ঢাকা ০৭:০২ পূর্বাহ্ন, বুধবার, ২৫ মার্চ ২০২৬, ১১ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
‘পূর্ণাঙ্গ বিজয় না আসা পর্যন্ত’ লড়াইয়ের ঘোষণা ইরানের সশস্ত্র বাহিনীর জিয়াউর রহমানের স্বাধীনতার ঘোষণা জাতিকে সশস্ত্র যুদ্ধে ঝাঁপিয়ে পড়তে উজ্জীবিত করে: রাষ্ট্রপতি ২৩ দিনে রেমিট্যান্স এলো ৩৪৫০২ কোটি টাকা স্বাধীনতার গৌরবময় ইতিহাস সংরক্ষণ করা জরুরি : সংস্কৃতি মন্ত্রী ঢাকার ট্রাফিক ব্যবস্থাপনা ঢেলে সাজানোর উদ্যোগ সরকারের সৎ মায়ের নির্যাতন, মা’র কবরের পাশে শিশুর কান্না ভাইরাল নতুন সিদ্ধান্ত, ১০ শনিবার খোলা থাকবে প্রাথমিক বিদ্যালয় সাবেক সেনা কর্মকর্তা মাসুদ উদ্দিন ৫ দিনের রিমান্ডে ঈদের পর প্রথম কর্মদিবসে প্রায় ১১ ঘণ্টা অফিস করলেন প্রধানমন্ত্রী ৭ দিনের অভিযান আসাদগেট-শ্যামলীতে সব ক্লিনিক পরিদর্শন, অনিয়মে ছাড় নয় : স্বাস্থ্যমন্ত্রী

২০ ফেব্রুয়ারির মধ্যে হজের টাকা দিতে হবে

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:২৮:১২ অপরাহ্ন, শনিবার, ১০ ফেব্রুয়ারী ২০২৪
  • ১২৬ বার

হজে গমনেচ্ছুদের জন্য সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় নিবন্ধনের অর্থ ২০ ফেব্রুয়ারির মধ্যে জমা জমা দিতে নির্দেশ দিয়েছে সরকার।

আজ শনিবার (১০ ফেব্রুয়ারি) ধর্মবিষয়ক মন্ত্রণালয় থেকে ২০২৪ সনের হজে ২ লাখ ৫ হাজার টাকা জমা দিয়ে প্রাথমিক নিবন্ধনকারী সকল হজযাত্রীদের এ-সংক্রান্ত নির্দেশনা দেওয়া হয়েছে।

এতে বলা হয়, সৌদি সরকারের সিদ্ধান্তের কারণে আগামী ২৫ ফেব্রুয়ারির মধ্যে সরকারি ও বেসরকারি উভয় মাধ্যমের হজযাত্রীদের জন্য মিনায় তাঁবু গ্রহণ, মেয়াল্লেম গ্রহণ, বাড়িহোটেল ভাড়া, পরিবহন চুক্তি ইত্যাদি আবশ্যিকভাবে সম্পন্ন করতে হবে। সে কারণে আগামী ২০ ফেব্রুয়ারির মধ্যে নিবন্ধনের অবশিষ্ট টাকা আবশ্যিকভাবে জমা দেওয়ার জন্য প্রাথমিক নিবন্ধনকারী হজযাত্রীদেরকে বিশেষভাবে নির্দেশক্রমে অনুরোধ করা হলো।

চাঁদ দেখা সাপেক্ষে আগামী ১৬ জুন (১৪৪৫ হিজরি সনের ৯ জিলহজ) পবিত্র হজ অনুষ্ঠিত হবে। এ বছর বাংলাদেশ থেকে এক লাখ ২৭ হাজার ১৯৮ জন হজ করতে পারবেন। এর মধ্যে সরকারি মাধ্যমে ১০ হাজার ১৯৮ জন ও বেসরকারিভাবে ১ লাখ ১৭ হাজার জন হজ পালন করতে পারবেন।

কয়েক দফা বাড়ানোর পর গত ৬ ফেব্রুয়ারি পর্যন্ত সরকারি মাধ্যমে ৪ হাজার ২৬০ জন এবং বেসরকারি মাধ্যমে ৭৮ হাজার ৮৯৫ জন নিবন্ধন করেছেন।

সরকারি ব্যবস্থাপনায় ২০২৪ সালের হজের জন্য দুটি হজ প্যাকেজ ঘোষণা করেছে সরকার। এর মধ্যে সাধারণ প্যাকেজে খরচ পড়বে ৫ লাখ ৭৮ হাজার ৮৪০ টাকা। আর বিশেষ প্যাকেজে খরচ পড়বে ৯ লাখ ৩৬ হাজার ৩২০ টাকা। দুই প্যাকেজেই বিমান ভাড়া পড়বে ১ লাখ ৯৪ হাজার ৮০০ টাকা। গতবার যা ছিল ১ লাখ ৯৭ হাজার ৭৯৭ টাকা।

আর বেসরকারিভাবে ‘সাধারণ প্যাকেজে’ হজ পালনে সর্বনিম্ন খরচ হবে ৫ লাখ ৮৯ হাজার ৮০০ টাকা। গত বছরের তুলনায় কমেছে ৮২ হাজার ৮১৮ টাকা। আর বেসরকারিভাবে ‘বিশেষ প্যাকেজের’ মাধ্যমে হজ পালনে খরচ হবে ৬ লাখ ৯৯ হাজার ৩০০ টাকা।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

‘পূর্ণাঙ্গ বিজয় না আসা পর্যন্ত’ লড়াইয়ের ঘোষণা ইরানের সশস্ত্র বাহিনীর

২০ ফেব্রুয়ারির মধ্যে হজের টাকা দিতে হবে

আপডেট টাইম : ১১:২৮:১২ অপরাহ্ন, শনিবার, ১০ ফেব্রুয়ারী ২০২৪