ঢাকা ০৬:১৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম

স্মৃতির আড়ালে

  • Reporter Name
  • আপডেট টাইম : ০১:১২:৩১ অপরাহ্ন, সোমবার, ২৩ জানুয়ারী ২০২৩
  • ২৭৬ বার

ড. গোলসান আরা বেগমঃ

পুরানো দিনের কথা গুন গুন করে বলে
কতো স্বপ্ন আঁকা ছিলো চোখে
রঙিন ছিলো কল্পনাগুলো
আগুন ঝরা ফাগুনের চঞ্চলতা
কোথায় হারিয়ে গেলো।

ড্রয়ারে তালাবদ্ধ পুরানো দিনের চিঠিগুলো
বার বার দেখি ভাঁজ খুলি
পড়তে ইচ্ছে হলেও পড়ি না
ধূলাবালি মুছে যত্নে রাখি
নবায়ণ করি মধুর স্মৃতিগুলি।

পথ আগলে দাঁড়ায় সেই হারোনো স্মৃতির পাখিটি
যারে বুকে ভরে করেছি প্রেমাদর
সুখ দিতে গিয়ে করেছি স্বপ্নে গড়াগড়ি
গল্প কথার সাগরে ডুবে দিনভর
মধুর মধুর তিলক এঁকেছি কপালে।

সেই দিন সেই স্বপ্নগুলো আজো মনে পড়ে
হাসায় কাঁদায় ঘুড়ির সূতা ধরে
প্রজাপতির দোলনি গড়ায় চোখে
কতো কথা সেই দিনের মনে পড়ে
স্মৃতির আড়ালে ইচ্ছে না হলেও হারিয়ে যায়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

মিঠামইনে বিএনপি সভাপতি হত্যা: যুবদল আহ্বায়ক নৌশাদ গ্রেপ্তার

স্মৃতির আড়ালে

আপডেট টাইম : ০১:১২:৩১ অপরাহ্ন, সোমবার, ২৩ জানুয়ারী ২০২৩

ড. গোলসান আরা বেগমঃ

পুরানো দিনের কথা গুন গুন করে বলে
কতো স্বপ্ন আঁকা ছিলো চোখে
রঙিন ছিলো কল্পনাগুলো
আগুন ঝরা ফাগুনের চঞ্চলতা
কোথায় হারিয়ে গেলো।

ড্রয়ারে তালাবদ্ধ পুরানো দিনের চিঠিগুলো
বার বার দেখি ভাঁজ খুলি
পড়তে ইচ্ছে হলেও পড়ি না
ধূলাবালি মুছে যত্নে রাখি
নবায়ণ করি মধুর স্মৃতিগুলি।

পথ আগলে দাঁড়ায় সেই হারোনো স্মৃতির পাখিটি
যারে বুকে ভরে করেছি প্রেমাদর
সুখ দিতে গিয়ে করেছি স্বপ্নে গড়াগড়ি
গল্প কথার সাগরে ডুবে দিনভর
মধুর মধুর তিলক এঁকেছি কপালে।

সেই দিন সেই স্বপ্নগুলো আজো মনে পড়ে
হাসায় কাঁদায় ঘুড়ির সূতা ধরে
প্রজাপতির দোলনি গড়ায় চোখে
কতো কথা সেই দিনের মনে পড়ে
স্মৃতির আড়ালে ইচ্ছে না হলেও হারিয়ে যায়।