ঢাকা ০৮:০৫ পূর্বাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬, ১০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
তিস্তার পানি বিপৎসীমার ওপরে, ৪ হাজার পরিবার পানিবন্দি ভূমিকম্প মোকাবেলায় রাজধানীর ৪৪৫টি নিরাপদ আশ্রয়স্থল চিহ্নিত: ত্রাণমন্ত্রী এক বছরে ওরাকলের ১৩ শতাংশ কর্মী ছাঁটাই সাঁথিয়ায় বুদ্ধিপ্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণ, অভিযুক্ত গ্রেপ্তার ওই ব্যক্তি আমার স্বামী না: চিত্রনায়িকা ববি বাণিজ্যিক ব্যাংকগুলোর রিজার্ভে চাপ বাড়ছে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের প্রেসিডেন্টের সঙ্গে তারেক রহমানের সৌজন্য সাক্ষাৎ মেসি সবসময়ই গোল করবে, আমি শুধু আমার দলকে জেতাতে চাই : কিলিয়ান এমবাপ্পে রাষ্ট্রীয় নিয়োগে ব্যক্তির মেধা, সততা, দেশপ্রেম ও কর্মনিষ্ঠা গুরুত্বপূর্ণ: অ্যাটর্নি জেনারেল তথ্য উপদেষ্টাকে দিল্লিতে বাধা দেওয়ার বিষয়ে মুখ খুলল ভারত

যারা ক্ষমতায়, তারা জণগণের স্বার্থ দেখছে না

  • Reporter Name
  • আপডেট টাইম : ১২:০৫:২০ পূর্বাহ্ন, সোমবার, ১ অগাস্ট ২০১৬
  • ৪২১ বার

অ্যাডভোকেট সুলতানা কামাল বলেছেন, ‘যারা ক্ষমতায় আছে, যারা উচ্চস্তরে আছে, যাদের হাতে অনেকগুলো হাতিয়ার আছে তারা নিজেদের জন্য অনেক কিছু করে নিচ্ছে। তারা নিজেদের স্বার্থ উদ্ধার করে নিচ্ছে। জণগণের স্বার্থ দেখা হচ্ছে না।’

শনিবার রাজধানীর একটি হোটেলে ‘ইউনিয়ন পরিষদে নারীর প্রতিনিধিত্ব ও রাজস্ব আহরণ এবং উপজেলা পরিষদে হস্তান্তরিত দপ্তরসমূহের জবাবদিহিতা’ শীর্ষক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। ব্র্যাক ইন্সটিটিউট অফ্ গভর্ন্যান্স অ্যান্ড ডেভেলপমেন্ট (বিআইজিডি) এ সেমিনারের আয়োজন করে।

প্রধান অতিথির বক্তব্যে সুলতানা কামাল বলেন, উপজেলা পরিষদে হস্তান্তরিত দপ্তরসমূহে কাজের ক্ষেত্রে দায়বদ্ধতা মানা হচ্ছে না। সেটা আমাদের তৈরি করতে হবে। তৈরি করতে গেলে নিজেদের অঙ্গীকারে প্রতি শ্রদ্ধাশীল হতে হবে। সেটা না করতে পালে এটি প্রতীয়মান হবে যে, আমরা নিজেদের কাজটা নিজেরা করতে পারছি না।

তিনি বলেন, হস্তান্তরিত দপ্তর সমূহে সেন্টাল গভর্নমেন্ট থেকে ইনফ্লুয়েন্স করেত করতে অনেক সময় ইন্টারফেয়ার করে। তখন সেখানে যার কাজে আছেন তাদের কাজের উৎসাহ চলে যায়। কারণ দায়বদ্ধতা তখন আসে তখন সেই কাজের মর্যাদা দেওয়া হয়। কারণ আমি কতক্ষণ অন্যের কাজ করবো। তাই তাদের কাজের উৎসাহ থাকে না।

অ্যাডভোকেট সুলতানা কামাল বলেন, এমন ভাবে শাসন ব্যবস্থা তৈরি করার কথা যেখানে একেবারে তৃণমূল থেকে শাসন ব্যবস্থার নিয়ন্ত্রণ হবে। নিচ থেকে সমস্ত কার্যবিধি নিয়ন্ত্রিত হবে, প্রণীত হবে, কার্যবিধি সঞ্চারিত হবে এবং পরবর্তীতে রাষ্ট্রনীতি হিসেবে রূপ পাবে। এটাই বাস্তবায়ন করতে হবে। মহান মুক্তিসংগ্রামের মাধ্যমে অর্জিত গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানে যে রাজনৈতিক সদিচ্ছা, গণতান্ত্রিক রীতি-নীতি এবং সকল ক্ষেত্রে জবাবদিহিতা প্রতিষ্ঠার অঙ্গীকার ব্যক্ত হয়েছিল তা রক্ষার তাগিদ দেন সুলতানা কামাল।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

তিস্তার পানি বিপৎসীমার ওপরে, ৪ হাজার পরিবার পানিবন্দি

যারা ক্ষমতায়, তারা জণগণের স্বার্থ দেখছে না

আপডেট টাইম : ১২:০৫:২০ পূর্বাহ্ন, সোমবার, ১ অগাস্ট ২০১৬