ঢাকা ০২:৪৫ পূর্বাহ্ন, বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
জনগণের দোরগোড়ায় দ্রুত সেবা পৌঁছে দিতে হবে : ডিএসসিসি প্রশাসক বগুড়াকে আধুনিক শিক্ষা নগরী হিসেবে গড়ে তুলতে চান প্রধানমন্ত্রী: শিক্ষামন্ত্রী আগামী বৈশাখ থেকে প্রতি জেলায় হবে গ্রামীণ খেলাধুলা : ক্রীড়া প্রতিমন্ত্রী জুন মাসের মধ্যে হেলথ কার্ড দেওয়া হবে: স্বাস্থ্যমন্ত্রী বিরোধী দলের ওপর স্বৈরাচারের ভূত আছর করেছে : প্রধানমন্ত্রী মাদক নির্মূলে শিগগিরই শুরু হবে বিশেষ অভিযান : স্বরাষ্ট্রমন্ত্রী বৈশাখী সাজে শোবিজ তারকারা জুলাই সনদের প্রত্যেকটি অক্ষর বিএনপি বাস্তবায়ন করবে: প্রধানমন্ত্রী হারিয়ে যাচ্ছে বাঙালির ঐতিহ্যবাহী ‘লাল কাপড়ের মোড়ানো খাতা’ কৃষি ও কৃষকই অর্থনীতির মূল চালিকাশক্তি: তথ্যমন্ত্রী

সাড়ে ৯ হাজার কোটি টাকার সম্পূরক বাজেট পাস

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৪:২৯:৩১ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ জুন ২০১৫
  • ৪৫২ বার
সরকারি ও বিরোধী দলের সমর্থনে পাস হলো ২০১৪-১৫ অর্থ বছরের সম্পূরক বাজেট। পাসকৃত বাজেটের আকার ছিলো ৯ হাজার ৫০৮ কোটি ৫৭ লাখ ১২ হাজার টাকা। বাজেটে ২৭টি মন্ত্রনালয় ও বিভাগের মধ্যে এবার সর্বোচ্চ বরাদ্দ দেয়া হয়েছে পরিকল্পনা বিভাগে। এ বিভাগে বরাদ্দ ১ হাজার ৮১৯ কোটি ৯৬ লাখ ৪৫ হাজার টাকা। এর পরেই স্থানীয় সরকার মন্ত্রনালয়। এ মন্ত্রণালয়ের বরাদ্দ ছিলো ১ হাজার ৫৩৭ কোটি ২৪ লাখ ২৯ হাজার টাকা। এক হাজার ৪২৩ কোটি ৬৯ লাখ ২৩ হাজার টাকা নিয়ে বাজেট বরাদ্দে তৃতীয় অবস্থানে রয়েছে বিজ্ঞান প্রযুক্তি মন্ত্রণালয়। বাজেটে খরচের দিক দিয়ে চতুর্থ স্থানে রয়েছে স্বরাষ্ট্র  মন্ত্রণালয় ১ হাজার ৩৭২ কোটি ৯৪ লাখ ৭৬ হাজার টাকা। পঞ্চম স্থানে রয়েছে প্রতিরক্ষা ১ হাজার ২৭১ কোটি ১৭ লাখ ৫৫ হাজার টাকা।
বাজেট পাসের আগে সাধারণ আলোচনায় অংশ নিয়ে সম্পূরক বাজেটের কঠোর সমালোচনা করেন সরকার দলীয় সদস্য। আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য সুরঞ্জিত সেন গুপ্ত, জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য কাজী ফিরোজ রশিদ, মো, সেলিম উদ্দিন। সম্পূরক বাজেটের হিসাব নিয়ে সরকারী দলের দু’একজন সদস্য তীব্য সমালোচনা করলেও বাজেট পাস করতে সমর্থন দিয়েছে সবাই।
পাসকৃত সম্পূরক বাজেটে মন্ত্রণালয় ও বিভাগসহ ২৭টি মুঞ্জরি দাবির উপর ১৭১টি ছাটাই প্রস্তাব দেওয়া হয়। আনিত ছাটাই প্রস্তাবে ৮ জন সদস্য তাদের যুক্তি তুলে ধরার চেষ্টা করেন। তবে কণ্ঠভোটে তাদের ছাটাই প্রস্তাব নাকচ হয়ে যায়। পরে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী সম্পূরক বাজেট পাসের জন্য ভোটে  দেন। এরপর সরকারি দল ও বিরোধী দলের সবার উপস্থিতিতে সর্বসম্মতক্রমে সম্পূরক বাজেট (২০১৪-১৫) পাস হয়।
সম্পুরক বাজেটের ওপর সমাপনী বক্তব্যে অংশ নিয়ে অর্থমন্ত্রী প্রতিমন্ত্রী এমএ মান্নান বলেন, সম্পূরক বাজেটের বিবৃতিতে বিভিন্ন প্রকল্পে ব্যয়ের বিয়টি সংক্ষিপ্ত আকারে তুলে ধরা হয়েছে। তবে অন্যন্য বইয়ে প্রত্যেকটি প্রকল্পে ব্যয় বিস্তারিত নামসহ তুলে ধরা হয়েছে। তারপরও ব্যয়ের বিষয়ে কোন কিছু জানার থাকলে তা আমরা জানাতে বাধ্য আছি।
Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

জনগণের দোরগোড়ায় দ্রুত সেবা পৌঁছে দিতে হবে : ডিএসসিসি প্রশাসক

সাড়ে ৯ হাজার কোটি টাকার সম্পূরক বাজেট পাস

আপডেট টাইম : ০৪:২৯:৩১ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ জুন ২০১৫