ঢাকা ০৪:৪৭ অপরাহ্ন, শুক্রবার, ১৯ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
প্রয়াত নেতৃবৃন্দের স্মরণে বৃহত্তর ময়মনসিংহ সমিতির উদ্যোগে ২০ জুন আলোচনা সভা ও দোয়া মাহফিল দুর্ঘটনায় আহত প্রবাসীর চিকিৎসায় সহায়তার হাত বাড়ালেন ছাত্রদল নেতা নিরাপত্তা যেন দূরে ঠেলে না দেয় : প্রধানমন্ত্রী ঐক্য ও সম্প্রীতির বার্তা দিয়ে ওবামার প্রেসিডেন্সিয়াল সেন্টার উদ্বোধন মধ্যপ্রাচ্যে শান্তির সুবাতাস এই সপ্তাহে ওটিটি প্ল্যাটফর্মে দর্শকদের জন্য যা থাকছে সংসদে প্রবেশের সময় মাথা নত করার প্রথা বিলুপ্ত করায় স্পিকারকে মোবারকবাদ মুহিউদ্দীনের শাকিরার প্রেম-বিচ্ছেদের গল্প শিক্ষা খাতে ৮৩ হাজারো মামলার জটে আটকা শিক্ষক ও কর্মচারী নিয়োগ: শিক্ষামন্ত্রী প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিপরিষদের সভা অনুষ্ঠিত

যেভাবে দীর্ঘদিন ভালো থাকবে ধনেপাতা

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:৩৭:৪২ অপরাহ্ন, শুক্রবার, ৫ জানুয়ারী ২০২৪
  • ১৮৩ বার

বাঙালির খাবারে ধনেপাতা না থাকলে সে খাবারটাই যেন অসম্পূর্ণ থেকে যায়। মাছ থেকে ডাল সব তরকারিতেই ধনেপাতা একটা আলাদা ঘ্রাণ যুক্ত করে। খাবারে চমৎকার সুগন্ধ নিয়ে আসতে ধনেপাতার জুড়ি নেই।

ধনেপাতা যে কেবল খাবারের স্বাদ বা গন্ধ বাড়ায় তা না, এতে আছে ম্যাগনেশিয়াম, ক্যালসিয়াম, ফসফরাস, পটাশিয়াম, সোডিয়াম, ভিটামিন এ, বি, সি, ভিটামিন কে এর মতো পুষ্টিগুণ। ফলে এটা আমাদের শরীর ভালো রাখতে একাধিক কাজে ব্যবহার করা হয়ে থাকে। পুষ্টিগুণে ভরপুর এই ধনেপাতা বাজার থেকে কিনে নিয়ে আসার দুই একদিনের মধ্যেই পচে যায়, না হয় শুকিয়ে যায়।

জেনে নিন কিভাবে বেশ কিছুদিন টাটকা রেখে খেতে পারবেন

প্রথমধাপে বাজার থেকে ধনেপাতা কেনার সময় টাটকা দেখে কিনতে হবে। এবার বাড়িতে এসে পচা পাতা কিংবা পচা শিকড় থাকলে তা কেটে ফেলে দিন। একটি পাত্রে খানিকটা পানি নিয়ে তাতে সামান্য হলুদের গুঁড়া মিশিয়ে নিন। ধনেপাতাগুলো ঘণ্টাখানেক ডুবিয়ে রাখুন এই পানিতে। তারপর তা ধুয়ে শুকিয়ে নিন।

এবার দ্বিতীয়ধাপে একটি এয়ার টাইট বাটিতে পেপার টাওয়েল বিছিয়ে নিন। পানি ঝরানো ধনেপাতাগুলো রেখে ওপরে আরেকটি পেপার টাওয়েল দিয়ে ঢেকে দিন। তারপর পাত্রের ঢাকনা আটকে দিন। ফ্রিজে এই এয়ার টাইট পাত্রটি রেখে দিন। প্রায় দুই থেকে তিন সপ্তাহ পর্যন্ত তাজা থাকবে ধনেপাতা।

এ ছাড়াও আরেকটি পদ্ধতিতে ধনেপাতা ফ্রিজে রাখলে সহজে নষ্ট হবে না। ধনেপাতা ধুয়ে শুকিয়ে কয়েকটি করে পাতা নিয়ে গুচ্ছ তৈরি করুন। একসঙ্গে সব রাখবেন না। এবার পেপার টাওয়েলে একগুচ্ছ ধনেপাতা রোল করুন। এভাবে সব গুচ্ছ আলাদা আলাদা পেপার টাওয়েলে রেখে রোল করুন। এরপর জিপলক ব্যাগে নিয়ে ফ্রিজে রেখে দিন। এতে দুই সপ্তাহেরও বেশি সময় টাটকা থাকবে ধনেপাতা।

শীতকালে ধনেপাতাকে সতেজ রাখতে পানি ব্যবহার করা সবচেয়ে ভাল বিকল্প। আধা কাপ পানিতে ধনেপাতা দিয়ে রাখুন। এতে ১ সপ্তাহ পাতা নষ্ট হবে না।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

প্রয়াত নেতৃবৃন্দের স্মরণে বৃহত্তর ময়মনসিংহ সমিতির উদ্যোগে ২০ জুন আলোচনা সভা ও দোয়া মাহফিল

যেভাবে দীর্ঘদিন ভালো থাকবে ধনেপাতা

আপডেট টাইম : ১১:৩৭:৪২ অপরাহ্ন, শুক্রবার, ৫ জানুয়ারী ২০২৪