ঢাকা ০৯:৩৭ অপরাহ্ন, মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
বাবার সঙ্গে বড় ভাইয়ের শ্বশুরের অনন্য বন্ধন, স্মৃতিতে আজও অমলিন দুই প্রিয় মানুষ সাড়ে ৩ কেজি ওজনের দুই ইলিশ ১৫ হাজার টাকায় বিক্রি মাদকদ্রব্য নিয়ন্ত্রণে কঠোর আইন হচ্ছে: তথ্য প্রতিমন্ত্রী থমকে আছে উন্নয়ন প্রকল্প ও তদারকি, মন্ত্রণালয়ে ঘুরছেন এমপিরা কেন শিশুদের ঘ্রাণবিষয়ক শিক্ষা দিতে বললেন এই বিশেষজ্ঞ নতুন পে-স্কেলে কোন গ্রেডে কত বাড়ল বেতন বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে জনগণই বিএনপির রাজনৈতিক ক্ষমতার উৎস: তারেক রহমান নরওয়ের রাজার মৃত্যুতে বাংলাদেশের পক্ষে শোকবইয়ে স্বাক্ষর স্থানীয় সরকার মন্ত্রীর যশোরে নিষিদ্ধ আ. লীগের প্রতিমন্ত্রী ও এমপিসহ ১১৩ জনের নামে মামলা হাদি হত্যা মামলার মূল অভিযুক্ত ফয়সাল ও তার স্ত্রীর দেশত্যাগে নিষেধাজ্ঞা

প্রকৌশল গুচ্ছের ভর্তি পরীক্ষা ৪ মার্চ

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৬:৪০:৪৬ অপরাহ্ন, শুক্রবার, ২২ ডিসেম্বর ২০২৩
  • ১৫৮ বার

২০২৩-২৪ শিক্ষাবর্ষের প্রকৌশল গুচ্ছভুক্ত তিনটি বিশ্ববিদ্যালয়ে সমন্বিত ভর্তি পরীক্ষা আগামী ৪ মার্চ অনুষ্ঠিত হবে। শিগগিরই এ তিন বিশ্ববিদ্যালয়ে ভর্তি আবেদনের যোগ্যতা ও সময়সূচি ঘোষণা করা হবে।

প্রকৌশল গুচ্ছভুক্ত তিনটি বিশ্ববিদ্যালয় হলো- চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট), রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রুয়েট) এবং খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট)।

বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) রাতে ভার্চুয়াল প্ল্যাটফর্মে প্রকৌশল গুচ্ছের উপাচার্যদের সমন্বয়ে গঠিত অ্যাডমিশন অ্যাডভাইজরি কমিটি এবং সেন্ট্রাল অ্যাডমিশন কমিটির যৌথ সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

সভার সিদ্ধান্ত অনুযায়ী- এবারের প্রকৌশল গুচ্ছের ভর্তি পরীক্ষার নেতৃত্ব দেবে চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট)।

২০২৩-২৪ শিক্ষাবর্ষে প্রকৌশল গুচ্ছ ভর্তি পরীক্ষা কমিটির সভাপতি ও চুয়েটের পুরকৌশল অনুষদের ডিন অধ্যাপক ড. সুদীপ কুমার পাল এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, আগামী ৪ মার্চ পরীক্ষা গ্রহণের সিদ্ধান্ত হয়েছে। শিগগির ভর্তি আবেদনের যোগ্যতা, শর্তাবলি ও সময়সূচি সংক্রান্ত যাবতীয় তথ্য জানানো হবে। আগামীতে আরেকটি সভা করে এ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হলে তা বিজ্ঞপ্তি আকারে জানিয়ে দেওয়া হবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

বাবার সঙ্গে বড় ভাইয়ের শ্বশুরের অনন্য বন্ধন, স্মৃতিতে আজও অমলিন দুই প্রিয় মানুষ

প্রকৌশল গুচ্ছের ভর্তি পরীক্ষা ৪ মার্চ

আপডেট টাইম : ০৬:৪০:৪৬ অপরাহ্ন, শুক্রবার, ২২ ডিসেম্বর ২০২৩