে সবাই বেশ খুশি। সত্যি বলতে আমার কাছে এটা কোনো সমস্যা নয়। আশা করি, ভবিষ্যতেও হবে না।’

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

জনগণের দোরগোড়ায় দ্রুত সেবা পৌঁছে দিতে হবে : ডিএসসিসি প্রশাসক

বিশ্বকাপ ৬৪ দলের হলে আয়োজনে সমস্যা দেখছে না সৌদি আরব

আপডেট টাইম : ০৭:২৯:৫৬ অপরাহ্ন, রবিবার, ২০ এপ্রিল ২০২৫