ঢাকা ০৫:২৬ পূর্বাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ওসমান ফারুকের বিকল্প হিসেবে ইশতিয়াক আজিজ উলফাতকে চান করিমগঞ্জ-তাড়াইলের মুক্তিযোদ্ধা ও নেতাকর্মীরা আমন ধান নিয়ে বিপাকে কৃষক সোনালি আমনে হাসি, উৎপাদন খরচে দীর্ঘশ্বাস মালয়েশিয়ায় সাঁড়াশি অভিযান, ১৫২ বাংলাদেশিসহ আটক ৪৮৯ সৌরবিদ্যুৎ স্থাপনে ২১ হাজার গ্রাহককে সুখবর দিল পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন শিখা অনির্বাণে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা চলবে ড্রোন নজরদারি ঢাকাসহ আট জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন দেশে তরুণরা কাজের সুযোগ পাচ্ছে কম সশস্ত্র বাহিনী দিবসে রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনী প্রধানের সৌজন্য সাক্ষাৎ জুলাই গণঅভ্যুত্থানে সশস্ত্র বাহিনীর ভূমিকা যুগান্তকারী: প্রধানমন্ত্রী

গাজীপুরে জাহাঙ্গীর ও তার মায়ের ওপর হামলা, গাড়ি ভাঙচুর

  • Reporter Name
  • আপডেট টাইম : ১২:০৮:৩১ পূর্বাহ্ন, শুক্রবার, ১৯ মে ২০২৩
  • ১৭৬ বার

গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে স্বতন্ত্র মেয়র প্রার্থী, সাবেক মেয়র জাহাঙ্গীর আলমের মা জায়েদা খাতুনের গাড়িবহরে হামলা হয়েছে। আজ বৃহস্পতিবার সন্ধ্যায় সিটি করপোরেশনের ৪৪ নম্বর ওয়ার্ডের টঙ্গী গোপালপুর এলাকায় এ হামলা হয়। হামলাকারীরা প্রার্থীর ব্যবহৃত গাড়িতে ইট-পাটকেল নিক্ষেপ করলে গাড়ির গ্লাস ভেঙে যায়। এ সময় গাড়িতে ছিলেন জাহাঙ্গীর ও তার মা।

জাহাঙ্গীর আলমের দাবি, হামলায় তাদের কয়েকজন কর্মী-সমর্থক আহত হয়েছেন। তিনি বলেন, প্রচারণাকালে হঠাৎ করেই বেশ কয়েকজন লোক নৌকা প্রতীকের স্লোগান দিয়ে তাদের গাড়িতে ইট নিক্ষেপ করে। এ সময় হামলাকারীরা তার মাকে হত্যার উদ্দেশ্যে মারপিট করতে এগিয়ে আসে। এ সময় তাদের সঙ্গে থাকা লোকজন এগিয়ে এলে হামলাকারীরা ঘটনাস্থল থেকে চলে যায়।

গাজীপুর সিটি নির্বাচনে স্বতন্ত্র মেয়র প্রার্থী জায়েদা খাতুন বলেন, তাদের প্রচারণায় বারবার বাধা দিয়ে নির্বাচন বাধাগ্রস্থ করছে প্রতিপক্ষ। তারা জনগণের রায়ের পথে প্রতিবন্ধকতা তৈরি করছে।

তিনি বলেন, ‘আজ তারা আমাদের হত্যার উদ্দেশ্যে হামলা করেছে। আমরা জীবনের নিরাপত্তা চাই। ভোটের সুষ্ঠু পরিবেশ তৈরির জন্য নির্বাচন কমিশনের সহযোগিতা চাই।’

এর আগে গত মঙ্গলবার টঙ্গী এলাকায় একই প্রার্থীর প্রচারণায় বাধা দেওয়ার অভিযোগ উঠেছিল।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

ওসমান ফারুকের বিকল্প হিসেবে ইশতিয়াক আজিজ উলফাতকে চান করিমগঞ্জ-তাড়াইলের মুক্তিযোদ্ধা ও নেতাকর্মীরা

গাজীপুরে জাহাঙ্গীর ও তার মায়ের ওপর হামলা, গাড়ি ভাঙচুর

আপডেট টাইম : ১২:০৮:৩১ পূর্বাহ্ন, শুক্রবার, ১৯ মে ২০২৩