ঢাকা ০৫:১৬ অপরাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬, ১০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
তিস্তার পানি বিপৎসীমার ওপরে, ৪ হাজার পরিবার পানিবন্দি ভূমিকম্প মোকাবেলায় রাজধানীর ৪৪৫টি নিরাপদ আশ্রয়স্থল চিহ্নিত: ত্রাণমন্ত্রী এক বছরে ওরাকলের ১৩ শতাংশ কর্মী ছাঁটাই সাঁথিয়ায় বুদ্ধিপ্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণ, অভিযুক্ত গ্রেপ্তার ওই ব্যক্তি আমার স্বামী না: চিত্রনায়িকা ববি বাণিজ্যিক ব্যাংকগুলোর রিজার্ভে চাপ বাড়ছে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের প্রেসিডেন্টের সঙ্গে তারেক রহমানের সৌজন্য সাক্ষাৎ মেসি সবসময়ই গোল করবে, আমি শুধু আমার দলকে জেতাতে চাই : কিলিয়ান এমবাপ্পে রাষ্ট্রীয় নিয়োগে ব্যক্তির মেধা, সততা, দেশপ্রেম ও কর্মনিষ্ঠা গুরুত্বপূর্ণ: অ্যাটর্নি জেনারেল তথ্য উপদেষ্টাকে দিল্লিতে বাধা দেওয়ার বিষয়ে মুখ খুলল ভারত

সাকিব-তাহিরের নৈপুণ্যে রংপুরের টানা ষষ্ঠ জয়

  • Reporter Name
  • আপডেট টাইম : ১২:০৪:২৪ অপরাহ্ন, বুধবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৪
  • ১১৪ বার

বিপিএলের চট্টগ্রাম পর্বের প্রথম দিনের দুই ম্যাচেই আগে ব্যাট করা দল করল ২০০ রানের বেশি। পরে ব্যাট করা দল সেই রান তাড়া করতে গিয়ে হারল বড় ব্যবধানে। প্রথম ম্যাচে কুমিল্লার সহজ জয়ের পর দিনের দ্বিতীয় ম্যাচে খুলনাকে টানা চতুর্থ হারের স্বাদ দিল রংপুর।

ব্যাটিংয়ে সাকিব আল হাসান আর বোলিংয়ে ইমরান তাহির, এই দুজনের সঙ্গেই পারল না খুলনা টাইগার্স। সাকিব আর তাহিরের নৈপুণ্যে খুলনাকে ৭৮ রানের বড় ব্যবধানে হারিয়ে বিপিএলে টানা ষষ্ঠ জয় পেয়েছে রংপুর রাইডার্স, সেইসঙ্গে নক-আউট পর্বে যাওয়ার রাস্তা আরও সুগম হয়েছে দলটির।

আগে ব্যাট করে ২০ ওভার খেলে পাঁচ উইকেট হারিয়ে ২১৯ রান সংগ্রহ করে রংপুর। জবাবে সবকটি উইকেট হারিয়ে ১৪১ রান তুলতে পারে খুলনা। দলের হয়ে সর্বোচ্চ ৬০ রান করেছেন অ্যালেক্স হেলস, ৩৩ বলের ইনিংসে সাত চার ও তিন হাঁকিয়েছেন এই ইংলিশ ব্যাটসম্যান।

হেলসকে যোগ্য সঙ্গ দিতে পারেননি খুলনার আর কোনো ব্যাটসম্যান। ইমরান তাহিরের লেগ স্পিন ঘূর্ণিতে দিক হারিয়েছেন টাইগার্সের ব্যাটসম্যানরা। ৪৪ বছর বয়সী দক্ষিণ আফ্রিকান তাহির ২৬ রান দিয়ে নিয়েছেন পাঁচটি উইকেট।

এর আগে, টস জিতে ব্যাট করে সাকিব আল হাসান ও মেহেদি হাসান ঝড় তোলেন রংপুরের ইনিংসে। সাকিব ৩১ বলে ছয়টি করে চার ও ছয়ে করেছেন ৬৯ রান। এবারের বিপিএলে দ্রুততম হাফসেঞ্চুরিও তুলে নিয়েছেন বাঁহাতি ওই অলরাউন্ডার।

মেহেদির ব্যাট থেকে এসেছে ৩৬ বলে ছয় চার ও চার ছয়ে ৬০ রান। এছাড়া শেষদিকে নুরুল হাসান ১৩ বলে ৩২ রানের ক্যামিও খেলেছেন। বেধড়ক মার খাওয়ার দিনেও খুলনার হয়ে মাত্র ১৯ রান দিয়ে তিনটি উইকেট নিয়েছেন লুক উড।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

তিস্তার পানি বিপৎসীমার ওপরে, ৪ হাজার পরিবার পানিবন্দি

সাকিব-তাহিরের নৈপুণ্যে রংপুরের টানা ষষ্ঠ জয়

আপডেট টাইম : ১২:০৪:২৪ অপরাহ্ন, বুধবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৪