ঢাকা ০৩:৩৪ পূর্বাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬, ৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ছোট এআই মডেলেই বড় চ্যালেঞ্জ: ক্লাউড সিস্টেমকে টক্কর দিচ্ছে নতুন প্রযুক্তি রিজার্ভের আড়ালে বাড়ছে ঝুঁকি কৃষক বাঁচলেই দেশ বাঁচবে: ত্রাণমন্ত্রী বিচারকদের সততার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান প্রধান বিচারপতির বগুড়ার আলোচিত তিন ইউনিয়নের নাম পরিবর্তনে ডিসিকে প্রধানমন্ত্রীর চিঠি তাপমাত্রা ও বৃষ্টি নিয়ে নতুন বার্তা দিল আবহাওয়া অফিস নানা সংকটে চ্যালেঞ্জে পুলিশ মালয়েশিয়ায় প্রধানমন্ত্রীর দুই দিনের সরকারি সফর শুরু কাল, দ্বিপক্ষীয় বৈঠক ও সমঝোতা স্মারক সইয়ের সম্ভাবনা কার হাতে উঠবে বিশ্বকাপ, জানাল অক্টোপাস পলের উত্তরসূরিরা শুধু বেতন নয়, আরও যেসব সুবিধা পাচ্ছেন সরকারি চাকরিজীবীরা

প্রথম পর্বের ইজতেমা থেকে তাবলিগের পথে ২৭৫০টি জামাত

  • Reporter Name
  • আপডেট টাইম : ১২:৩৮:৫৮ পূর্বাহ্ন, বুধবার, ৭ ফেব্রুয়ারী ২০২৪
  • ১৩১ বার

রোববার শেষ হয়েছে ৫৭তম বিশ্ব ইজতেমার প্রথম পর্ব। বিশ্বমানবতার শান্তি, মুক্তি, নিরাপত্তা, ঐক্য এবং ইহ-পরলৌকিক কল্যাণ কামনা করে মহান রাব্বুল আলামিনের কাছে আকুতি-মিনতি করে অশেষ রহমত কামনা করেছেন দেশ-বিদেশের অগণিত ধর্মপ্রাণ মুসলমান।  ইজতেমার আখেরি মোনাজাত পরিচালনা করেন কাকরাইল জামে মসজিদের ইমাম ও খতিব হাফেজ মাওলানা জোবায়ের আহমেদ।

প্রথম পর্বের ইজতেমা থেকে এবার আল্লাহর রাস্তায় তাবলিগের জন্য মোট জামাত বের হয়েছে ২৭৫০টি। এর মধ্যে দেশি জামাত ২৫৫৫টি  ও বিদেশি জামাত ১৯৫টি।

এ জামাত বা দলগুলো এক চিল্লা (৪০ দিন), তিন চিল্লা (১২০ দিন) এবং আগামী ইজতেমা পর্যন্ত পূর্ণ এক বছরের জন্য দেশে ও বিদেশে ইসলামের দাওয়াত ও তাবলিগের  কাজ করবেন।

ইজতেমার প্রথম পর্বে বিশ্বের ৫১টি দেশ থেকে ২ হাজার ৫৪০ জন বিদেশি মেহমান অংশ নিয়েছেন বলে জানা গেছে। এদের মধ্যে উর্দু ভাষাভাষী ৮৮২ জন, ইংরেজি ভাষার ৮১৯ জন, আরবি ভাষাভাষী ২৫৭ জন এবং বাংলা ভাষাভাষী ৫৮২ জন মেহমান তাদের জন্য নির্ধারিত খিত্তায় অবস্থান নিয়ে ইবাদত-বন্দেগিতে মশগুল ছিলেন।

গত কয়েক বছর ধরে ইজতেমায় বিদেশিদের আসার হার আগের তুলনায় কিছুটা কম বলে মনে করছেন ইজতেমার আয়োজকরা। এমনকি ২০২৩ সালের চেয়ে এবার ইজতেমার প্রথমপর্বে বিদেশি মুসল্লি অর্ধেকে নেমে এসেছে।

২০১৯ সাল থেকে বাংলাদেশে দুই ভাগে বিভক্ত তাবলিগের অনুসারীরা দুই পর্বে ইজতেমার আয়োজন করে আসছেন। যার প্রথম পর্বটি এ বছর ২ থেকে ৪ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হয়েছে। মাঝে চার দিন বিরতি দিয়ে আগামী ৯ ফেব্রুয়ারি শুরু হবে দ্বিতীয় পর্ব; তথা মাওলানা সাদ আহমেদ কান্ধলভী অনুসারীদের ইজতেমা।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

ছোট এআই মডেলেই বড় চ্যালেঞ্জ: ক্লাউড সিস্টেমকে টক্কর দিচ্ছে নতুন প্রযুক্তি

প্রথম পর্বের ইজতেমা থেকে তাবলিগের পথে ২৭৫০টি জামাত

আপডেট টাইম : ১২:৩৮:৫৮ পূর্বাহ্ন, বুধবার, ৭ ফেব্রুয়ারী ২০২৪